আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে যথেষ্ট উৎসাহ, উদ্দীপনা সৃষ্টি হলেও নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে ভোটার ও মানুষের মনে সংশয়, সন্দেহ ও ধোঁয়াশা কেটে যায়নি। অনেকেই বলে থাকে ভোট দিলেই কি হবে আর না দিলেই বা কি হবে। সব কিছুতো ইসি, সিইসি পূর্বেই নির্ধারণ করে থাকে। ভোট তো উইপোকায় খেয়ে ফেলে। অনেকেই বলে, যে ব্যক্তি মারা গেছে তার ভোটও নাকি দেয়া হয়ে থাকে। তদোপরি অনেকেই ভোট কেন্দ্রে গিয়ে দেখে অনেক আগেই তার ভোট দেয়া হয়ে গেছে। যা ঠাকুর ঘরে কেরে আমি তো কলা খাই না উক্তিরই নামান্তর। অনেকেই বলে, ভোট অনুষ্ঠানের আগের রাতেই ব্যালট বাক্স ভরা হয়ে থাকে, আর ভোটের দিন গণনা করা হয়ে থাকে। এমতাবস্থায় নির্বাচন ও ভোট নিয়ে আনন্দ, উৎসাহ ও উদ্দীপনা দেখা গেলেও ভোটের ফলাফল নিয়ে রয়েছে সংশয়, সন্দেহ ও নিরাশার কুহেলিকা।
এবারের পৌরসভা নির্বাচনের প্রাক্কালে বেশ কয়েকজন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীর সাথে আলাপ করে জানা যায়, নির্বাচনে জয় পরাজয় আছেই। সবাইতো আর জয়লাভ করবে না। তবে নির্বাচন যাতে অবাধ, স্বচছ, গ্রহণযোগ্য ও কারচুপিমুক্ত হয় এবং ক্ষেতের উঠতি পাকাধান বন্যহাতীর পাল ও শূকরের পালের মতো যাতে পাহাড়াদারের কারণে নষ্ট করতে না পারে ইহাই সবচেয়ে বড় ভয় ও আশংকা। এ ছাড়া নির্বাচনে ইসি ও সিইসির ভূমিকা নিয়েও রয়েছে অনেক ভাবনা। ২০১৪ সালের ৫ জানুয়ারীর জাতীয় নির্বাচন ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে যা হয়েছে তা নতুন করে বলার উপেক্ষা রাখেনা। তারপর বিভিন্ন জাতীয় উপনির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন, উপজেলা, পৌরসভা ও ইউপি উপনির্বাচনে যা ঘটেছে তা সবারই জানা। এ ব্যাপারেও সোনাবানের পুঁথির মতো উপস্থাপন করতে চাচ্ছি না। যদিও এসব হরিলুটের পরও ইসি, সিইসি ঘোষণা করেছে নির্বাচন অবাধ, স্বচছ, গ্রহণযোগ্য ও কারচুপি মুক্ত হয়েছে।
এবার দেশে পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে ডিসেম্বর মাসে। প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ২৮ ডিসেম্বর ভোট গ্রহণের দিন নির্ধারণ কর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বিতীয় ও তৃতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ ও ৩০ জানুয়ারি। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ১ ডিসেম্বর ও মনোনয়ন পত্র যাচাই বাছাই ৩ ডিসেম্বর। এরইমধ্যে জানুয়ারিতে ১১টি, ফেব্রুয়ারিতে ১৮৫টি ও মার্চে ২৮টিসহ মোট ২২৪টি পৌরসভার বর্তমান মেয়র ও কমিশনারদের মেয়াদ শেষ হচ্ছে। তবে মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ভোট গ্রহণের বাধ্যবাধকতা ও সাংবিধানিক বিধান রয়েছে। অর্থাৎ ৩২৯টি পৌরসভার মধ্যে ২৫৯টি পৌরসভা নির্বাচন উপযোগী হয়েছে।
নির্বাচন গণতন্ত্রের মূল ভিত্তি। তদোপরি স্বচ্ছ, অবাধ, গ্রহণযোগ্য ভোট ও ভোটাধিকার একই সুত্রে গাঁথা। যাকে কারও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। যারাই গণতন্ত্রের এ বাণী এড়িয়ে গেছে তাদের ভাগ্যেই জুটেছে একনায়ক ও স্বৈরতন্ত্রের তকমা। এ তকমা থেকে ইতিহাস কাহাকে ক্ষমা করেনি। যাদের নাম ইতিহাসের পাতায় আজও ঘৃণাক্ষরে ভোট খেকো দানব, দজ্জাল, রাক্ষস ও গণতন্ত্রের কষাই হিসেবে লিপিবদ্ধ রয়েছে। যাদের নাম ও উদাহরণের যেন শেষ নেই। কিম জং উন তাদেরই একজন। গণতন্ত্রের সামান্য এদিক-সেদিক ও হেরফের জটিল, কঠিন ও গণতন্ত্রেরর বুকে ছুরিকাঘাতেরই নামান্তর। ওরা যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন ওদের বড় পরিচয় গণতন্ত্র হত্যাকারী। ওদেরকে গণতন্ত্রের হত্যাকারী, দানব ও কষাই টাইটেল থেকে নিজেদের অবমুক্ত করার সুযোগ একেবারেই পরাহত। দুনিয়ার গণতন্ত্র হত্যাকারী কেহই একনায়ক ও স্বৈরাচারের অপবাদ থেকে
রেহাই পায়নি। আজও দুনিয়ার মানুষ তাদেরকে ঘৃণাভরে স্মরণ করে থাকে। তদোপরি অস্বচ্ছ, অগ্রহনযোগ্য নির্বাচন, ভোট ও ভোটাধিকার হরণ যে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান গরু, মহিষ, ছাগল, ভোড়া জবাই করা কষাইয়ের মতই ভোট খেকো কষাই হিসেবে আখ্যায়িত হয়ে থাকে। যাদের কোনো দল নেই ও দর্শন নেই।
১৯৭৩, ৮৬, ৮৮, ৯৬ (১৫ ফেব্রুয়ারি), ২০১৪ সালের ৫ জানুয়ারি, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচন প্রথম, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, দশম ও একাদশ নির্বাচন সুষ্ঠু হয়নি। শুধু জাতীয় পর্যায়ের নির্বাচনই নহে গত একদশকে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন নিয়েও হয়েছে কারচুপি ও অনিয়ম। যে কারণে মানুষ নির্বাচন ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলেছে। যা গণতন্ত্রের জন্য অশনি সংকেত ও মরা কান্নারই শামিল। তদোপরি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজন সুশাসন, বিচার ব্যবস্থার স্বাধীনতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ। বিগত দুই দশকে প্রশাসনকে দলীয়করণ করার ফলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হয়নি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বিশেষ করে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোর প্রতিবেদনে এসব কথা বলা হয়ে থাকে। এতকিছুর পরেও যেকোনো নির্বাচনের আগে ও নির্বাচনের ফল প্রকাশের পরও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে.এম নূরুল হুদা যেভাবে কথাবার্তা বলেন এবং অস্বচ্ছ ও অগ্রহণযোগ্য ভোটের ফলাফলকে যেভাবে সাফাই করেন তা কারও কাম্য নহে। তার মনে রাখা উচিত তিনি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন না। তার পদটি একেবারে সাংবিধানিক ও নিরপেক্ষ। কোনো প্রকার অগ্রহনযোগ্য ও প্রশ্নাতীত সাফাই গাওয়া তার পক্ষে আদৌ শুভা পায় না। তিনি যেভাবে কথা বলেন, তার দরকার সিইসির পদ থেকে সরে এসে রাজনৈতিক দলে অংশগ্রহণ বা নতুন রাজনৈতিক দল সৃষ্টি করা। একদিন আগে হোক বা পরে হোক জনগণের রায় ও গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে কেহই টিকে থাকে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফলাফলের বিপক্ষে হুমকি ধামকি দিলেও অবশেষে গণতন্ত্রের রায়কেই মেনে নিতে হচ্ছে। যার কোনো বিকল্প নেই।
১২ নভেম্বর ঢাকা ১৮ ও সিরাজগঞ্জের ১ আসনের উপ-নির্বাচন হয়ে গেছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ঢাকা ১৮ আসনের ১৪টি কেন্দ্র পরিদর্শন করে নির্বাচন ভবনে ফিরে এসে সংবাদ সম্মেলনে বলেছেন, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এই নির্বাচন (ঢাকা ১৮ আসন) আরও নীচে নেমে গিয়েছে। ঢাকা ১৮ আসনের উপনির্বাচন মোটেই গ্রহণযোগ্য হয়নি। তিনি আরও বলেছেন, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা ১৮ আসনের নির্বাচনী এলাকার নিকুঞ্জ, খিলক্ষেত ও উত্তরার ১৪টি কেন্দ্রের ৭০টি বুথ পরিদর্শন করেছি। নির্বাচনের সঠিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমার ধারণা হয়েছে এ নির্বাচন কোনো মতেই গ্রহণযোগ্য হয়নি, বিরোধী দলের কোনো এজেন্টকে কোনো কেন্দ্রেই দেখিনি। শুধু কুর্মিটোলা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, খিলক্ষেতের একটি ভোটকেন্দ্রের বুথে মহিলা পুলিং এজেন্টের উপস্থিতি দেখতে পাই। পুরো নির্বাচনী এলাকায় একটি দলের পোস্টার, ফেস্টুন, ব্যানার, প্ল্যাকার্ড ও বিলবোর্ড দেখতে পেয়েছি। যা নির্বাচন আচরণবিধি অনুযায়ী আগেই তা তুলে নেয়া উচিত ছিল। তিনি বলেছেন, নির্বাচন শুধু দলের জয় পরাজয়ই নহে নির্বাচন হচ্ছে গণতন্ত্র উত্তরণের একমাত্র অবলম্বন। নির্বাচন স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ, কারচুপিমুক্ত ও অংশীদারিত্বমূলক না হলে ক্ষমতা হস্তান্তর স্বাভাবিক হতে পারে না। আর নির্বাচন গ্রহনযোগ্য না হলে দেশের স্থিতিশলীতা, সামাজিক অস্থিরতা ও ব্যক্তির নৈরাশ্য বৃদ্ধি পায়। এরফলেই নৈরাশ্য থেকে নৈরাজ্য সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। নৈরাজ্য প্রবনতা কোনো দেশের জন্য মোটেই কাম্য নহে। এখন প্রশ্ন হলো নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাংবাদিক সম্মেলনে যে কথা বলেছেন, তা নিশ্চয়ই অন্যান্য কমিশনার ও সিইসির তা না জানার কথা নয়। তারপরও আসন্ন পৌর নির্বাচনে অন্যান্য কমিশনার ও সিইসি যদি স্বচ্ছ, সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও কারচুপি মুক্ত ভোট অনুষ্ঠানের লক্ষ্যে আগ থেকেই কোনো ব্যবস্থা গ্রহণ না করেন তবে দুঃখ, বেদনা ও বিচার প্রার্থী হওয়ার জায়গাই বা কোথায়। তাই বলব সিইসি মহোদয় গণতন্ত্রকে এমনিভাবে ভোট খেকো দানব ও গণতন্ত্র হত্যার কষাইদের কাছে ঠেলে দিবেন না। মানুষের ধৈর্য্যরেও শেষ আছে।
বর্তমানে যেভাবে ইউপি, পৌরসভা ও উপজেলার জনপ্রতিনিধির বিরুদ্ধে প্রতিনিয়ত যে অনাস্থা বরখাস্তের দৃশ্যপট চলছে অতীতে তা কখনও এমন ছিল না। এসবের পেছনে বড় কারণ হচ্ছে নির্বাচনে কারচুপি ও ভোটাধিকার হরণ। যার ফলে ভোটবিহীন নির্বাচিত প্রতিনিধি যা ইচ্ছে তা করতেই বেশী পারঙ্গম হয় এবং আইন কানুনের খুব একটা ধার ধারে না। অপরদিকে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সাথে অহরহ দ্বন্দ্ব ও সংঘাতে যাওয়ার বড় কারণ হচ্ছে ভোটারবিহীন নির্বাচন। ওরা কিভাবে জয়লাভ করে এসেছে সবকিছুই ইউএনওর নখত দর্পনে। তাই তাদেরকে উপজেলা নির্বাচন অফিসারা খুব একটা পাত্তা দিতে চায় না। তারপর অনেক সরকারি কর্মকর্তা ইউপি চেয়ারম্যান, পৌর মেয়র/চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানকে বলে থাকে, কিভাবে নির্বাচিত হয়ে আপনারা জনপ্রতিনিধি হয়ে এ আসনে উপবিষ্ট হয়েছেন তা ভেবে দেখুন। আপনাদের আমলনামা আমাদের না জানার নহে।
সরকারি প্রজ্ঞাপন ও প্রেসিডেন্স অনুসারে একজন জাতীয় সংসদ সদস্যের (এমপি) ক্ষমতা একজন সচিবের ক্ষমতার চেয়ে উপরে। আর একজন এমপিকে ডিসি, এসপি, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব যেভাবে সম্মান প্রদর্শন করে থাকেন তাকে বলা যায় লোক দেখোনো ক্যামোফ্ল্যাক্স। এমনকি অনেক সময় তাদের তদবীর ও সুপারিশকে অনেক সময় আমলে নিতেও দ্বিধা সংকোচবোধ করে থাকে। যা কারও কাম্য নহে। কিন্তু অতীতে দেখা গেছে একজন নির্বাচিত গবসনবৎ ড়ভ ঃযব চৎড়ারহংরধষ অংংবসনষু (এমপিএ) এবং একজন গবসনবৎ ড়ভ ঃযব ঘধঃরড়হধষ অংংবসনষু (এম.এন.এ) কে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অন্যান্য ঊর্ধ্বতন সরকারী কর্মকর্তা যে সম্মান দেখাতো তা এখন তুলনা করলে বিস্তর ব্যবধান বললে অত্যুক্তি হওয়ার কথা নয়। এর পেছনেও রয়েছে ভোটারবিহীন নির্বাচনের দৃশ্যপট। অর্থাৎ ভোটার বিহীন ও অগ্রহণযোগ্য নির্বাচনই হচ্ছে এর বড় কারণ। তা না হলে সাংবিধানিক প্রাপ্য অধিকারকে কারও হেয় না করারই কথা। যে কোনো নির্বাচন যদি অগ্রহণযোগ্য হয় এবং বিনা ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে তবে এ সুযোগটা অকপটে অনেকেই ব্যবহার করে থাকে বলে এ দৃশ্যপটের অবতারণা হয়। গণতান্ত্রিক ব্যবস্থাপনায় একজন এমপির দায়িত্ব, কর্তব্য ও গুরুত্ব অপরিসীম ও সংসদের আইন প্রনেতা হিসেবে অলংকিত।
