গ্রাহকের এক হাজার কোটি টাকার বেশি আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানসহ তিনজনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূইয়া শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। রিমান্ডের আদেশ পাওয়া অপর
কোভিড-১৯ টিকার দুই ডোজের মধ্যে ব্যবধান আরো কমিয়ে আনা যায় কিনা, সেটি দেখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৩ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশ দেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এ পর্যন্ত প্রায় দুই কোটি ২৪
গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার তিন নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেন এ দিন ধার্য করেছেন বলে সোমবার দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানিয়েছেন। তিনি বলেন, করোনা মহামারিতে আদালতের কার্যক্রম
শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার প্রস্তুতি শুরু করেছে সরকার। এর জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঠিক করছে। শিগগিরই মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে ব্রিফ করা হবে।সোমবার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকার প্রথম ডোজ নেওয়া নাগরিকদের দ্রুততম সময়ের মধ্যে কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ টিকা নিতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। এজন্য এসএমএসের অপেক্ষায় থাকতে হবে না। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টার-এমআইএসের এক জরুরি ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ
অবৈধ সম্পদসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে পেট্রোবাংলার পরিচালক আইয়ুব খান চৌধুরীসহ ২০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে তিতাসের কর্মকর্তাও রয়েছেন। সোমবার (২৩ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ের পাঠানো চিঠিতে তাদেরকে ৫ থেকে ৯ সেপ্টেম্বর বিভিন্ন সময়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ
সিলেট-৩ আসনে উপনির্বাচন আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। তিনি বলেন, ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যেহেতু ভোটের মাত্র দুদিন আগে নির্বাচন স্থগিত করা হয়েছিল, তাই
এখন থেকে প্রতি বছর ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ পালিত হবে। ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে জাতীয়ভাবে পালনের বিষয়ে সোমবার (২৩ আগস্ট) মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ শেখ রাসেল দিবস পালনের প্রস্তাব এবং যৌক্তিকতা মন্ত্রিসভায় পেশ করলে আজ মন্ত্রিসভা বৈঠকে অনুমোদিত হয়। আইসিটি বিভাগের জনসংযোগ
ফাইজারের ৬০ লাখ টিকা সেপ্টেম্বরের মধ্যেই দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যুক্তরাষ্ট্রের তৈরি মডার্না ও ফাইজারের টিকার সংকটের মধ্যে এটি বাংলাদেশের জন্য সুসংবাদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।স্বাস্থ্যমন্ত্রী জানান, ফাইজারের টিকা ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ কোটি টিকা পাবে
দেশের উত্তর ও মধ্যাঞ্চলের নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়ছে। দেশের প্রধান তিন নদী অববাহিকা ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদীর পানিও বেড়েছে। এ অবস্থায় দেশের আটটি জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও শরীয়তপুরে নিম্নাঞ্চলে পানির