আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে প্রদর্শনী পরিদর্শন ও ডিলারদের সার তদারকি করা হয়েছে। সোমবার (৯ আগষ্ট) সকাল ১০ টায় বুধহাটা ব্লকের শ্বেতপুর ও বুধহাটা গ্রামের বসতবাড়িতে পুষ্টি প্রকল্পের আওতায় সবজির পুষ্টি বাগান, মুখীকচু ও হলুদ প্রদর্শণী পরিদর্শন করা হয়। এ ছাড়া গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বুধহাটা গ্রামের আকবর আলীর হলুদ প্রদর্শণী পরিদর্শন করা হয়। সবশেষে বুধহাটা বাজারে বিসিআইসি ডিলার মেসার্স শোভা এন্টারপ্রাইজ এবং মেসার্স গাজী এ- জামিলা এন্টারপ্রাইজ এর সার তদারকি করা হয়। প্রদর্শনী পরিদর্শন এবং সার তদারকি করেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ মোঃ জীবন ইসলাম ও বুধহাটা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।