ডাক্তার, হাসপাতাল ও রোগীর সেবা একই সূত্রে গাঁথা। ডাক্তার, নার্স ও রোগীর সেবা কর্মীদের অবদানের শেষ নেই। এবারের বৈশ্বিক করোনায় রোগীর চিকিৎসা করতে যেয়ে অনেক নামীদামী, বিশেষায়িত, স্বনামধন্য ডাক্তার, নার্স ও রোগীর, সেবা কর্মীরা অকালে মৃত্যুবরণ করেছে। সত্যিই দেশ ও দেশের সকল স্তরের মানুষ তাতে ব্যথিত, দুঃখীত ও তাদের অপরিসীম অবদানের জন্য কৃতজ্ঞ। জাতি তাদের এ ত্যাগ ও অবদানের কথা কোনোদিন ভুলবে না। তাদের এ অপরিসীম ত্যাগ, অবদান ও স্মৃতি চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। সরকার এ সমস্ত ত্যাগী ডাক্তার ও রোগীর সেবা কর্মীদের জন্য অনুদান ঘোষণা করেছেন। সরকারের এ উদ্যোগ ও পদক্ষেপ যথেষ্ট প্রশংসার দাবী রাখে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সময় তাদের অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই। যুদ্ধকালীন সময়ে তাদের সেবা’র অবদান অপরিসীম, চিরভাস্বর ও স্মরণযোগ্য। যা কোনেদিন ভুলে যাওয়ার নহে।
তবে দুঃখজনক হলেও সত্য অনেক সময় লক্ষ্য করলে দেখা যায়, সেবার ব্রেকেটে বন্দী ও মানবতার দূত হিসেবে পরিচিত কিছু ডাক্তার রোগীর সাথে অহরহ অমানবিক ও দৃষ্টিকঠোর আচরণ করে থাকে। যা মানুষ কখনও ভুলে যায়নি। অনেকের ব্যবহার দানব, রাক্ষস ও বনের হিং¯্র প্রাণীকেও হার মানায়। যা বর্ণনা করতে গিয়ে যেমন হৃদয়ে কম্পন সৃষ্টি হয়, তেমনি কলম সামনে এগুতে চায় না। এ জ্বালা প্রাণে সহে না, মনে মানে না। করোনাকালে প্রতিদিন ভূক্তভোগীরা সরকারি, বেসরকারি হাসপাতালে হন্য হয়ে ঘুরে কোথায়ও ঠাঁই না পেয়ে চিকিৎসা সেবা না পেয়েই ফেরত যেতে হচ্ছে। আবার অনেকে চিকিৎসা সেবা না পেয়ে অহরহ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আবার অনেকে হাসপাতালে জায়গা না পেয়ে হাসপতালের পাশে রাস্তায় রোগী নিয়ে অপেক্ষা করে চিকিৎসার অভাবে এখানেই মৃত্যুবরণ করছে। এ ধরণের অমানবিক, হৃদয় বিদারক ঘটনার দৃশ্যপট গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক ও মিডিয়ায় প্রকাশিত হচ্ছে। তাতে অনেক সরকারি, বেসরকারি হাসপাতালের অমানবিক আচরণ ও দৃশ্যপট নরপশুকেও হার মানাতে দেখা যায়। এ নিবন্ধটি লেখার সময় ২৬ জুন শুক্রবার দৈনিক যুগান্তরের প্রচ্ছদে দেখা যায় চারটি হাসপাতাল থেকে ফিরিয়ে দেয়ার পর বৃহস্পতিবার চমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা হাটহাজারীর শ্বাসকষ্টের রোগী ভর্তি বিলম্বের কারণে অ্যাম্বুল্যান্সেই মৃত্যুবরণ করে থাকে। সারাদেশে প্রতিদিন এমন দৃশ্যপটের শেষ নেই।
জানা যায়, ২৪ জুন বুধবার দুপুরে হৃদরোগের সমস্যা ও শ্বাসকষ্ট নিয়ে কিশোরগঞ্জ জেলাধীন হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের নান্দানিয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসে। কিন্তু করোনা উপসর্গ ভেবে হাসপাতালের জরুরী বিভাগ তাকে ভর্তি করতে চায়নি। রোগীর অভিভাবকদের অনুরোধে শেষ পর্যন্ত তাকে ভর্তি করা হলেও অযতœ অবহেলায় হাসপাতালের বারান্দায় ফেলে রাখা হয়। সেখানে বিনা চিকিৎসায় থাকার পর সন্ধ্যায় তার মৃত্যু হয় বলে জানা যায়। তাতে তার ছেলে বলে, আমার বাবার করোনা নেগেটিভ। তিনি দীর্ঘদিন যাবৎ
হৃদরোগ ও শ্বাসকষ্টে ভোগছিলেন। এ নিয়ে হাসপাতালে ডাক্তার ও রোগীর স্বজনদের মধ্যে তুলকালাম কান্ড ঘটলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে আরও জানা যায়, মৃতের লোকজনদেরকে হাসপাতালের লোকজন ২ ঘন্টা আটকিয়ে রাখে। যা মর্মস্পর্শী ও হৃদয় বিদারক দৃশ্যপট। ২৭ জুন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদনে দেখা যায়, কয়েকটি হাসপাতাল ফিরিয়ে দেয়া হয় লিভারের অসুখে আক্রান্ত উত্তরার আয়শা বেগমকে। শুক্রবার ঢামেক হাসপাতালে আনা হয় থাকে। এখানেও ভর্তি করা না হলে রোগীর স্বজনরা তাকে ফিরিয়ে নিয়ে যায়। হাসপাতালের এ ধরণের অনভিপ্রেত চালচিত্র প্রতিদিন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। যা নিষ্ঠুরতা ও অমানবিকতার দলিল। যদিও মাননীয় প্রধানমন্ত্রী সরকারি, বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের নিকট সেবার মান সুসংহত করার জন্য ইতোমধ্যে নির্দেশনা জারী করেছেন। তারপরও অবস্থা দৃষ্টে মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা কেহ কর্ণপাত করছে না। হাসপাতালে এমনিভাবে এমন বেসামাল ও হৃদয় বিদারক দৃশ্যপট আর কতদিন চলবে, ইহাই আজ সর্বমহলে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।
১৫/০৬/২০ ইং টিআইবি’র এক সেমিনারে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রশ্ন তুলে বলেছেন, দুর্নীতিবাজরা প্রধানমন্ত্রীর চেয়ে ক্ষমতাশালী কি না ? তিনি আরও বলেছেন, ৫৯ শতাংশ হাসপাতালে নি¤œমানের সুরক্ষা সামগ্রী সরবরাহের ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। ২৩ শতাংশ হাসপাতালে স্বাস্থ্য কর্মীদের দায়িত্ব পালনে ঘাটতি রয়েছে। এ ব্যাপারে টিআইবি’র (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) আরও অনেকেই সেমিনারে বিশদভাবে ব্যাখ্যা, বিশ্লেষণ ও আলোকপাত করে থাকেন। যা দৈনিক যুগান্তর, দৈনিক মুক্তখবরসহ অন্যান্য গণমাধ্যমে ১৬/৬/২০ ইং প্রকাশিত হয়।
দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালের ব্যাপারে আরও অসংখ্য অভিযোগ। গণমাধ্যমসহ ভূক্তভোগীদের কাছ থেকে জানা যায়, সময়মতো ডাক্তারদের হাসপাতালে পাওয়া যায় না। অনেক সময় পাওয়া গেলেও রোগীদেরকে তাদের নির্দিষ্ট ক্লিনিকে পাঠিয়ে দেয়া হয়ে থাকে। ক্লিনিকে এসে গলাকাটা ফি নিয়ে বিশাল টেস্ট দিয়ে সেখানেও বাণিজ্য করে থাকে বলে ভূক্তভোগীদের কাছ থেকে জানা যায়। এই অবস্থা রাজধানী ঢাকাসহ সারাদেশের শহর, বন্দর ও উপজেলার নিত্যদিনের চালচিত্র। এছাড়া লক্ষ্য করলে দেখা যায় এ সমস্ত সরকারি হাসপাতালের ডাক্তাররা অনেক হাসপাতালে একাধারে ১০/১৫ বছর যাবৎ চাকরি করলেও তাদের বদলীর বালাই নেই। এ সমস্ত ডাক্তাররা স্বনামে ও বেনামে ক্লিনিক ব্যবসাও চালিয়ে যাচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হয় তাদের যেন দেখভাল করার মতো কেহ নেই। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদফতরকে অনেকেই অন্ধ বলেও মন্তব্য করে থাকে।
তাছাড়া অনেক সময় মারামারিতে আক্রান্ত ও আঘাত প্রাপ্তদের মামলার সুবিধার্থে একশ্রেণীর লোকদের সুবিধা হাসিলে সাধারণ জখমকে কেন্দ্র করে অনেকেই তিলকে তাল বানিয়ে মেডিকেল সার্টিফিকেট (এমসি) দেয়ার বাণিজ্যের কথা শুনা যায়। তাতে নিরীহ মানুষ অবর্ননীয় দুঃখ কষ্টে নিপতিত হয়ে থাকে। এ ধরণের উদাহরণের যেন শেষ নেই। এ ধরণের এমসি বাণিজ্যের সাথে জড়িত ডাক্তারদেরকে মানুষ সাধারণত জল্লাদ, দানব, রাক্ষস ও টাকা পাগল হিসেবে মন্তব্য করতে দ্বিধা সংকোচ বোধ করেনি।
এমনি একটি ঘটনার বর্ণনা না করে পারছি না। জানা যায়, প্রায় ১০/১১ বছর আগে জনৈক ব্যক্তি হাসপাতাল থেকে মারাত্মক জখমের এমসি নিয়ে পাকুন্দিয়া থানায় মামলা করলে মামলাটি ৩২৬ দন্ডবিধির ধারায় এফ.আই.আর করা হয়। এ সুবাদে মামলার তারিখের দিন বাদী মাথায় ব্যান্ডেজ নিয়ে কিশোরগঞ্জ কোর্টে হাজির হয়। এ ব্যাপারে বিবাদী পক্ষের আইন কৌশলী সংশ্লিষ্ট কোর্টকে এই মর্মে অবহিত করেন যে, বাদী যে আঘাত উল্লেখ করে ডাক্তারের মাধ্যমে এমসি নিয়ে ৩২৬ দন্ডবিধির ধারায় যে অভিযোগ এনে মামলা করেছে ইহা মিথ্যা ও বানোয়াট। এ ব্যাপারে কোর্টকে বাদীর মাথার ব্যান্ডেজ খোলে দেখার অনুরোধ জানালে বাদীর মাথার ব্যান্ডেজ খোলার পর দেখা যায় মাথায় এমন কোনো আঘাত দৃশ্যমান হয় না যে কারণে ৩২৬ দন্ডবিধির ধারায় মামলা হতে পারে। এমনিভাবে ফাঁক ফোকড়ে অহরহ বানোয়াট ও মিথ্যা এমসির মামলায় নিরপরাধীকে হয়রানী ও নাজেহালের ঘটনা কম দৃশ্যমান হয় না। এ ঘটনার পর বিবাদী পক্ষের কৌশলীর প্রশ্ন ও জেরার মুখে উক্ত বাদী কোর্টে ক্ষমা প্রার্থনা করে। কোর্ট সম্পৃক্ত ডাক্তারকে এ ব্যাপারে তলব করার কথা জানা যায়।
এসব কিছু কারণেই হয়তোবা দেশের অনেক ডাক্তার তাদের কর্মস্থলে সাইনবোর্ড লিখে রাখেন “এখানে কোনো সার্টিফিকেট (এমসি) ইস্যু করা হয়নি।” আবার লক্ষ্য করলে দেখা যায়, অনেক ডাক্তারের কর্মস্থলে লাল ও আকর্ষনীয় সাইনবোর্ডে লেখা থাকে “এখানে সার্টিফিকেট (এমসি) ইস্যু করা হয়।” তদোপরি সরকারি হাসপাতালে যেকোনো রোগীর চিকিৎসার এমসি প্রথা চালু থাকাতে দোষের কিছু নহে। তবে কোনো ডাক্তার যদি ইচ্ছা করে মাথায় বা অন্যান্য স্থানে ব্যান্ডেজ করে সামান্য আঘাত প্রাপ্ত রোগীকে ৩২৬ দন্ডবিধি ধারায় মামলা করার মতো উপাখ্যান সৃষ্টি করে এমসি দিয়ে উৎসাহিত ও অনুপ্রাণিত করে তবে তা একজন ডাক্তারের জন্য যেমন গর্হিত কাজ তেমনি ঁহঃড়ষবৎধনবষ ড়ভভবহপব বা অমার্জনীয় অপরাধ হিসেবে দতব্য।
ডাক্তাররা সমাজে মানবতার দূত হিসেবে বহুকাল ধরে আখ্যায়িত। তাদের মধ্যে যদি কোনো অনৈতিক কারণে মিথ্যা এমসি দিয়ে কাহাকেও জামিন অযোগ্য মামলার ব্যাপারে সহযোগিতা করা হয়, তা যেমন অপরাধ তেমনি যাহাকে মিথ্যা মামলায় হয়রানি করা হয় তার পক্ষ থেকেও নিন্দনীয় ও অভিশাপ হিসেবে গন্য করা হয়ে থাকে। এসব ধরণের অন্যায়, অপরাধ ও অভিশাপ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল।
সরকারি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে রোগীদের সেবার মান নিয়ে ডাক্তারদের ব্যাপারে প্রতিদিন গণমাধ্যমে হৃদয় বিদারক ও দৃষ্টিকঠোর দৃশ্যপট লক্ষ্য করা যাচ্ছে। এ ব্যাপারে সম্মানিত পাঠক, পাঠিকা, ভূক্তভোগী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জ্ঞাতার্থে বহু বছর পরে হলেও হাসপাতালে রোগী নিয়ে চরম ভোগান্তির কথা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হল। বিশ বছর আগের কথা। আমার ছোট ভাই হার্টের রোগী ছিল। সে হার্ট স্পেশালিষ্ট ডাঃ হাসান মাহমুদ, ডাঃ পিযুষ কান্তি শর্মা ও ডাক্তার কফিল উদ্দিন আহমদের তত্ত্বাবধানে ছিল। একদিন তাদের পরামর্শে সোহরাওয়ার্দি হৃদরোগ হাসপাতালে নিয়ে যাই। সাথে স্বজনসহ আমার একজন বন্ধু ডাক্তারও ছিল। হাসপাতালে পৌঁছার আগেই সে কিছুটা অসুস্থ্য হয়ে পড়ে। তাড়াতাড়ি সোহরাওয়ার্দি হাসপাতালের জরুরী বিভাগে নেয়ার পর তার প্রচন্ড শ্বাসকষ্ট দেখা দেয়। ডাক্তারদের অনুরোধ করার পরও কেহ তাকে একনজর দেখার জন্য জরুরী বিভাগে আসার প্রয়োজন মনে করেনি। এক পর্যায়ে তাঁর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে তাকে হাসপাতালের ২য় তলার সিটে নিতে বলা হয়। তখন নীচতলার জরুরী বিভাগ থেকে সিটে নেয়ার সময় ২০০ টাকা দিয়ে হুইল চেয়ারের মাধ্যমে ২য় তলায় নেয়ার ব্যবস্থা করা হয়। হুইল চেয়ারে মুমুর্ষ রোগীকে নেয়ার সময় হুইল চেয়ার চালক বলে, আপনারা এখনই রোগীকে অ্যাম্বুল্যান্সে করে ডাক্তার স্যারের মোহাম্মদপুর ক্লিনিকে নিয়ে যান। এখানে কোনো চিকিৎসা (সোহরাওয়ার্দি হাসপাতাল) পাবেন না। তার কিছুক্ষণ পরেই আমার ছোট ভাই গেনু মিয়া সোহরাওয়ার্দি হৃদরোগ হাসপাতালে মৃত্যুবরণ করে। আমার ভাইয়ের মতো অন্য কারও ডাক্তারদের অবহেলায় মৃত্যু হোক তা কাম্য হতে পারে না। আমার ভাইয়ের মৃত্যুর পর সেখানে ভর্তি অনেক রোগীর স্বজনরা বলেছে, এটা দোযখখানারই নামান্তর। এখানে অনেকেই টাকা পাগল। মানবতাবোধ বলতে এখানে কিছু নেই। আরও বললেন, এখানে বাবার চিকিৎসা করতে যেয়ে অর্থনৈতিকভাবে নাস্তানাবোধ হয়ে গেছি। এখানে যেন চিকিৎসার জন্য কেহ না আসে। এখানে রোগী নিয়ে আসাটাই অভিশাপ।
