জামালপুর জেলায় স্বাস্থ্য অধিদপ্তরের (অবঃ) পরিচালক,সিনিয়র ডাক্তার ও একজন নার্স)সহ নতুন করে ৮০জন করোনায় আক্রান্ত হয়েছেন। সরিষাবাড়ি উপজেলায় ১জন পুরুষের মৃত্যু হয়েছে।গত মঙ্গলবার (৬জুলাই) দিবাগত রাতের জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুয়ায়ী (৭জুলাই প্রকাশিত) জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ১৬৪টি নমুনা পরীক্ষায় ৪১জন, ময়মনসিংহ
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা জেলে পল্লীর অসহায় ও দুঃস্থ্য পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার বেলা ১১টায় কুয়াকাটায় বাড়ি বাড়ি গিয়ে এ ত্রান বিতরন করেন সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ৭ আর্টিলারি ব্রিগেডের ৪৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সেনাসদস্যরা।সেনাবাহিনীর নিজস্ব খাদ্য ভান্ডার থেকে লেঃকর্নেল মোহাম্মদ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ থেকে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার মরদেহগুলো উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। এদিকে দুর্ঘটনার ১৩ দিন পর এখনো নিখোঁজ ১০৯ জন। মৌসুমি ঝড় ‘এলসা’র আঘাতে উদ্ধারকাজ ব্যাহত করতে পারে বলে
পবিত্র ঈদুল আজহায় করোনাভাইরাসের কারনে কঠোর লকডাউন জারির ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ওমান নিউজ এজেন্সি। ঈদের প্রথম তিনদিন চলবে কঠোর লকডাউন। এছাড়া প্রকাশ্যে ঈদের জামাত আদায়ে ও জনসমাগমে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এছাড়া আগামী
বিশ্বে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত ছাড়ালো সাড়ে ১৮ কোটি। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে নতুন করে এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন সোয়া চার লাখের বেশি মানুষ। আর একদিনে আরো প্রায় আট হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যু দাঁড়িয়েছে ৪০ লাখ ৮
রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের নিকটবর্তী ওখটস্ক সাগরে ২৯ আরোহীসহ একটি এন-২৬ বিমান বিধ্বস্ত হয়েছে। আন্তনোভ কোম্পানির তৈরি এএন-২৬ মডেলের দুই ইঞ্জিনের টার্বোপ্রোপ বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে, রাশিয়ার জরুরি বিভাগ তা খুঁজে পেয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা আরআইএ। দেশটির জরুরি বিভাগ জানায়, ইতোমধ্যে বেশ কয়েকটি
ভারতের আসাম ও মেঘালয় সীমান্তে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে ভূমিকম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম ও মেঘালয়
শ্বাসরুদ্ধকর ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা। কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে এস্তাদিও ন্যাসিওনাল ব্রাসিলায় শুরুর বাঁশি থেকেই দুই দলের এগিয়ে যাবার লড়াই। ম্যাচের প্রথমার্ধের ৭ মিনিটে লিড নেয় অলবিসেলেস্তেরা।আর্জেন্টিনা ক্যাপ্টেন মেসির অ্যাসিস্টে গোল করে দলকে লিড এনে দেন লাওতারো মার্তিনেজ। ১-০ তে এগিয়ে থেকে
গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জেলায় ৯০ জনের মৃত্যু হয়েছে। খুলনার চারটি হাসপাতালে করোনা ওয়ার্ডে ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ২১ জন এবং উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এদিকে, গেল ২৪ ঘন্টায় রাজশাহীতে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে
কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে রাজশাহী নগরীতে বেড়েছে মানুষের চলাচল। রাস্তায় বেড়েছে রিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা। নানা অযুহাতে বাইরে আসা এসব মানুষকে ঘরে ফেরাতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। ভ্রাম্যমাণ আদালতে নিয়মিত মামলা ও জরিমানা আদায় করার পরও মানুষ ঘরে থাকছেন না। তবে প্রশাসনের
নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহারষ্টিয়ার আলম প্রদত্ত অক্সজিন কন্সন্ট্রেটর হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (৬ জুলাই ২০২১) অক্সজিন কন্সন্ট্রেটর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তুজা লিলি, আবাসিক
বিরলের ধর্মপুর বনবীটে বিরোধীয় জমিতে বৃক্ষরোপন করতে গিয়ে বনবিভাগের কর্মী ও শ্রমিকদের সাথে স্থানীয়দের সংঘর্ষে আহত হয়েছে উভয়পক্ষের প্রায় ১০ জন। আহতরা সকলে চিকিৎসাধীন রয়েছে। বনবিভাগের দাবি জমিটি গেজেটভূক্ত আর স্থানীয়দের দাবি জমির মালিকানা নিয়ে মামলা চলমান রয়েছে।ধর্মপুর বনবীটের বীট কর্মকর্তা সাদেকুল ইসলাম জানান, মঙ্গলবার
শেরপুরে নিষিদ্ধ পলিথিন ও ভেজাল ক্যামিকেলের গোডাউনে অভিযান করেছে র্যাব-১৪। এ সময় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ হাজার ৮১৮ কেজি নিষিদ্ধ পলিথিন, পাঁচ হাজার কৌটা অনুমোদনহীন জর্দা, ২শ লিটার অবৈধ ক্যামিকেল ও ফুড কালার জব্দ এবং দুজনকে আটক করে। মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে শহরের নয়ানী
রাজশাহীর পুঠিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে অনলাইনে কুরবানি পশুর হাট কেনাবেচা জোমে উঠেছে। করোনার মহামারি এবং জনসমাগম ঠেকাতে এই উদ্যোগে নেওয়া হয়েছে। ইতোমধ্যে পুঠিয়া উপজেলা অনলাইন কুরবানির গরুর হাট নামের এই সাইডটি গত তিন দিনে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ
শেরপুরের ঝিনাইগাতীতে করোনা মহামারির কারণে অতি দরিদ্র, কর্মহীন, দিনমজুর, রিকশা ও ভ্যানচালক, পরিবহন শ্রমিক এবং কৃষকসহ মহামারির ছোবলে ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের সাড়ে তিন হাজার মানুষের মধ্যে মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। মঙ্গলবার (৬ জুন) দুপুরের ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, অপরিকল্পিত লকডাউন নিরন্নদেরকে বিক্ষুদ্ধ করছে খাদ্য ব্যবস্থা না করে ম্যাজিষ্ট্রেট নামিয়ে নিন্মবিত্তদের জীবনচাকা বন্ধ করলেও জরিমানা নিরন্ন মানুষ দিতে পারছে না। বরং তারা বিক্ষুদ্ধ হয়ে উঠছে। গণবিক্ষোভ তৈরি হলে আর নিস্তার পাবে না নীতিহীন নির্মমতার রাজনীতিক-প্রশাসনিক ব্যক্তিরা। ৬ জুলাই
রাণীশংকৈল পৌর শহর ভান্ডারা শান্তিপুর নিবাসী রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তফিলউদ্দিন ৫জুলাই সোমবার রাত ১ʼটায় ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যু কালে তিনি স্ত্রী এক পুত্র ও এক কন্যাসন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন। মঙ্গলবার বিকালে রাণীশংকৈল
মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে গোলাম রসূল (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার সহড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে সহড়াবাড়িয়া গ্রামের মৃত বরকত আলীর ছেলে।স্থানীয়রা জানায়,প্রতিদিনের ন্যায় গোলাম রসূল বাড়ির পার্শে খামারের মাঠে গরু (খাওয়াতে) চরাতে যায়। গরু চরানোর সময় বৃষ্টি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমিত হার কমেছে। মঙ্গলবার দিনব্যাপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ১৩ জনে মাত্র ১ নারী শনাক্ত হয়েছেন। ওই নারী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার দ্বিতীয় ঢেউয়ে মোট ৪২১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।গোমস্তাপুর উপজেলা
করোনা ভাইরাস (কোভিড ১৯) বিস্তার রোধ কল্পে সারাদেশে ৭ দিনের কঠোর লকডাউনের দেয় সরকার। গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলাবাহিনী লকডাউনের ৬ষ্ঠ দিনেও কঠোর অবস্থানে ছিল। মঙ্গলবার উপজেলা ৮টি ইউনিয়নসহ রহনপুর পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালত ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল লক্ষ্য করা গেছে।