“শিক্ষাই জাতির মেরুদন্ড”। শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি সম্ভব নয়। তবে করোনা ভাইরাস শিক্ষাব্যবস্থাকে ভঙ্গুর করে দিয়েছে। গত ১৭ মার্চ থেকে ধাপে ধাপে ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত বলবৎ রয়েছে। নতুন বছরেও শিক্ষা কার্যক্রম চালু হবে কি না তা নিয়েও সংশয় রয়েছে। ফলে প্রাতিষ্ঠানিকভাবে প্রায় এক বছর বাহিরে আছে শিক্ষার্থীরা। যা শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দিয়েছে বলেই আমি মনে করি। পরীক্ষা, ভর্তি, বেতনসহ বিভিন্ন বিষয় নিয়েই জটিলতা দেখা দিচ্ছে। যদিও সরকার এই সংকট উত্তোরণে বিভিন্ন প্রদক্ষেপ নিচ্ছে তবুও জটিলতা থেকেই যাচ্ছে। কারণ পরীক্ষার বিকল্প কিছু হয় না আবার এই অবস্থাতে পরীক্ষা নেওয়াও সম্ভব নয়। শিক্ষার এই ক্ষতিপূরণ কিভাবে সম্ভব তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার। তবে ক্ষতির লাভ হিসেবে আমার মনে হয় সকল শিক্ষা ব্যবস্থার কাঠামোগত পরিবর্তনে দৃষ্টি দেওয়া এখনই উত্তম সময়।
প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পড়াশুনায় ২০২২ সাল থেকে যে পাঠ্যক্রম আসছে তাতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ১০টি বিষয় পড়তে হবে। এগুলো হচ্ছে- ভাষা ও যোগাযোগ, গণিত ও যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সমাজ ও বিশ^ নাগরিকত্ব, জীবন ও জীবিকা, পরিবেশ ও জলবায়ু, মূল্যবোধ ও নৈতিকতা, শারীরিক-মানসিক স্বাস্থ্য ও সুরক্ষা এবং শিল্প ও সংস্কৃতি।
প্রতিবেদনে আরও জানা যায়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এই ১০টি বিষয়কে ‘শিখনক্ষেত্র’ নাম দিয়ে বলেছে, এই বিষয়গুলোর ওপরই রচিত হবে নতুন পাঠ্যক্রম। পাঠ্যক্রমের মূল যোগ্যতা হবে তিনটি। এগুলো হচ্ছে উদ্ভাবনী, পারস্পরিক সংযোগ স্থাপন এবং জবাবদিহিতা। এনসিটিবি জানিয়েছে, শুধু পাঠ্যক্রমই পরিবর্তন নয়, একইসঙ্গে নবম শ্রেণিতে শিক্ষার্থীদের বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক নামে কোনো বিভাগও থাকছে না। একাদশ শ্রেণিতে গিয়ে শিক্ষার্থীরা বিভাগ নির্বাচন করবে। এর ফলে এতদিন ধরে চলে আসা মাধ্যমিক শিক্ষার পুরো চিত্রটাই পাল্টে যাচ্ছে। নতুন পাঠ্যক্রমে পড়াশুনা শুরু হবে ২০২২ খ্রিষ্টাব্দ থেকে। ওই বছর নতুন পাঠ্যক্রমের নতুন পাঠ্যবই পাবে প্রথম ও দ্বিতীয় এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা। ২০২৩ খ্রিষ্টাব্দে পাবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এবং ২০২৪ খ্রিষ্টাব্দে নবম শ্রেণির শিক্ষার্থীরা। আর এর মাধ্যমে ২০২৪ সাল থেকে মাধ্যমিকে বিভাগ বিভাজন থাকছে না।
শিক্ষাবিদরা বলেছেন, মাধ্যমিক স্তরে বিভাগ বিভাজন না থাকায় শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি, ভাষা, গণিত, সামাজিক বিজ্ঞান, ইতিহাস, ভূগোল ও সাহিত্য সবই পড়তে হবে। অর্থাৎ এতদিন যারা বিজ্ঞানের শিক্ষার্থী হয়েও খুব বেশি সাহিত্য পড়ত না তাদের এখন সাহিত্য, ইংরেজি-বাংলা ভাষা, গণিত, ভূগোল, সামাজিক বিজ্ঞান, দর্শন পড়তে হবে। ফলে মাধ্যমিক পাসের সময় একজন শিক্ষার্থী অন্ততপক্ষে সব রকমের জ্ঞান নিয়ে বের হবে।
