শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ হার ক্রমশ কমছে। এই ধারা অব্যাহত থাকলে শিগগিরই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ধাপে ধাপে খুলে দেওয়া হবে। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শোক দিবস উপলক্ষে 'স্মরণে শ্রদ্ধায়-৭৫' নামের এ অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী
করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাবে ইতিমধ্যে দেশের এসএমই খাতের অনেক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। মূলত আর্থিক সঙ্কটই প্রতিষ্ঠান বন্ধের অন্যতম কারণ। আর বর্তমানে যেসব প্রতিষ্ঠান টিকে আছে সেগুলোও কোনোমতে চলছে। করোনাকালীন সঙ্কট কাটিয়ে উঠতে সরকার অর্থ বরাদ্দ দিলেও এসএমই উদ্যোক্তাদের মধ্যে তা সরবরাহ করা হয়নি। এসএমই
নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো বিভিন্ন কৌশল ব্যবহার করে সক্রিয় থাকার চেষ্টা চালাচ্ছে। তারা তাদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নানা কৌশল অবলম্বন করছে। বিশেষ করে অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সংঘবদ্ধ হতে চাচ্ছে তারা। সংগঠনকে শক্তিশালী করতে নতুন কর্মী সংগ্রহ, মোটিভেশন ও প্রশিক্ষণ কার্যক্রম চালাতে
যুক্তরাষ্ট্রের উপহারের আরও ১০ লাখ ফাইজারের টিকা আগামী ৩০ আগস্ট দেশে আসবে। মঙ্গলবার স্বাস্থ্য সেবা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ৩০ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের মাধ্যমে আমেরিকার
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে ২৫ হাজার ৫১৩ জনের মৃত্যু হলো। এ ছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ হাজার ২৪৯ জনের করোনা
কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের উপহার ফাইজারের আরো ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসছে ৩০শে আগস্ট।স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও মার্কিন রাষ্ট্রদূত আর. মিলার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা গ্রহণ করবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সেপ্টেম্বরেই আমেরিকা থেকে আরো ৫০
কৃষিপণ্য রপ্তানিতে কঠোরভাবে মান যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৪ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিদেশে কৃষিপণ্য পাঠাবেন, সেখানে দেশের মানসম্মানের প্রশ্ন আছে। হাইজিনের প্রশ্ন আছে,
করোনাভাইরাস সংক্রমণের কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। তবে চলতি বছরের সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের প্রথম সপ্তাহে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলেও প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ছুটি আরও বাড়ছে। আগামী নভেম্বরে এসএসসি, ডিসেম্বরের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা সরাসরি নেওয়ার
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ৮ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদনের জন্য উপস্থাপন করলে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন প্রকল্পগুলো অনুমোদন দেন। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৪৪১ কোটি ৬৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল সোয়া ১০টায় মামলার বাদী ও সিনহার বড়বোন শারমিন ফেরদৌসকে জেরার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার জেলা ও