দীর্ঘ ২১ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।নবগঠিত কমিটিতে চিতনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্বে) মোহাম্মদ নুর আলম শেখ সভাপতি ও রুস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও আতুকোড়া
দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র থেকে চরসোনারামপুর গ্রামের দূরত্ব মাত্র ১ কিলোমিটার। বিদ্যুতের এত কাছে থেকেও চরসোনারামপুরবাসীর বিদ্যুৎ না পাওয়ার অপেক্ষা ৪ দশকেরও বেশি সময়ের। বিদ্যুৎ আসছে আসবে- এই আশাতেই দিন,মাস বছর। এভাবে কেটে গেছে ৪০বছর। কিন্তু বিদ্যুতের আলোর দেখা পাননি তারা।
কসবায় এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৪৩জন। আটটি কলেজে তিন হাজার ১৪১জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছেন তিন হাজার ৯১জন। শতকরা পাশের হার ৯৮.৪০ জন। শতভাগ পাশ করেছে শুধু একটি কলেজ। জানা যায়, এ বছর কসবা উপজেলার বায়েক আলহাজ¦ শাহআলম কলেজ থেকে ৩৩৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে শুক্রবার দুপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল (২০) নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। আটক জুয়েল নরসিংদীর রায়পুরা উপজেলার খলাপাড়া গ্রামের আতাউর মিয়ার ছেলে। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাজহারুল করিম বলেন, আটককৃত যুবকের দেহ তল্লাশী
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুলতানা রাজিয়া নামে এক অফিস সহকারীকে তাৎক্ষনিক বদলী করায় ক্ষিপ্ত হয়ে শনিবার (১২ ফেব্রুয়ারি) হাসপাতালে তান্ডব চালিয়েছে সুলতানা রাজিয়া ও তার স্বামী মোজাম্মেল হক। তারা হাসপাতালে আক্রমণ চালিয়ে কোষধ্যক্ষ বিল্লাল হোসেনের হাত ভেঙ্গে দিয়েছে। তান্ডবকারী মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। সুলতানা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মিথ্যা মামলা সাজিয়ে এক ব্যক্তিকে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। শনিবার দুপুরে পৌরশহরের কলেজপাড়ায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের রাহেলা বেগম বলেন আমার স্বামী খুরশিদ মিয়া নুরপুর গ্রামের পশ্চিমপাড়া মসজিদের সভাপতি। মসজিদের জায়গা নিয়ে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গ্রীণ ভ্যালি আর্কিটেকস এ- ইঞ্জিনিয়ার্স এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা সদরের হাসপাতালে রোডে হরেন্দ্র বিশ্বাস মার্কেটে এর উদ্বোধন করা হয়। ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে গ্রীণ ভ্যালি আর্কিটেকস এ- ইঞ্জিনিয়ার্স এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ। গ্রীণ ভ্যালি আর্কিটেকস এ-
ব্যবসায়িক সম্মাননার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের চাঁনপুর গ্রামের বাসিন্দা মো. নাজমুল চৌধুরীকে বাড়ি থেকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে গেছে আরএফএল কম্পানি। নাজমুল টানা সাত বছর ধরে আরএফএল'র শ্রেষ্ঠ পরিবেশক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি ঢাকার বাড্ডা এলাকার পরিবেশক।শুক্রবার বেলা ১১টার দিকে গিয়ে দেখা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পরকিয়ার জেরে আকলিমা বেগম (৩০) নামে এক গৃহবধূকে বিষ খাইয়র হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকলিমার মৃত্যু হয়। এ ঘটনায় তার দুই শিশু সন্তান আব্দুল্লাহ (৯) ও জান্নাত (৫) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এনআরবি কমার্শিয়াল ব্যাংকের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আখাউড়া পৌরশহরের সড়ক বাজারস্থ জাহাঙ্গীর টাওয়ারের দু’তলায় ব্যাংকের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।এনআরবিসি ব্যাংক ভৈরব শাখার ব্যাবস্থাপক মোঃ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের