ভূমিকা
বর্তমান সময়ে সর্বাধিক আলোচিত বিষয় “করোনা ভাইরাস”। পত্রÑপত্রিকা, টিভিÑরেডিও, ফেইসবুকÑইউ টিউব ইত্যাদি যে কোন ধরণের মিডিয়ায় এবং রাস্তাÑঘাটে, হাটেÑবাজারে, দোকানেÑআড্ডায়, আলোচনাÑসিম্পেজিয়ামÑসেমিনার, টক শোÑসবখানেই করোনা প্রধান ভূমিকা পালন করছে। করোনা আতংকে এর উৎপত্তিদেশ চীন শুধু নয়, সারা বিশ^ কাঁপছে। ডিসেম্বর ২০১৯ থেকে প্রথমে চীন এবং ক্রমান্বয়ে বিশে^র প্রায় সব দেশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ৬ মার্চ ২০২০ পর্যন্ত বাংলাদেশে করোনাক্রান্ত কোন ব্যক্তি সনাক্ত হয়নি। তবে কয়েকজন বাংলাদেশী অন্য দু’একটি দেশে সনাক্ত হয়েছে যেমন সিংগাপুর, আরব আমিরাত, ইতালি, যুক্তরাষ্ট্র Ñ এসব দেশে। তবে মার্চের শেষদিক পর্যন্ত ৪০ জনের বেশি বিদেশে মারা যায়। চীনের উহান থেকে প্রথম ধাপে আগত ৩১২ জনকে আশকোনার হজ¦ ক্যাম্পে ১৪ দিনের জন্য রাখা হয়েছিল পরীক্ষাÑনিরীক্ষার জন্য। কিন্তু সৌভাগ্যক্রমে কেউই আক্রান্ত হয়নি। সেই ধারা এ পর্যন্ত চলছিল যদিও সরকার এবং স্বাস্থ্য বিভাগ এর প্রতিরোধ ও চিকিৎসায় তৎপর ছিল প্রথম থেকেই। কিন্তু ৮ই ফেব্রুয়ারী প্রথমে ইলেকট্রনিক মিডিয়ায় (ফেইস বুক, ইউ টিউব এবং টিভি) এবং পরের দিন অর্থাৎ ৯ই ফেব্রুয়ারী পত্রÑপত্রিকায় হেডলাইনে খবর পরিবেশিত হয় যে ইতালি ফেরৎ দুইজন পুরুষ ও একজন মহিলা বাংলাদেশে এসে সনাক্ত হয়েছে যাদের বয়স চল্লিশের নীচে। জনমনে আতংকের ছায়া পড়ে। সরকার ও স্বাস্থ্য বিভাগ নড়েচড়ে বসে। ১৭ই মার্চ ২০২০ তারিখে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীর উদ্ধোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়। এইসংগে অন্যান্য জনসমাগমের উপর সীমাবদ্ধতা আরোপ করা হয়। এমনকি এই উপলক্ষে বিদেশী অতিথিদেরও আগমন বাতিল করা হয়। অবশেষে ১৬ই মার্চ বাংলাদেশও সব শিক্ষা প্রতিষ্ঠান এবং ২৬ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সরকারি Ñ বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। বাংলাদেশ বিশে^র অধিকাংশ দেশের মত করোনার আগ্রাসনে শামিল হল। সর্বশেষ জানা গেল ১৮ই মার্চ ২০২০ বাংলাদেশে একজন মারা গেল যিনি বিদেশ থেকে আগত ব্যক্তির সংস্পর্শে ছিলেন। ৩১শে মার্চ পর্যন্ত বাংলাদেশে মোট ৬ জন করোনা ভাইরাসে মারা যায়।
করোনার আগ্রাসন
বর্তমানে সারা বিশে^ প্রায় ১০ লক্ষ লোক করোনা ভাইরাসে আক্রান্ত এবং আজ পর্যন্ত প্রায় ৪৮,০০০ মানুষ মারা যায়। শুধু চীনেই এই সংখ্যা যথাক্রমে দুই লাখ এবং পাঁচ হাজারের বেশী। বর্তমানে প্রথম অবস্থানে রয়েছে ইতালি। এরপর স্পেন, যুক্তরাষ্ট্র, ইরান, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানী, দক্ষিণ কোরিয়া ও অন্যান্য দেশ। মৃতের সংখ্যা যাই হোক, করোনা আগ্রাসনে পুরো পৃথিবীর অর্থনীতি কাহিল হয়ে পড়েছে। করোনা ছড়ানোর প্রতিরোধে দেশের অভ্যন্তরে আন্ত: শহর বা আন্ত: জেলা ভ্রমনে অনেক দেশ নিষেধাজ্ঞা জারি করেছে, বিমান চলাচল সীমিত হয়েছে, শিল্পÑকারখানা বন্ধ হয়েছে, আমদানীÑরপ্তানী কমেছে, স্কুলÑকলেজ বন্ধ করা হয়েছে, ব্যবসাÑবানিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, সিনেমা হল দর্শকহীন হয়েছে, শেয়ার বাজারে র্ধ্বস নেমেছে, ইলেক্ট্রনিক ও আরো কিছু সামগ্রীর দাম বেড়েছে, ভিসা বন্ধ হয়েছে, পন্য সরবরাহ ইত্যাদি প্রতিটি সেক্টরে আঘাত হেনেছে এই ভাইরাস। সৌদি আরবে ওমরাহ বন্ধ রয়েছে, মসজিদে জামাত নিষিদ্ধ হয়েছে। অবস্থা ভেদে হজে¦র কি হবে তা এখনো নিশ্চিত করে বলা যায় না। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমে চীনের স্বাস্থ্য বিভাগের প্রধান এবং বেশ কিছু ডাক্তার ও নার্স মারা গেছেন। আক্রান্ত হয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রীর উপদেষ্টা হোসেইন শেইখুল ইসলাম ও সাংসদ মোহাম্মদ আলী রামাযানী মারা যান। অন্যান্য কয়েকজন শীর্ষ স্থানীয় কর্মকর্তাও বিভিন্ন দেশে আক্রান্ত হয়েছেন, এমনকি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেনা কমান্ডার, মন্ত্রী এবং স্পেন ও কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী, প্রিন্স চার্লস, রানী দ্বিতীয় এলিজাবেথ, অস্ট্রেলিয়ার স্বারাষ্ট্রমন্ত্রী এবং আরো অনেক বিখ্যাত ব্যক্তিত্ব। প্রতিদিন নতুন নতুন দেশে ছড়িয়ে পড়ছে, কোথাও শ্লথ, কোথাও দ্রুত হারে। মানুষ এখন দিশেহারা, আতংকগ্রস্ত। জাতিসংঘ মহাসচিব উদ্বেগ প্রকাশ করেছেন যে, আমরা এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি নাজুক অবস্থায় রয়েছি।
করোনা ভাইরাসের বিশ্বব্যপী আগ্রাসনে বিশ্ব স্থবির হয়ে গেছে। ইতালি, স্পেন, ফ্রান্স সহ কয়েকটি দেশ পূরো দেশটাকেই কোয়ারেন্টাইন অবস্থা ঘোষণা করেছে। ঘর থেকে বের হওয়া বন্ধ রেখেছে যা চীন প্রথমে করেছিল কয়েকটি প্রদেশ ও শহরে। জাতীয় - আন্তর্জাতিক সব অনুষ্ঠান সমাবেশ স্থগিত করেছে। মসজিদ-মন্দির-গীর্জা বন্ধ করে দেয়া হয়েছে। ফেইসবুক, টুইটার , ইউ টিউবে বিভিন্ন চটুল চিকিৎসা ও তদবীর প্রচারিত হচ্ছে দোয়া-ইবাদতের নির্দেশনা দেয়া হচ্ছে এবং চীন সহ আধুনিক বিশ্ব এতে আকৃষ্ট হচ্ছে। ধর্ম বিদ্বেষী চীন মসজিদমুখী হয়েছে। ভারতে গোবর ও গোমুত্র ব্যপক ব্যবহৃত হচ্ছে। বিভিন্ন ভেষজ চিকিৎসার উপদেশ আসছে। মোট কথা , সারা বিশ্ব এখন আতংকগ্রস্ত ও দিশেহারা। বিশ্বে এখন জরুরী অবস্থা। মূলত: বিশ্ব এখন অচল। অন্যদিকে করোনা ভাইরাস ছড়ানো নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগ উত্থাপিত হয়েছে। অভিযোগ উঠেছে চীনের ঈর্ষণীয় উত্থানকে থামিয়ে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ চীনের উহানে এই ভাইরাস ছড়ানোর ব্যবস্থা করেছে গোয়েন্দাগিরির মাধ্যমে, আবার যুক্তরাষ্ট্র বলেছে যে চীনের জীবানু বা জৈব অস্ত্রের গবেষনাগার থেকে এই ভাইরাস ছড়িয়েছে। এইসংগে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরাইল যার মতে বিশ্বকে হুমকিতে রাখার জন্য চীন তার জৈব বা জীবানু অস্ত্রের গবেষণাগার থেকে অসাবধানতাবশতঃ এটি ছড়িয়েছে। তাই গবেষনাগারটি উহানে অবস্থিত। এটি ¯œায়ুযুদ্ধের একটি চাল বলে ধারণা করা হচ্ছে।
কভিডÑ১৯:
এটি শ^াস, ফ্লু ও নিউমোনিয়া সদৃস উপসর্গ দিয়ে শুরু একটি ভাইরাস জনিত প্রাণঘাতি রোগ। সাধারনত: ফ্লু দিয়ে শুরু এবং শ^াসকষ্ট ও শেষে নিউমোনিয়ার পর্যায় গিয়ে এই ভাইরাস ঘাতকরূপ ধারণ করে। ফলে এপর্যন্ত চীনে ও অন্যান্য দেশে প্রায় ৪৮ হাজার লোকের মৃত্যু হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরের হুয়ানান নামের একটি কেন্দ্রীয় বা পাইকারী সামুদ্রিক মাছ ও বন্য প্রাণীর বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব হয়েছে যে শহরের লোকসংখ্যা ১১ মিলিয়ন বা এক কোটি দশ লাখ। এইজন্য এই ভাইরাস প্রথমে “উহান ভাইরাস” নামে এবং চীনে সনাক্ত হয়েছে বলে “চীনা ভাইরাস” নামেও পরিচিতি লাভ করে। বিশেষজ্ঞরা প্রথমে করোনা ভাইরাসকে “২০১৯ Ñএনসিও ভি করোনা” (ঘ ঈঙঠ ঈড়ৎড়হধ) নামকরণ করেন। ২০১৯ সালে এটি সনাক্ত হওয়ায় এটাকে ২০১৯ দিয়ে শুরু করা হয়। একে বলা হয় নভেল করোনা অর্থাৎ নূতন করোনা যেহেতু এর আগে আরো ছয় প্রকার করোণা ভাইরাস সনাক্ত করা হয়েছিল।
উহান থেকে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাস যাকে এতদিন “২০১৯ Ñএনসিও ভি করোনা” বলে জেনেছি বিশ^ স্বাস্থ্যসংস্থা তার নুতন নামকরণ করেছে “কভিড Ñ১৯”। বিশ^ স্বাস্থ্য সংস্থার (ডঐঙ) মহা পরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েমাস গত ১১ ফেব্রুয়ারী ২০২০ তারিখে জেনেভার এক সাংবাদিক সম্মেলনে এর নূতন নামকরণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন যে এটি “করোনা ভাইরাস ডিজিজ ২০১৯” -এর সংক্ষিপ্ত রূপ। বর্তমান নামকরণটি করা হয়েছে তিনটি শব্দ থেকে Ñ ‘করোনা’ ‘ভাইরাস’ ও ‘রোগ’। নূতন নাম করণে করোনা (ঈড়ৎড়হধ) থেকে পড়, ভাইরাস (ঠরৎঁং) থেকে ‘ার’ এবং ডিজিজ (উরংবধংব) থেকে ‘ফ’সমন্বয়ে নাম দেয়া হয়েছে ঈড়ারফ -১৯। ২০১৯ সালে সনাক্ত করা হয়েছিল বলে ১৯ যুক্ত করা হয়েছে।
করোনা ভাইরাসের লক্ষণঃ
বিশ^ স্বাস্থ্য সংস্থা ও চীনের যৌথ মিশন কোভিডের কিছু লক্ষণ ও উপসর্গ চিহ্নিত করেছে। জ¦র ও শুস্ক কাশিÑসর্দি দিয়ে শুরু, শ^াসকষ্ট, গলা ব্যথা, মাথা ব্যথা, পেটে ব্যথা, কাপুনি, অবসন্নতা এবং শেষে জ¦র থেকে নিউমোনিয়া চূড়ান্ত পর্যায়ে যার পরিনতি মৃত্যু। করোনা ভাইরাস শ্বাসযন্ত্রের মাধ্যমে মানুষের ফুসফুসে আক্রমন করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিশ্চিত হয়েছে যে এটি ছোঁয়াচে। এর দ্বারা মানুষ ও অন্যান্য প্রাণী উভয়ই আক্রান্ত হয়। এই ভাইরাসের অবস্থান প্রাকৃতিক পরিবেশে, সুযোগমত মানুষের শ্বাসযন্ত্রে আক্রমন করে। সংক্রমিত ব্যক্তির হাঁচি- কাশি, এবং সাথে মুখের স্পর্শ, পোশাক ও ব্যবহৃত জিনিষের সংস্পর্শে আসলে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকে।
বাংলাদেশের প্রস্তুতি ও কার্যক্রম
সরকারের ‘রোগতত্ত্ব , রোগ নিয়ন্ত্রন ও গবেষণা প্রতিষ্ঠান’ (আইইডিসিআর) সতর্কতা কার্যক্রমের উপর নিয়মিত প্রেস ব্রিফিং দিচ্ছে এবং সরকার মিডিয়ায় বিজ্ঞাপন প্রচার করছে। বাংলাদেশ শুরু থেকেই করোনা প্রতিরোধে সচেষ্ট। কিন্তু প্রস্তুতিটা যথেষ্টে নয় বলে অনুমিত হচ্ছে। হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জামের অভাব, ডাক্তার নার্সদের রক্ষামূলক কীটস বা পোষাকের ঘাটতি, প্রয়োজনীয় অবকাঠামো ও প্রশিক্ষনের সীমাবদ্ধতা সব মিলিয়ে প্রস্তুতি ও ব্যবস্থাপনা আশাব্যঞ্জক নয়। করোনা নিয়ে রাজনীতির প্রশ্নও উঠেছে। তথ্য গোপনের বিষয়ও এসেছে।
বাংলাদেশের সরকারী কর্মকর্তারা দাবী করেছেন যে করোনা ভাইরাস নিয়ে বিশ্বব্যপী হৈ চৈ এবং আতংকের মুখে দেশের সরকারী হাসপাতালগুলোতে ১০ হাজার বেডের ব্যবস্থা করাসহ প্রতিরোধ এবং চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হচ্ছে। এব্যপারে রোগতত্ব, রোগ নিয়ন্ত্রন ও গবেষনা ইনষ্টিটিউট (আইইডিসিআর) জানাচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন এবং চীনের চিকিৎসা পদ্ধতির সাথে সামাঞ্জ্যস্য রেখে করোনা ভাইরাস প্রতিরোধ এবং চিকিৎসার নীতিমালা তৈরী হচ্ছে। ৬ মার্চ ২০২০ পর্যন্ত বাংলাদেশের কেউ কেউ আক্রান্ত না হলেও যথাযথ ব্যবস্থা নেয়ার চেষ্টা হচ্ছে। উপ জেলা পর্যায় পর্যন্ত এই ব্যবস্থা নেয়া হচ্ছে বলে আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন। এছাড়া, সারাদেশে সব হাসপাতালে ৫টি করে বেড নিয়ে আইসোলেশন ইউনিট করে রাখা হচ্ছে। এর অতিরিক্ত আরো কিছু হাসপাতালকে করোনা ভাইরাসের চিকিৎসার জন্য ডেজিগনেট করা হয়েছে যেমন, কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল , মহাখালী বক্ষব্যধি হাসপাতাল, সারাদেশের বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতাল জেলা ও উপজেলা পর্যায়ে। জাতীয় জেলা ও উপজেলা প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। কোভিড-১৯ এ সংক্রমিত হলে চিকিৎসায়রত ডাক্তার ও নার্সসহ সংশ্লিষ্ট কেউ যেন আক্রান্ত না হন সেজন্য তাদের প্রত্যেকের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা চবৎংড়হধষ ঢ়ৎড়ঃবপঃরাব বয়ঁরঢ়সবহঃ (চচঊ) ব্যবহার অত্যাবশ্যক হবে। বর্তমানে যে পরিমান পিপিই মজুদ আছে তা অপ্রতুল। তাই দেশীয় একটি কোম্পানীর মাধ্যমে উন্নতমানের পিপিই উৎপাদনের পরিকল্পনা করছে সরকার। ইতোমধ্যে পিপিইÑএর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিকট আবেদন করা হচ্ছে। তবে ইতোমধ্যে চীন অন্যান্য সংস্থা থেকে প্রচুর পরিমানে পিপিই ও প্রয়োজনীয় কিট এবং যন্ত্রপাতি আসাতে আশা জেগেছে।
প্রতিরোধ ও চিকিৎসা: বিশ্বস্বাস্থ্য ও বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট মানুষকে সচেতন করার জন্য কিছু নির্দেশনা জারি করেছে যা প্রতিরোধ হিসেবে সহায়তা করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রথমিক বিষয় হল হাত-মুখ পরিষ্কার রাখা। তাই বাইরে থেকে এসে, টয়লেট থেকে এসে, হাঁচি কাশি দিলে, কোন কাজ করে আসলে, অন্যকে স্পর্শ বা সবার ব্যবহৃত জিনিস ধরলে যেমন একই দরজা-গেইট ধরলে, এমনকি পূরনো বা ব্যবহৃত টাকা আদান-প্রদান করলেও হাত ধোয়া দরকার। যেহেতু মুখমন্ডল, নাক-চোখ-মুখ খুব সংবেদনশীল যার মাধ্যমে ভাইরাস প্রবেশ করে সেই মুখমন্ডলে হাত ছোয়ানোর পরও হাত ধোয়া দরকার। দ্বিতীয়ত: শর্দি কাশি- জ্বরে আক্রান্ত ব্যক্তি থেকে দুরত্বে অবস্থান করা, নিজে হাঁচি- কাশির আদবকেতা মানা যা অন্যকে ছোঁয়া দিতে পারে, রোগী পরিচর্যার পর পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, ভীড় বা জনসমাবেশ যথাসম্ভব বর্জন করা , বাসে কম চলাফেরা, ইত্যদি বিষয় মেনে চলা প্রতিরোধে সাহায্য করবে। ঘরের বাইরে যত কম যাওয়া যায়, খাবার তৈরীতে এবং