নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রাজধানীতে যানজট। ঢাকা নগরীতে প্রতিদিন প্রায় আড়াই কোটি মানুষের চলাচল করে। তাদের জন্য া প্রায় ১০ হাজার ট্রাফিক পুলিশ প্রয়োজন হলেও আছে মাত্র ৩ হাজার ৮শ’ জন। ফলে ট্রাফিক বিভাগের সদস্যরা শত চেষ্টা করেও যানবাহন নিয়ন্ত্রণ করতে পারছে না। তাছাড়া প্রায়
নিজের অফিসের গাড়ি কেনা বাতিল করে সেই টাকা সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায় খরচের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান। তিনি জানান, ২০২১-২০২২ অর্থ বছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য মোটরযান কেনার জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে এই
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছেন ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। ঢাকার শ্রম আদালতে এ মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান। রোববার (১২ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় শ্রম আদালতের পেশকার জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থায়ী মুক্তির জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবার জেলে গিয়ে নতুন করে আবদেন করতে হবে। এমনটাই জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ভবনে আইন কমিশনের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর
গেল ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৩১ জনে। এছাড়া গেল একদিনে সারা দেশে ৮০২টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ২৫ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও এক হাজার ৮৭১ জনের শরীরে করোনার
বিদেশে যেতে হলে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রথমে জেলে যেতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, “আগে জেল বরণ করে সেখান থেকে বিদেশে চিকিৎসার বিষয়ে আবেদন করতে হবে খালেদা জিয়াকে। তিনি যেকোনো আবেদন করতেই পারেন, তবে সেটা অবশ্যই আইন মেনে করতে
অক্সিজেনের অভাবে রোগী মারা গেছে এমন নজির দেশে নেই বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু তাই নয়, কোন রোগি ভর্তি হতে না পেরে হাসপাতালের সামনে মারা গেছেন এমনও কোন তথ্য নেই। রবিবার জুনিয়র অ্যানেস্থেসিওলজি কনসালটেন্ট পদে নিয়োগপ্রাপ্তদের যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
দেশে মোটরসাইকেল ও ইজিবাইকের কারণে সড়কে দুর্ঘটনা ৪০ ভাগ বেড়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার (১২ সেপ্টেম্বর) সকালে গাজীপুর সড়ক বিভাগের আওতাধীন ছয়টি সেতু ও মানিকগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন ৩টি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত
শ্রেণিকক্ষ অপরিচ্ছন্ন রাখায় আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর হাছিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে তার নেতৃত্বে গঠিত মনিটরিং কমিটির সদস্য শিক্ষকদেরও সাময়িক বরখাস্ত করা হয়। রোববার (১২ সেপ্টেম্বর) সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্কুল পরিদর্শনে গিয়ে তাদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। পরে
দেশের উন্নয়নের স্বার্থে কাউকেই পরোয়া করে না সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার সকালে, গণভবন থেকে পাঁচটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। ২০০৯ সালে কাজ শুরুর পর সরকার সফলভাবেই ২০ হাজার ২৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ১১৯টি বিদ্যুৎকেন্দ্র