মানবিক গুণসমৃদ্ধ যা কিছু অর্জন তাই আমার কাছে তাই শিক্ষা। আর প্রাথমিক পর্যায়ে বা জীবনের শুরুতে যে শিক্ষা অর্জন করে তাই প্রাথমিক শিক্ষা। প্রাথমিক পর্যায়ে যে বিদ্যালয়ে বা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী শিক্ষা অর্জন করে তাই প্রাতিষ্ঠানিক প্রাথমিক শিক্ষা। একটা সময় ছিল এই প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পাড়ি দিতে হতো দীর্ঘপথ। তৎকালীন সময়ে যে কারণে শিক্ষার হার ছিল নগন্য। বিদ্যালয়গামী ছাত্র-ছাত্রী ছিল সংখ্যায় কম। শিক্ষক ছিল অপ্রতুল। বই কিনতে হতো অর্থ দিয়ে লাইব্রেরি থেকে। ফলে দারিদ্রতার কারণে ঝড়ে পরত অনেক শিক্ষার্থী। সবকিছু মিলিয়ে পড়ালেখার প্রতি মানুষের আগ্রহ ছিল কম। বর্তমান চিত্র সম্পূর্ণ বিপরীত। এখন প্রাথমিক বিদ্যালয় রয়েছে মাত্র কয়েক কিলোমিটার দুরত্বের মধ্যে। রয়েছে বিভিন্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষক রয়েছে পর্যাপ্ত সংখ্যক। বই দেওয়া হচ্ছে সরকার থেকে বিনামূল্যে। যার পরিপ্রেক্ষিতে অনেকে এখন বিদ্যালয়মুখী। তাছাড়া পড়ালেখার ব্যাপারে এখন অনেক পরিবারই সচেতন। সন্তানের পড়ালেখা করাতে অনেক পরিবারই দরিদ্রতাকে জয় করছে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে সাম্প্রতিক সময়ে অভিভাবকরা তাদের সন্তানদের প্রাথমিক থেকেই গুরুত্বসহকারে তৈরি করছে। পূর্বে যে যতœটার অভাব ছিল বর্তমান সময়ে সেই যতœটা প্রাক-প্রাথমিক থেকেই পাচ্ছে বেশিরভাগ শিক্ষার্থী। আর কেনই বা করবে না, একটি বাড়ির ভিত্তি যদি মজবুত না থাকে তাহলে সেই বাড়ি কিন্তু বেশিদূর পর্যন্ত উঁচু করা যাবে না। ঠিক তেমনি একটি সন্তানকে যদি শিক্ষা জীবনের শুরু থেকেই যতœ না করা যায় তাহলে রতœ হবে না। যেমন আপনি যদি শুরু থেকেই আপনার সন্তানের হাতের লেখা সুন্দর করতে জোর না দেন তাহলে পরবর্তীতে তার লেখার কাঠামো পরিবর্তন করাতে সম্ভব হবে বলে আমার মনে হয় না। আবার শিশুবেলা থেকেই যদি একজন শিক্ষার্থীকে বই রিডিং পড়ার উপর জোর না দেওয়া যায় তাহলে সে পরবর্তী শ্রেণিতে গিয়ে স্পষ্ট উচ্চারণসহকারে পড়তে পারে না। তাই আমার কাছে মনে হয় প্রাথমিক শিক্ষাই শিক্ষার মূলভিত্তি।
বর্তমান সরকার শিক্ষাকে বেশি প্রাধান্য দিচ্ছে। তাই ২০১০ সাল থেকে বর্তমান সরকার বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করছে। এছাড়াও চালু রয়েছে বৃত্তিমূলক ব্যবস্থা। সরকারি শিক্ষকদের বেতন হয়েছে দ্বিগুণ। কিন্তু যত সুবিধা দিচ্ছে তার থেকে ভালোটা কম পাচ্ছে বলে আমার মনে হয়। শিক্ষার দিক থেকে যদি বলি তবে সবকিছুর মাঝেও দেখা যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো কিছু ঘাটতি রয়েছে। দুর্বল শিক্ষার্থীদের উন্নতি করাতে তারা হিমশিম খাচ্ছে। আবার মেধাবী শিক্ষার্থীদেরও মানসম্মত উন্নতি করাতে পারছে না। তবে পূর্বের প্রাথমিকের কিছু চিত্র বর্তমানে অনেকাংশে কমেছে।