খাওয়ায় সতর্ক থাকা, লেবু, কলা এবং ফলের রস, ভিটামিন সি বেশী গ্রহণ করা সহায়ক । ভ্রমনের ক্ষেত্রে বা বাইরে চলাফেরা করার সময় মাস্ক ব্যবহার করা এবং ভীড়ের থেকে দূরে থাকার ব্যপারে নির্দেশনা রয়েছে। এই কারনেই পৃথিবীর অনেক দেশে বিভিন্ন শহর বা এলাকা ভ্রমনে নিষেধাজ্ঞা রয়েছে। এমনকি ঐসব শহর থেকে বাহিরে যাওয়াও নিষিদ্ধ। এছাড়া, স্কুল কলেজ বন্ধ করা হয়েছে, জনসমাবেশ ও অনুষ্ঠান বাতিল করা হয়েছে। জ্বর, শর্দি - কাশি হলে স্বাস্থ্য কর্মী ও ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এছাড়া, করোনা ভাইরাস বিষয়ে নিয়মিত তথ্য সংগ্রহ করে সে অনুযায়ী চলা অপরিহায্য। প্রতিদিনই পত্র-পত্রিকা, সভা সমাবেশ, সংবাদ ব্রিফিং- এর মাধ্যমে এই তথ্যগুলো জানা যায়।
উপসংহার
কোভিড-১৯ বা করোনা ভাইরাস যে নামেই সম্বোধন করি না কেন এটি একটি ভয়াল ও প্রাণঘাতি রোগ যা একটি বিশ্ব মহামারী এবং যা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ইতোপূর্বে ১৭২০ সালের প্লেগ, ১৮২০ সালের কলেরা, ১৯২০ সালের স্পেনীয় ফøু বা উদরাময় মহামারী হিসেবে ছড়িয়েছিল। প্রতিটি মহামারীতে লক্ষ লক্ষ মানুষ মারা যায় কিন্তু তা বিশ্বব্যপী ছিল না, সেগুলো ছিল কোন দেশ বা মহাদেশে। ইতোমধ্যে আমরা এইচআইভি, এভিয়ান ফ্লু সোয়াইন ফ্লু, জিকো, ডেংগু, চিকনগুনিয়া, ইবোলা, নিপা ভাইরাসের প্রদুর্ভাব দেখেছি, কলেরা-বসন্তের মহামারী দেখেছি। সেসব একেবারেই অতীত হয়নি, কোন কোনটি চলমান রয়েছে। সেসবের চিকিৎসা হয়েছে। কিন্তু কোভিড ১৯-এর সুনির্দিষ্ট চিকিৎসা বা টিকা আবিষ্কৃত হয়নি, এর বিনাশী আগ্রাসন আর কত বছর যাবে তা নিশ্চিত করে বলা যায় না। এসবই আমাদের চোখে আংগুল দিয়ে দেখাচ্ছে মানবজাতি যেন সাবধান হয়। আমরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। এসব কিছুকে ছাপিয়ে প্রাকৃতিকভাবে যে আমরা আগ্র সনের শিকার হতে পারি তা ভেবে দেখছিনা। ধার্মিকেরা একে বালা মুছিবত বা গজব বলে আখ্যায়িত করেন। মানুষ যখন প্রকৃতিকে ধ্বংশ করে, প্রাকৃতিক ব্যবস্থাপনাকে উপেক্ষা করে, বিধি- বিধানমত না চলে অনিয়ম, অশোভন, অন্যায় করে, জলবায়ু দুষণে লিপ্ত থাকে তখন প্রকৃতি এভাবেই প্রতিশোধ নেয়। এই প্রকৃতির যিনি নিয়ন্তা, সর্বশক্তিমান তাঁর নির্দেশনা মত চলা যে প্রয়োজন সেটি আমরা বুঝতে চাইনা। আমাদের নিজেদের যেমন সতর্কতামুলক ও প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। তেমনি পরিত্রাণের জন্য সর্বশক্তিমানের সাহায্যও কামনা করতে হবে।
অধ্যক্ষ ও কলাম লেখক