ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে শুক্রবার দুপুরে মাদক বিরোধী অভিযান
পরিচালনা করে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল (২০) নামে এক যুবককে আটক
করেছে রেলওয়ে থানা পুলিশ। আটক জুয়েল নরসিংদীর রায়পুরা উপজেলার খলাপাড়া গ্রামের আতাউর মিয়ার ছেলে। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাজহারুল করিম বলেন, আটককৃত যুবকের দেহ তল্লাশী করে ২০০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।