এখন প্রাথমিকে যে কাঠামোগত পরিবর্তন প্রয়োজন বলে মনে হয় তা হলো (১) এক ক্লাসে অধিক ছাত্র-ছাত্রী (২) শিক্ষার্থী অনুপাতে ক্লাসের সময়সীমা স্বল্প (৩) শিক্ষকদের যোগ্যতা আর সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে আমি চিন্তিত তা হলো (৪) পাঠ্যপুস্তক ও প্রশ্নকাঠামো। সরকার বইপ্রদানসহ বিভিন্ন সুযোগ দিলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো একটি ক্লাসে ছাত্রছাত্রী রয়েছে অধিক পরিমাণে। যার ফলে শিক্ষকরা যথাযথ ক্লাস নিতে পারছে না বলে আমার মনে হয়। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার এয়ারপোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য থেকে জানতে পারি সেখানে একটি শ্রেণিতে সর্বোচ্চ ৮৬ জন ছাত্র-ছাত্রী রয়েছে। তার বিপরীতে ক্লাসের সময় ৫৫ মিনিট। একটি শিক্ষার্থীকে ১ মিনিট করে যদি পড়া ধরা হয় সেখানে সময় লাগবে ৮৬ মিনিট। এর সাথে শিক্ষককে পড়াটা বোঝানোর একটা ব্যাপার থাকে। লেখানো ও লেখা দেখার একটি বিষয় থাকে। কারণ অনেক অভিভাবকই বাড়িতে গেলে শ্রেণির কাজ দেখতে চাই। আসলে কিভাবে শিক্ষকরা পড়াটাকে বুঝিয়ে যাচাই-বাছাই করবে বা লেখাবে? আমার বোধগম্য হয় না। অভিভাবকদের আবেদন কিন্তু থাকে যে শিক্ষক প্রতিদিনের পড়া প্রতিদিন ধরবেন। আমার মনে হয় যদি শ্রেণিকে স্বল্প শিক্ষার্থী দিয়ে ভাগ করা যায় অথবা ক্লাসের সময় বাড়ানো যায় তবেই পড়াটা বা ক্লাসটা আরও কার্যকর হতো। স্বল্প সময়ে শিক্ষকরা বোঝাতে সক্ষম হচ্ছে না বলে বাধ্য হচ্ছেন প্রাইভেট পড়াতে। আর অভিভাবকরাও বাধ্য হচ্ছেন প্রাইভেটে দিতে। এইবার আলোচনায় আসি যোগ্যতা নিয়ে। বর্তমানে পঞ্চম শ্রেণির যে সিলেবাস বা প্রশ্নকাঠামো তাতে একটি দক্ষ ইংরেজি শিক্ষক প্রয়োজন। বিভিন্ন শিক্ষকদের মন্তব্য থেকে জানা যাই যে পঞ্চম শ্রেণির ইংরেজি বিষয়টি তুলনামূলক জেএসসি থেকে কঠিন। কিন্তু সেখানে অনেক শিক্ষিকা রয়েছে যারা এসএসসি পাশ। ফলে আমার মনে হয় তাদের যোগ্যতার অনেক ঘাটতি রয়েছে। একসময় সৃজনশীল ছিল না বা পড়ালেখার কারিকুলাম এমন ছিল তা সেই সময়ের জন্য তারা উপযুক্ত ছিল। কিন্তু বর্তমান পেক্ষাপটে তাদের যোগ্যতা নিয়ে আমি চিন্তিত। ইংরেজি ও গণিতে ভাল করতে সংশ্লিষ্ট বিষয়ে ¯œাতকোত্তর ডিগ্রীধারীদের নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আর প্রাথমিকে সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে আমি চিন্তিত তা হলো পাঠ্যপুস্তক ও প্রশ্নকাঠামো।
তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিভিন্ন সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র বা প্রশ্নকাঠামোর দিকে তাকালে লক্ষ্য করা যায় সেখানে কিছু অংশ পাঠ্যপুস্তক বর্হিভ’র্ত। যদি বাংলার বিষয়ে বলি সেখানে রয়েছে বিরামচিহ্ন। অথচ বিরামচিহ্নের যে নিয়মটা রয়েছে কোথায় কি থাকলে কোন চিহ্ন হয় তা পাঠ্যপুস্তকে নাই। ফলে শিক্ষার্থীরা মুর্খস্থ করছে। ইংরেজির প্রায় অর্ধেকের বেশি অংশ থাকে পাঠ্যপুস্তক বর্হিভ’ত। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কোন গ্রামার নাই অথচ পরীক্ষাতে আসছে ডব্লিউ এইচ কশচিন। এটা করতে গেলে সাবজেক্ট, নম্বর, ভার্ব, টেন্স জানা দরকার। এগুলো না পড়িয়ে রিয়ারেঞ্জ বা ডব্লিউ এইচ কশচিন করালে “গাছে কাঁঠাল গোঁফে তেল” দেবার মত পরিস্থিতি করা হয়। তাছাড়া যেখানে টেন্স শেখানো হচ্ছে না সেখানে আনসিন প্যাসেজ দিলে কিভাবে লেখা সম্ভব? ধাপে ধাপে না শেখালে ভিত্তি কিভাবে মজবুত হবে? আমার মতে তৃতীয় শ্রেণি থেকে কিছু কিছু গ্রামার যোগ করা দরকার। তাছাড়া ষষ্ঠ শ্রেণিতে পড়তে গিয়ে শিক্ষার্থীদের হিমশিম খেতে হয়। এছাড়াও বাংলাদেশ ও বিশ্বপরিচয়, প্রাথমিক বিজ্ঞান ও ধর্ম ও নৈতিক শিক্ষায় সৃজনশীল প্রশ্ন আসে কিন্তু কোনও অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের নমুনা নেয়। পূর্বে কেমন প্রশ্ন হবে তার নমুনা দেওয়া হতো এখন কেন নেই? তাতে কি গাইড বিক্রেতাকে সুযোগ করে দেওয়া হচ্ছে না? নমুনা দিলে কি খুব ক্ষতি হত? জানি জাতীয় পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটি অতি দক্ষ ও মেধাবী তবুও আমার স্বল্প মেধায় একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে এই বিষয়গুলো আমার কাছে পরিবর্তন বা সংযোজন প্রয়োজন বলে মনে হয়েছে। সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করতে এবং যে সৃজনশীলতা নিয়ে জাতি গঠনে এগিয়ে চলছে তাতে পাঠ্যপুস্তক সংশ্লিষ্ট প্রশ্নকাঠামো করলে উদ্দেশ্য বেগবান হবে। ফলাফল আরও সুন্দর হবে সর্বোপরি সৃজনশীলতা এগিয়ে যাবে বলে আমার মনে হয়। শুধু প্রাথমিকেই নয় এমন কাঠামোগত পরিবর্তন দরকার সকল স্তরেই। তবে প্রাথমিকটা একটি শিশুর জন্য বেশি গুরুত্বপূর্ণ কারণ এটাই শিক্ষার ভিত্তি এজন্যই এটাকে বেশি গুরুত্ব দিয়ে তুলে ধরলাম। সার্বিকদিক বিবেচনা করে পাঠ্যপুস্তক নয়ত প্রশ্নকাঠামো পরিবর্তনের জোর দাবি করছি। সেই সাথে উপরোক্ত সমস্যাবলী আসলে সমস্যা কি না তা যাচাইয়ে পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটি সর্বোপরি সরকারের সুদৃষ্টি কামনা করছি। শিক্ষাব্যবস্থার একটি পরিবর্তন করলে অনেক কিছুর পরিবর্তন করতে হয়। ফলে এটা চলমান সময়ে সম্ভব হয় না। এই বছর যেহেতু সকলের সিলেবাস সম্পূর্ণ বা পরীক্ষা সম্ভব হচ্ছে না সেহেতু এই বিষয়ে নজর দিলে মনে হয় একটি পাঠ্যপুস্তকের সাথে সংগতিপূর্ণ যুগপোযোগী সিলেবাস করা সম্ভব। যেখানে ধাপে ধাপে বৃদ্ধি করা হবে শিক্ষার স্তর। সর্বোপরি আবারও পাঠ্যপুস্তককে শতভাগ কাজে লাগানোর মত সিলেবাস গঠনে নজর দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি। অনুভব করছি সচেতন অভিভাবকদের সন্তানদের ফলাফল নয় মানসম্মত শিক্ষায় শিক্ষিত করার গুরুত্বপ্রদানের উপর।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট