দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপিদের নিরাপত্তা আরো জোরদার করার উদ্যোগ নিচ্ছে সরকার। এজন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে পেজার সিস্টেম ও আনুষঙ্গিক যন্ত্রাংশ কিনতে ৪ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। মূলত দৈহিক নিরাপত্তার পাশাপাশি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং দেশী-বিদেশী ভিভিআইপিদের জন্য তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই আধুনিক পেজার সিস্টেম কেনা হচ্ছে। এজন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ নিরাপত্তা বাহিনীর জন্য এ বরাদ্দ চেয়ে সিনিয়র অর্থ সচিবকে চিঠি দেয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় সংশি¬ষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
সংশি¬ষ্ট সূত্র মতে, বর্তমানে এক ধরনের হুমকির মুখে রয়েছে ভিভিআইপিদের তথ্য আদান-প্রদান নিশ্চিত করা। কারণ তথ্য সংগ্রহ ও দেয়ার একমাত্র যোগাযোগ মাধ্যম হচ্ছে পেজার সিস্টেম। কিন্তু বিদ্যমান মেশিনটি প্রায় অচল হওয়ার পর্যায়ে চলে গেছে। আর এ সিস্টেম কোনো কারণে বন্ধ হয়ে গেলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিসহ গোয়েন্দা সংস্থা বিশেষ নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। কারণ গোয়েন্দা সংস্থা বিশেষ নিরাপত্তা বাহিনী বর্তমান ভিভিআইপিদের দৈনিক নিরাপত্তার পাশাপাশি তাদের ব্যাপারে তথ্যের নিরাপত্তাও নিশ্চিত করে থাকে। আর ভিভিআইপিদের নিরাপত্তার জন্য পেজার সিস্টেমের মাধ্যমেই তথ্য আদান-প্রদান করা হয়। এটি বহুল প্রচলিত একটি নিরাপদ যোগাযোগ মাধ্যম। কিন্তু দীর্ঘদিন একটি মেশিনের মাধ্যমে ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। যা এখন অচল হওয়ার পথে। এ পরিস্থিতিতে গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে দ্রুত আরো একটি পেজার সিস্টেম ও আনুষঙ্গিক যন্ত্রাংশ কিনতে বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়কে বিশেষ নিরাপত্তা বাহিনীর লজিস্টিক পরিচালক লে. কর্নেল আহমেদ রেজানুল বারী চৌধুরী চিঠি পাঠায়।
সূত্র জানায়, বর্তমানে দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। এর জের ধরে ঘটছে একের পর এক নাশকতার ঘটনা। অবরোধ ও হরতালের নামে পেট্রোল বোমা হামলা, রেললাইন উপড়ে ফেলা, অগ্নিসংযোগ, বিদ্যুৎ অফিসে হামলা, ভূমিক অফিসে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক কর্মকা- চালাচ্ছে দুর্বৃত্তরা। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও একাধিক জঙ্গি সদস্যকে গ্রেফতারের পাশাপাশি গ্রেনেড, হাতমোবা ও প্রচুর ধ্বংসাত্মক বস্তু উদ্ধার করেছে। আর এখন রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে চলছে সিটি কর্পোরেশন নির্বাচনী হাওয়া। এ পরিস্থিতিতে সার্বিক অবস্থা বিবেচনা করে ভিভিআইপিদের নিরাপত্তা আরো জোরদার করার উদ্যোগ নেয়া হয়েছে।
সূত্র আরো জানায়, অর্থ মন্ত্রণালয়ে বরাদ্দ চেয়ে ভিভিআইপিদের নিরাপত্তায় নিয়োজিত বিশেষ নিরাপত্তা বাহিনীর চিঠিতে বলা হয়- রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতির পিতার পরিবারবর্গ এবং সরকার ঘোষিত দেশী ও বিদেশী ভিভিআইপিদের সব ধরনের নিরাপত্তা বিশেষ নিরাপত্তা বাহিনী দিয়ে থাকে। এ নিরাপত্তা নিশ্চিত করার সময় সময় যেভাবে দৈনিক নিরাপত্তা নিশ্চিত করা হয়, ঠিক একইভাবে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করাও এ সংস্থার একটি অন্যতম প্রধান কর্তব্য। অনেক বছর ধরেই পেজার সিস্টেম ব্যবহার করে বিশেষ নিরাপত্তা বাহিনী ভিভিআইপিদের নিরাপত্তা সম্পর্কিত তথ্য আদান-প্রদানের নিরাপদ যোগাযোগ মাধ্যম হিসাবে ব্যবহার করছে। এ সংস্থার সাংগঠিক কাঠামোতে দুটি পেজার সিস্টেম থাকার কথা। কিন্তু একটি মেশিনের মাধ্যমেই এ সংস্থা নিরাপত্তা সম্পর্কিত তথ্য আদান-প্রদান করছে। বর্তমানে বিশেষ নিরাপত্তা বাহিনীর পরিধি ও এজেন্টের সংখ্যা বেড়েছে। ফলে একটি পেজার সিস্টেমের মাধ্যমে ঢাকা শহরে নিরবচ্ছিন্নভাবে এবং সুচারুভাবে নিরাপত্তা নিশ্চিত করে তথ্যের আদান-প্রদান হুমকির মুখে পড়ছে। কারণ দেশে ইতিমধ্যে টেলিকমিউনিকেশন কোম্পানি এবং সরকারি ও বেসরকারি ওয়্যারলেস কমিউনিকেশন ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় একই এলাকায় নেটওয়ার্কের মধ্যে অনেক ফ্রিকোয়েন্সি একই সাথে কাজ করছে। যে কারণে একটি পেজার সিস্টেম দিয়ে প্রায়ই নিরবচ্ছিন্ন তথ্য আদান-প্রদান সম্ভব হচ্ছে না। বরং একটি পেজার সিস্টেম দিয়ে যোগাযোগ স্থাপন করায় যে কোনো মুহূর্তে তা অচল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এটি শুধু বিশেষ নিরাপত্তা বাহিনীর নয়, বরং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। এজন্য অতি দ্রুত একটি আধুনিক পেজার সিস্টেম কেনা অনিবার্য হয়ে দাঁড়িয়েছে।
এ প্রসঙ্গে ভিভিআইপিদের নিরাপত্তায় নিয়োজিত বিশেষ নিরাপত্তা বাহিনীর লজিস্টিক পরিচালক লে. কর্নেল আহমেদ রেজানুল বারী চৌধুরী অর্থ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলেন, চলতি অর্থবছরের বিশেষ নিরাপত্তা বাহিনীর জন্য বরাদ্দ অর্থ থেকে নতুন নিরাপত্তা মেশিনারিজ পেজার সিস্টেম ও আনুষঙ্গিক যন্ত্রাংশ কেনা সম্ভব নয়। তাই চলতি অর্থবছরের বাজেটে এ সংস্থার সংশি¬ষ্ট বাজেট কোট থেকে সম্পদ সংগ্রহ/ক্রয়-বেতার সরঞ্জাম থেকে ৪ কোটি টাকা দ্রুত বরাদ্দ চাওয়া হয়েছে।