ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খোলার বিষয়ে সরকারি সিদ্ধান্তই বহাল থাকবে; অর্থাৎ হল খুলবে ১৭ই মে আর ২৪শে মে থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে- ঢাবি'র অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। এ সময় উপাচার্য বলেন,
তিনটি করে ওয়ানডে আর টি টোয়েন্টি খেলতে আজ নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে বিসিবিতে বোর্ড সভাপতি সাহস দিয়েছেন দলের খেলোয়াড়দের। নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে খেলা। তারপরও সাম্প্রতিক ক্রান্তিকাল কাটিয়ে এই সফরে ঘুরে দাড়াতে মরিয়া তামিম, মুশফিকরা। সফরের আগের দিন বিসিবিতে হয়েছে জার্সি উন্মোচন। তার
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর সততা থেকে শিক্ষা নিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। ওবায়দুল কাদের আজ সকালে সড়ক ও জনপথ অধিদপ্তর আয়োজিত "বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী" উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির
নিজ সক্ষমতায় আকাশসীমা রক্ষায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমান বাহিনীর ১১ ও ২১ স্কোয়াড্রনকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, করোনায় বাধা এলেও সরকারের পরিকল্পনা বাস্তবায়নের সুফল পাবে দেশের মানুষ। এসময় তিনি
২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী ইকবালকে গ্রেপ্তার করেছে র্যাব।এক অভিযানে রাজধানীর দীয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এখনও পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও হারিছ চৌধুরীসহ ১৫ আসামি। ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় ৪৯ আসামির মধ্যে ১৯ জনকে
সিরাজগঞ্জের কোনাবাড়ীতে বাস ও ট্রাক সংঘর্ষে নিহত হয়েছেন পাঁচ জন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসাদ্দেক হোসেন জানান, ময়মনসিংহগামী বাসের সাথে উত্তরবঙ্গগামী ট্রাকের
লক্ষ্মীপুর-২ আসনে কাজী শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং (আইন শাখা ২) থেকে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নামে আবারও প্রতারণায় নেমেছে এক বা একাধিক সংঘবদ্ধ প্রতারক চক্র। এসব চক্র বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ দাবি বা আদায় করছে এমন অসংখ্য অভিযোগ দুদক হটলাইনে পেয়েছে কমিশন। দুদকের নিজস্ব গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে
পুঁজিবাজারে আবারো বড় দরপতন হয়েছে। দরপতনের পাশাপাশি কমেছে সব সূচক। দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের সাত মাসের মধ্যে সর্বনিম্ন আর্থিক লেনদেন হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) ডিএসইতে মাত্র ৪৬৭ কোটি ৮ লাখ টাকার আর্থিক লেনদেন হয়েছে। এটি আগের ছয় মাস ২৩ দিন বা
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসায় সরকারের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে তার দল। সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই দাবি জানান। তিনি বলেন, ‘খালেদা জিয়া দারুণভাবে অসুস্থ। তার সুচিকিৎসা প্রয়োজন।