চট্টগ্রামে এখনো অবৈধ রিক্সা ও ভ্যান গাড়ীর বিরুদ্ধে অভিযান শুরুই হয়নি। এসকল অবৈধ রিক্সা ও ভ্যান গাড়ীর গ্যারেজের কোনো ট্রেড লাইসেন্সও নেই। গ্যারেজ গুলোতে চলছে মদ-জুয়ার আড্ডা। আবার সিটি মেয়রের স্বাক্ষর জালিয়াতি করে নকল লাইসেন্সও তৈরী হচ্ছে দেদারছে। এই বাণিজ্য চালিয়ে কথিত শ্রমিক নেতারা লক্ষ
সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।সোমবার (৯ আগস্ট) জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে ‘এনার্জি সিকিউরিটি: মডার্ন কনটেক্সট, চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।মন্ত্রীর এ ঘোষণায় করোনা
সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও বর্তমান সাংসদ ডা: আ. ফ. ম রুহুল হকসহ সাতক্ষীরার দুইজন প্রভাবশালী আওয়ামী লীগের এমপির মাথার দাম কোটি টাকা ঘোষণা করা হয়েছে একটি ফেসবুক আইডি থেকে। এনিয়ে এমপিদ্বয়ের পক্ষ থেকে সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এদিকে, সদ্য আইডি খুলে এধরণের
আশাশুনি থানার সকল পুলিশের পরিবারবর্গকে কোভিট টিকা গ্রহনের পরামর্শ দেওয়া হয়েছে। রোববার রাতে থানার কর্মকর্তা ইনচার্জ এ পরামর্শ প্রদান করেন। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ এর তত্ত্বাবধানে এবং আশাশুনি থানার কর্মকর্তা ইনচার্জ মোহাম্মাদ
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে প্রদর্শনী পরিদর্শন ও ডিলারদের সার তদারকি করা হয়েছে। সোমবার (৯ আগষ্ট) সকাল ১০ টায় বুধহাটা ব্লকের শ্বেতপুর ও বুধহাটা গ্রামের বসতবাড়িতে পুষ্টি প্রকল্পের আওতায় সবজির পুষ্টি বাগান, মুখীকচু ও হলুদ প্রদর্শণী পরিদর্শন করা হয়। এ ছাড়া গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও
আশাশুনি সদরে বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীকে ভিটেছাড়া করতে হুমকীধামকী ও ঘরের খোলা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মরহুম মুক্তিযোদ্ধার স্ত্রী আকলিমা খাতুন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। লিখিত অভিযোগ ও বাদী সূত্রে জানাগেছে, আশাশুনি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম সরদার ১২ বছর পূর্বে
করোনা ভাইরাসের ২য় ঢেউয়ে আশাশুনিতে এ পর্যন্ত ২১৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। রোববার (৯ আগষ্ট) নতুন করে আরও ১ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, ৯ আগস্ট উপজেলায় নতুন করে ১ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তিনি হলেন, শোভনালী ইউনিয়নের বাউচাষ
সারাদেশের ন্যায় আশাশুনি উপজেলায় পুনরায় করোনা টিকাদান শুরুর ২১ তম দিনে ৬৭৬ জনকে টিকা দেওয়া হয়েছে। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রমের উদ্বোধনী দিনে ৬৪৮৫ জনকে টিকা দেওয়া হয়। সোমবার (৯ আগষ্ট) আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমে পরিচালনা করা হয়। সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত টিকা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ আগষ্ট) সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে
গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়াতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। সোমবার বিকাল আনুমানিক ৪ঘটিকায় উপজেলায় পুরান বাউশিয়ার পাঠান বাড়ির রাস্তায় এ ঘটনা ঘটে।অভিযোগ কারী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,সরকারী রাস্তা সংস্কারের জন্য ইট,বালু পরিবহন করে নেওয়ার সময় এক'ই মহল্লার
দিঘলিয়া উপজেলার দেয়াড়া কলোনি এলাকায় গাজা ব্যবসায়ীর হামলায় ৪ ব্যক্তি আহত হয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দিঘলিয়া দেয়াড়া কলোনি এলাকার বাসিন্দা শেখ সোবহান দীর্ঘদিনের একজন সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত নেশা দ্রব্য ব্যবসায়ী। পাশের বাড়ি গাজা রাখা ও গাজা না পাওয়াকে কেন্দ্র করে গতকাল সোবহান শেখের
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় গত রোববার বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মদিন উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেসিন বিতরন ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার উদ্যোগে পুলিশই জনতা জনতাই পুলিশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গত রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, বিভিন্ন মসজিদের ইমাম-খতীব সহ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ওপেন হাউজ ডে তে গুজব, করোনা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি সরদার মোঃ খালেদ হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মৃধা মু. আক্তার উজ জামান মিলনসহ নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। সোমবার সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নব -নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক,উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন
রংপুর সিটি করপোরেশন ম্যাজিষ্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর যৌথ উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোট অভিযান পরিচালনা করে মাদক সেবন অবস্থায় ৩ জন্য মাদক সেবীকে গ্রেফতার করেন। গ্রেফতাকৃত মাদক সেবীরা হলেন রফিকুল ইসলাম (২৮) পশ্চিম খাসবাগ দহিগঞ্জ, নুর ইসলাম (৫০) হাজীর হাট মন্থনা, জনি (২৫)
রংপুরের মিঠাপুকুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা চালিয়েছে বখাটেরা। এতে স্কুলছাত্রীর চাচি ও চাচাতো ভাইসহ ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ওই ছাত্রীর চাচি রিনা বেগম। সোমবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের খাঁপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। অভিযোগ সূত্রে জানা গেছে,
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রংপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির বরাদ্দকৃত হাই ফ্লো ন্যাজাল ক্যানোলাসহ করোনা সুরক্ষা সামগ্রী রংপুর জেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়। সোমবার বিকেলে রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের নিকট সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন
সোমবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার দূর্গাপুর যোগীপাড়া এলাকায় ধানক্ষেতে এক মহিলার লাশ পড়ে থাকতে দেখে কাহালু থানায় খবর দিলে পুলিশ ফাতেমা বেগম (৪২) নামক ওই মহিলার লাশ উদ্ধার করে। মৃতঃ ফাতেমা বেগম কাহালু পৌর এলাকার জামতলা গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে। মৃতের পরিবার জানান,
নাটোরের লালপুরের আব্দুলপুরে সাগরী খাতুন নামে এক ভূমিহীন মাকে ঘর দিলেন নাটোরের ডিসি শামীম আহমেদ। সেই সাথে লালপুর কলোনীর আশ্রায়ণ প্রকল্পের ৩৯ পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ও মিষ্টি। উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, সোমবার (৯ আগস্ট ২০২১) নাটোরের জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ উপস্থিত থেকে
মোল্লাহাটে জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ব্যাটারী চালিত ভ্যান চুরির ১৪দিন পর উদ্ধার করে অসহায় মালিকের নিকট ফিরিয়ে দিয়েছে মোল্লাহাট থানা পুলিশ। কেবল ভ্যান নয় এ যেন, নিজ প্রাণ ফিরে পেয়েছেন উপজেলার চরকান্দি গ্রামের মৃত মিন্টু শেখের ছেলে তামিম শেখ (১৮)। সম্প্রতি মোল্লাহাট থানায় অফিসার ইনচার্জ