রাজশাহীর পুঠিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে অনলাইনে কুরবানি পশুর হাট কেনাবেচা জোমে উঠেছে। করোনার মহামারি এবং জনসমাগম ঠেকাতে এই উদ্যোগে নেওয়া হয়েছে। ইতোমধ্যে পুঠিয়া উপজেলা অনলাইন কুরবানির গরুর হাট নামের এই সাইডটি গত তিন দিনে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।
শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু সংখ্যা দিনদিন বেড়ে চলেছে। সংক্রমণ থেকে পিছিয়ে নেই এই উপজেলা মানুষরা। এদিকে ঈদুল আযাহার বাকি রয়েছে আর কয়েকদিন। কঠোর লকডাউনের মধ্যে স্থানীয় লোকজন কুরবানির হাটে পশু কিনতে ভীড় জমাতে পারে। আর জনসমাগম থেকে ব্যাপক সংক্রামন বাড়তে পারে। এই বিষয়টি বিবেচনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে অনলাইনে পশু কেনাবেচার গুরুতপূর্ণ ভূমিকা পালন করবে। উপজেলা পরিষদে চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু বলেন, অনলাইনে কেনাবেচা করলে, ক্রেতাবিক্রেতাদের খুব সহজে পছন্দ ও যোগাযোগ করতে পারবেন। এবং নিরাপদে কুরবানির পশু কেনাবেচা ও লেনদেন করতে পারবে। আবদুল কুদ্দুস নামের এক গরু বিক্রেতা বলেন, প্রতিবেশী একজনের মাধ্যমে অনলাইনে আমার দুটি গরুর বিক্রি তথ্য দেওয়া হয়েছে। এরপর গত তিনদিনে ২২ জন ব্যক্তি মোবাইলের মাধ্যমে আমার সঙ্গে গরু বিক্রি ব্যাপারে যোগাযোগ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাস্মদ আনাছ বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশ জুড়ে কঠোর লকডাউন চলছে। তাই এবারের ঈদে সবাইকে ঘরে বসে অনলাইনে কুরবানির পশু ক্রয়বিক্রয়ের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। উপজেলা অনলাইন কুরবানির গরুর হাটকে কার্যকর করতে কিছু তরুন উদ্যোক্তাদের নিয়ে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। যে সকল খামারি বা কৃষকদের ফেসবুক নেই, তাদের পশুকে অনলাইনের আওতায় আনবেন সেচ্ছাসেবক টিম। স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা খামারিদের বাড়ি গিয়ে প্রয়োজনীয় ছবি, ভিডিও, মূল্যেসহ সকল তথ্য সংগ্রহ করে আনবেন। এরপর ওই তথ্য ফেসবুকের কেনাবেচার সাইডে পোস্ট দিবেন। মাত্র তিনদিনেই অনলাইনে পশুর হাট স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।