ভোট খেকো দানব ও গণতন্ত্র হত্যার কষাইদের কাছ থেকে যতদিন পর্যন্ত নির্বাচনের ভোট সংস্কৃতি মুক্তি না পাবে ততদিন পর্যন্ত যত নির্বাচনই হোক না কেন তাতে জনগণের মুক্তি আসবে না বলে বিজ্ঞজনদের অভিমত। আর ইসি, সিইসি যদি নির্বাচনে ভোট গ্রহণে বারবার জনগণের আস্থা ও নিরপেক্ষতা হারায় তবে শত ঢাক ঢোল পেটালেও কোনো লাভ না হওয়াইর কথা। এ প্রসঙ্গে ১৯৮৮ সালের ইউপি নির্বাচনের কথা মনে পড়ে। যার কিছুদিন আগেই বিনাভোটে ৮৮ সালের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি দুদলই অংশগ্রহণ করেনি। এই সুযোগে আ.স.ম রবের নেতৃত্বে ঈড়সনরহবফ ঙঢ়ঢ়ড়ংরঃরড়হ চধৎঃু বা ২৩ দলীয় সম্মিলিত জোট ক্ষমতায় আসে এবং পার্লামেন্টে বিরোধী দলের ভূমিকা গ্রহণ করে সকল প্রকার সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করে থাকে। তখন যে ইউপি নির্বাচন হয়, তা মনে হলে বাস্তবিকই শরীর শিহড়িয়ে ওঠে ও অনেক এলাকার প্রিসাইডিং ও পুলিং এজেন্ট দায়িত্ব পালন করবে তো দূরের কথা জীবন নিয়ে পালিয়ে যায়। উপজেলার সমস্ত ভোট থানায় নিয়ে মাইকে ফলাফল ঘোষণা করা হয়। তাতে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অনেকেই পরাজয় বরণ করে এবং যে প্রার্থী কোনদিন জয়লাভ করার কথা নয় সে ব্যক্তিও জয়লাভ করে থাকে। তখন দেখা গেছে প্রকাশ্যে থানায় ব্যালট বাক্স নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সামনে ভোট খেকো দানব ও গণতন্ত্র হত্যার কসাইরা কিভাবে গণতন্ত্রকে হত্যা করেছে। এসব কিছু তৎকালীন বিনা ভোটের এমপিদের নির্দেশ ও উপস্থিতিতেই নাকি থানার ওসি উপজেলা প্রশাসনের ইউএনওসহ অন্যরা করতে সচেষ্ট হয়। এই অবস্থা যদি চলতে থাকে এবং এর পরিবর্তন না হয় তবে ভোটাররা ভোট দিবেতো দূরের কথা, ভোট কেন্দের আশপাশে দেখা না মিলারই কথা। তখন সরকারি দলের কোনো প্রার্থী ও ইসি, সিইসির ভোট কারচুপির কোনো প্রয়োজন হবে না। একক প্রার্থী হিসেবে ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে যেমন ১৪৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তেমনি প্রার্থী না থাকার কারণে নির্বাচনে জয়লাভ আরও সহজ হবে বলে অনেকেরই ধারণা। তবে বিনা ভোটে জয়ী হওয়ার চেয়ে অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও কারচুপিমুক্ত নির্বাচনই গণতন্ত্রের যাত্রাকে উদ্ভাষিত, অনুপ্রাণিত করে থাকে।
আসন্ন পৌরসভা নির্বাচনে যদি আগের অন্যান্য নির্বাচনের মতো ভোট কেন্দ্র দখল, ভোটাধিকার হরণ এবং যেভাবে খুশী অন্যের ভোট ও মরা ভোট দেয়া হয়ে থাকে, তবে ইসি ও সিইসির প্রতি দেশের মানুষের আর কোনো আস্থাই হয়তো অবশিষ্ট থাকবে না। দেশের ভোটার, জনগণ ও অনেক রাজনৈতিক দল ইতোমধ্যে বর্তমান ইসি ও সিইসির কার্যকলাপের বিরুদ্ধে আস্থা হারালেও যথেষ্ট ধৈর্য্য ধারণ করে আছে। যদি এবারও পৌর নির্বাচনে পুণরাবৃত্তি ও আস্থাহীনতার উপক্রম হয় তবে ত্যক্ত, বিরক্ত হয়ে ইসি ও সিইসির বিরুদ্ধে ভোটার ও জনগণ অনাস্থা