খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান শুরু হবে। স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে শ্রেণি পাঠদান নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নির্দেশনা অনুযায়ী রুটিন তৈরি করবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বুধবার (৮ সেপ্টেম্বর) রুটিন তৈরির একটি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ দেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনকের ৭ মার্চের ভাষণের আঙ্গুল উঁচানোর ভাস্কর্য স্থাপনের জন্য বলেছেন আদালত। এছাড়া ভাস্কর্য স্থাপনের জন্য একটি কমিটি করতে বলা
দুর্নীতির অভিযোগে কাস্টমস হাউজ, চট্টগ্রাম এবং তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লি. এর দুই প্রতিষ্ঠানের ১০ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল তাদের জেরা করেন কমিশনের কর্মকর্তারা। কাস্টমস হাউজের যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন- সাইফুন নাহার জনি, সহকারী রাজস্ব কর্মকর্তা, মির্জা সাইদ হাসান ফরমান,
সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায়ের বিরুদ্ধে করা আসামিপক্ষের আপিল নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। এসব আপিল মামলা নিষ্পত্তির জন্য ইতোপূর্বে হাইকোর্টের বেধে
জাপানি দুই শিশুর মা ডা. এরিকো নাকানোকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও দ্রুত সরিয়ে নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে এই দুই শিশুকে নিয়ে মা বাইরে ঘুরতে যেতে পারবেন বলেও অনুমতি দেয়া হয়েছে। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর
অভিযোগ গঠনে ত্রুটি থাকায় পিছিয়ে গেল বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার যুক্তিতর্ক। ১৪ সেপ্টেম্বর পুনরায় আত্মপক্ষ সমর্থনে শুনানির দিন ধার্য করেছে আদালত। দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এই নির্দেশ দেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের ৬০ জন সাক্ষীর মধ্যে ৪৬ জন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি-জামায়াত যে অগ্নিসন্ত্রাস করেছিল, সে সময় অনেকগুলো ভূমি অফিস জ¦ালিয়ে দেয়। শুধু তাই নয়, চলন্ত বাসেও আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে। মানুষের প্রতি, দেশের প্রতি এদের কোনো দায়িত্ববোধ নেই। বিএনপি-জামায়াত জোট সরকারের লোভ ছিল ক্ষমতার প্রতি।’ ভূমি ভবন, উপজেলা ও ইউনিয়ন ভূমি
মেক্সিকোর গুয়েরেরো রাজ্যের আকাপুলকো শহরে রিখটার স্কেলে সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য মতে, স্থানীয় সময় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে (বাংলাদেশ সময় বুধবার সকাল পৌনে ৮টা) শহরটিতে এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল আকাপুলকো সমুদ্রসৈকত থেকে ১৬ কিলোমিটার দূরে। বার্তা
করোনার গণটিকা কার্যক্রমে ফুল ডোজ নেয়ার দ্বিতীয় দিন আজ। আজ দ্বিতীয় ডোজ পাবে ৯ ও ১০ই আগস্ট টিকা গ্রহণকারীরা। গতকাল প্রথম দিনে ২৭ লাখ ৯১ হাজার ২৮ জনকে দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। টিকা কার্যক্রমে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন দেয়া হচ্ছে। দ্বিতীয় ডোজ
ভাষার জন্য জীবন দেয়ার গৌরবময় ইতিহাস বিশ্বদরবারে উপস্থাপিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই। প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে সরকার পরিচালনার সময়ই ১৯৯৯ সালে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' এর স্বীকৃতি দেয়। এখানেই শেষ নয়, দ্বিতীয় দফা সরকার গঠনের পর ২০১০ সালে জাতিসংঘের ৬৫তম সাধারণ অধিবেশনে জাতিসংঘে