সেই দিন যদি ডাক্তার অবহেলা না করে যথারীতি ব্যবস্থা গ্রহণ করতো তবে হয়তো নিবন্ধে আজ একথা বলার সুযোগ ছিল না। এখানে একটা জিনিস স্পষ্ট মনে হয়েছে তা হল ডাক্তারের নিজস্ব ক্লিনিকে নেয়ার জন্যই হয়তোবা রোগীকে ২ ঘন্টা জরুরী বিভাগে রেখে কোনো চিকিৎসা দেয়া হয়নি। এমনিভাবে আমার ভাইয়ের মতো কত রোগী যে ডাক্তারের অর্থলোভ ও অবহেলায় মৃত্যুবরণ করেছে এর খবর রাখে বা কজনা। তাই হয়তো ভারতের শিল্পী নচিকাতার গানের “ও ডাক্তার বলে” যে বিষাদের কণ্ঠ লেপন করেছেন তা বাস্তবতার দলিল হিসেবে কেহ মনে করলে মহাভারত অশুদ্ধ না হয়ে যাওয়ারই কথা। সোহরাওয়ার্দী হৃদরোগ হাসপাতালসহ দেশের অন্যান্য হাসপাতালে আজও কত রোগী যে বিনা চিকিৎসায় অর্থলোভী ডাক্তারদের অবহেলা ও কৃপানলে পড়ে মৃত্যু মুখে পতিত হচ্ছে ভূক্তভোগীদের সে ব্যাথার শেষ নেই। যদিও অনেকেই নচিকাতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ওদেরকে কষাই বলে আখ্যায়িত করতে সংকোচ বোধ না করে নিজেকে ধন্য মনে করে থাকে।
ডাক্তার, নার্স ও হাসপাতালের সেবাকর্মীরা মানবিক সেবার কান্ডারী। এই ব্রত ও মনমানসিকতা নিয়েই এই সুমহান কর্ম ও পেশায় নিয়োজিত। সকল কিছুর উর্ধ্বে থেকে সরকারি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যারা নিয়োজিত তাদের কাছে মানবিক দৃষ্টিকোণ থেকে প্রত্যাশা অনেক বেশী। তারপরও এই কর্মপেশায় নিয়োজিত থেকে মানুষের দুঃখ, কষ্টে যদি কোনো সহযোগিতা না করে, মানবতাকে ভুলন্ঠিত করে বাণিজ্যের হাতকে সঞ্চালিত করে তবে অনেকেই মনে করে তাদের এ পেশা ও কর্ম ছেড়ে নিজেদের গতিপথ ঠিক করে নেয়াটাই ভালো। এ ধরণের হীন মনোবাঞ্চা পূরণের জন্য এ পেশায় না থাকারই কথা। যত তাড়াতাড়ি এ শ্রেণীটা স্বপ্রনোদিত হয়ে বিদায় নেয় ইহাই জনপ্রত্যাশা। মানুষ চায় তাদের কাছে মানবিক আচরণ এবং ধনী, গরীব নির্বিশেষে সকলের সেবা। সরকারি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে রোগী ও রোগীর স্বজনদের সাথে মানবিক আচরণ। সেবার মান বৃদ্ধি না হলে ডাক্তার, নার্স ও সেবাকর্মীদের প্রতি মানুষের ভক্তি, বিশ্বাস ও আস্থাহীনতা দেখা দিলে এক সময় হয়তো করার কিছু নাও থাকতে পারে। শুধু করোনা ভাইরাস কোভিড- ১৯ এর সময়েই নহে, সকল সময়ই ডাক্তারদের সেবা ও মানবিক দৃষ্টিভঙ্গি সামনে না এগুলে যদি বারংবার প্রশ্ন আসে, গণমাধ্যম ও মিডিয়ায় বেরসিকতা প্রকাশ পায় তবে যদি কেহ গানের কণ্ঠে “সাগর কুলের নাইয়ারে মাঝি কোথায় চলছ বাইয়া” বলে উচ্ছাস করে থাকে তবে হয়তো কিছু না বলারই কথা।
পরিবেশে বলা যায়, যারা এসব কিছু করছে, হয়তো জেনে শুনে ও জ্ঞাতসারেই তা করছে। ভুল পরিহার, নিজের সমাধান ও আত্ম সংশোধনই এসব থেকে দায় মুক্তির পথ।
এ.কে.এম শামছুল হক রেনু
লেখক কলামিষ্ট