জ্ঞাপন করলে আর কিইবা থাকতে পারে। বাংলাদেশের সংবিধানে জনগণ সকল ক্ষমতার উৎস। ইসি, সিইসিকে বলব, এ পর্যন্ত দেশে ভোট নিয়ে অনেককিছু হয়েছে। দয়া করে দেশ, জাতি, গণতন্ত্র ও এহেন কর্মে আর সহযোগিতা না করাই ভালো। দুনিয়ার যেখানেই নির্বাচনে ভোট ও ভোটাধিকার নিয়ে যে কারচুপি হয়েছে তাতে কেহই সুখে নেই। থাইল্যান্ডের ভোট কারচুপির বিরুদ্ধে জনগণ সরকার পতনের ডাক দিচ্ছে। পাকিস্তানেও ভোট কারচুপির কারণে ইমরান সরকারের বিরুদ্ধে প্রায় সব দল জোট বদ্ধ হয়ে এবার আন্দোলনের ডাক দিচ্ছে। মানুষের ধৈর্য্যরেও একটা শেষ আছে। পাকিস্তানিরা বার বার এদেশের মানুষের ভোট ও ভোটাধিকার কেড়ে নেয়ার কারণেই তাদের বিরুদ্ধে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ। ভোট ও ভোটাধিকার হরণ করে দুনিয়ার পরাক্রমশালী শাসকও টিকে থাকতে পারেনি। ইসি ও সিইসির এ কথা অনুধাবন করে সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ, কারচুপিমুক্ত স্বচ্ছ ভোট অনুষ্ঠিত করাই কাম্য। দয়া করে এ অর্গানোগ্রাম থেকে সরে না গিয়ে কোনো অবস্থাতেই নির্বাচন, ভোট ও ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা কোনো অবস্থাতেই ঠিক নহে। এ পরিস্থিতির জন্য যারা দায়ী তাদের একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইতিহাস যেমন মানুষের ভালো কাজকে উৎসাহ প্রদান করে থাকে তেমিন জাতীয় স্বার্থের বিরোধী কাজকে ঘৃণা ও ধিক্কার দিতেও কুণ্ঠাবোধ করে না। দেশের মানুষের স্বার্থ, গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার ভোট ও ভোটাধিকার নিয়ে কারও তামাশা করা উচিত নয়। পরিশেষে আবারও বলব, নির্বাচন ভোট নিয়ে কেহ তামাশা করে এবং গণতন্ত্রকে কষাইয়ের মতো হত্যা করে, তবে তাদেরকে ভোট খেকো দানব ও গণতন্ত্র হত্যার কষাই হিসেবে কেহ মন্তব্য করলে দোষের তেমন কিছু নেই। অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও কারচুপিমুক্ত ভোট অনুষ্ঠান ও ভোটাধিকার সংরক্ষণ জনপ্রত্যাশা। ইসি, সিইসি রাষ্ট্রের সাংবিধানিক ও নিরপেক্ষ প্রতিষ্ঠান। সকল কিছুর উর্ধ্বে থেকে জাতীয় স্বার্থে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করাই তাদের দায়িত্ব ও কর্তব্য। এর বাইরে না যাওয়াটাই উত্তম ও বাস্তবসম্মত। তারপরও যদি ইসি, সিইসির বোধোদয় না হয় আর কোনো শিল্পী সাগর কুলের নাইয়ারে মাঝি কোথায় যাচ্ছ বাইয়া বলে উচ্ছ্বাস করে তবে হয়তো বলার কিছু নাও থাকতে পারে।
অপরদিকে ২৯/১১/২০ ইং রোববার সুজন আয়োজিত গণতন্ত্র নির্বাচন ও নির্বাচন কমিশন শীর্ষক অনলাইন বৈঠকে বিশিষ্টজনরা মন্তব্য করে বলেছেন, আমাদের নির্বাচন ব্যবস্থাই আজ ভেঙে পড়েছে, যা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকেই অকার্যকর করে ফেলেছে।
এ.কে.এম শামছুল হক রেনু
লেখক কলামিষ্ট