সারা দেশের ন্যায় পাবনার সুজানগরেও শুক্রবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ সম্পন্ন হয়েছে। সকাল ১১টায় মৎস্য বিভাগের জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তাদের ভিডিও কনফারেন্সিং’র মাধ্যমে মতবিনিময় সভার মধ্য দিয়ে ঐ সপ্তাহ সম্পন্ন হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান ঐ মতবিনিময় সভায়
রংপুরের তারাগঞ্জ উপজেলার পল্লী উন্নয়ন একাডেমীর বিভিন্ন নির্মাণাধীন ভবন পরির্দশন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান (এনডিসি)। তিনি নির্মাণাধীন ভবন পরিদর্শন শেষে কাজের মান দেখে সন্তোষ্টি প্রকাশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টয় স্থানীয়
শুক্রবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পলাশগড় গ্রামে পুকুরে ডুবে আব্দুল্লাহ্ (৬) নামের এক প্রতিবন্ধি শিশুর মৃত্যু হয়েছে। সে এলাকার মাসুদুর রহমানের ছেলে। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হাসান জানান, দুপুর ১টার দিকে আব্দুল্লাহ্ প্রতিবেশী ছেলেদের সাথে খেলাধুলা করার সময় পার্শ্বে পুকুরে পড়ে যায়। জুমা নামাজের
ফরিদপুরে গরুর প্রকৃত খামারীদের বাদ দিয়ে ডেইরী ফারমার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করায় প্রকৃত গরুর খামারীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সুবিধা হতে তারা বঞ্চিত হচ্ছেন। এ ব্যাপারে জেলা প্রাণীসম্পদ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের নিকট লিখিত অভিযোগ করা হয়েছে।জানা গেছে, ফরিদপুরের বর্দ্ধিত পৌর এলাকা তথা সদর
নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের উড়শি গ্রামে গৃহবধূ দীপালী বেগমকে (২৭) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী রকিবুল গাজী (৩৮) পলাতক রয়েছে। পারিবারিক কলহ ও যৌতুকের দাবিতে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গৃহবধূ দিপালীকে তার স্বামী রকিবুল হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ
নওগাঁর খাঁস নওগাঁ মহল্লায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে রাস্তার উপর, নওগাঁ সদর উপজেলার চক রামচন্দ্র গ্রামের তো বেঞ্চের আলী প্ররমানিকের পুত্র ফজলুর রহমান (৬২) ও তোজাম্মেল (৪৫) সহ আরোও অজ্ঞাতনামা ১০/১২ জন, ভুক্তভোগী নওগাঁ সদর উপজেলার জাফরাবাদ গ্রামের মোহাম্মদ আবু জাফরের পুত্র আনোয়ার হোসেনকে
নওগাঁ রাণীনগরে পানি সেচের মটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুজ্জামান (৪৫) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার মাধাইমুড়ী গ্রামে এঘটনা ঘটে। নুরুজ্জামান ওই গ্রামের মৃত মকবুল সরদারের ছেলে।পারিবারিক ও স্থানীয় সুত্রে জানাযায়,নুরুজ্জামান তার বাড়ীর পার্শ্বে পুকুর শুখানোর জন্য বৈদ্যতিক মটর স্থাপন করে
চট্টগ্রামের হাটহাজারী সরকারী কলেজ এক্স -ক্যাডেটদের পূনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হয়। পৌরসভার একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ক্যাডেট পলাশ দেবনাথ।এতে প্রধান অতিথি ছিলেন, হাটহাজারী সরকারী কলেজের( ভারপ্রাপ্ত) অধ্যক্ষ গুল মোহাম্মদ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন কলেজের সাবেক উপাধ্যক্ষ ও লেখক মেজর
নীলফামারীর সৈয়দপুরে পুকুরে মিললো এক যুবকের লাশ। উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের তহশিলদার পাড়ার একটি পুকুরে আরমান পাগলা নামে এক যুবকের লাশ পাওয়া যায়। ৩ সেপ্টেম্বর সকালে ওই পুকুরে লাশ ভেসে উঠতে দেখে এলাকার লোকজন থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।জানা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে শুক্রবার বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল এবং গরীব, অসহায় ও কর্মহীনদের মাঝে খাদ্য ী বিতরণ করেছে। বাদ জুম্মা উপজেলার ছাতিয়ানগ্রামের বাগবাড়ি দক্ষিন পাড়া জামে মসজিদে দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে ৩ সেপ্টেম্বর শুক্রবার বগুড়ার গাবতলী পৌর বিএনপির আয়োজনে ৯নং ওয়ার্ডে উঞ্চুরকি মধ্যপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় পৌর বিএনপির আহ্বায়ক ডাঃ ছাবেদ আলী, পৌর বিএনপির সাবেক সাধারন
ব্রাহ্মণবাড়য়ার আশুগঞ্জে আলম নগর এলাকা থেকে বিদ্যুতের তার চুরি করার প্রস্তুুতিকালে ৪ জনকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হল:- প্রকাশে রফিকুল ইসলাম, পিতা আবু আসাদ ফরিদ উদ্দিন,সরাইল উপজেলার ৭ নং ওয়ার্ডের বড়ই বাড়ির মধ্য পাড়া,মোস্তাকিম (১৮) পিতা মোবারক হেসেন সরাইল উপজেলার বড়ই বাড়ির মধ্য পাড়া,নেত্রকোনা জেলার কেন্দুয়া
মিয়ানমারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।মিয়ানমারের সামরিক সরকারের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সহযোগী যারা অস্ত্র ও আর্থিক সহযোগিতা করছে তাদের নিষেধাজ্ঞার আওতায় আনা হচ্ছে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হতু গ্রুপ অব কোম্পানিজ ও প্রতিষ্ঠাতা তায় জায়-এর সম্পদ জব্দ করার উদ্যোগ নেওয়া হবে। কারণ সেনাবাহিনীর হয়ে
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ গুরুতর অসুস্থ, নেয়া হয়েছে দিল্লিতে বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের রাজধানী দিল্লিতে নেওয়া হয়েছে। শুক্রবার (৩রা সেপ্টেম্বর) বেলা ১১টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দিল্লি নিয়ে যাওয়া হয় বলে জানান তার ব্যক্তিগত
ডিজিটাল বাংলাদেশের সুফল হিসেবে ইউটিউবের ভিডিও দেখে কাজ শিখে আজ সফল নারী উদ্যোক্তার তালিকায় নিজের স্থান করে নিয়েছেন বরিশাল নগরীর বাসিন্দা জিতু আক্তার নাভিলা। এজন্য তিনি (নাভিলা) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর বড় কসবা নামক এলাকায় অজ্ঞাতনামা ট্রাকের চাঁপায় সাইয়েদ হাওলাদার (৩৮) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত সাইয়েদ উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামের আবু বকর হাওলাদারের পুত্র।গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে ভ্যানচালক সাইয়েদ পাটকাঠী নিয়ে উজিরপুরের
দুটি ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, হত্যাসহ চুরি ও ডাকাতির সাথে তারাসহ তাদের গ্রুপের আরও সাতজন সদস্য জড়িত রয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতি ও চুরির কাজে ব্যবহৃত ঘর ভাঙ্গার যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।শুক্রবার সকালে তথ্যের
শ্রমিক ছাঁটাই, নির্যাতন বন্ধ এবং বেকার শ্রমিকদের কাজ দেয়া, শ্রমিক-কর্মচারীদের স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়-য়া ছেলে-মেয়েদের বেতন, সেশন ফি, ভর্তি ফি মওকুফ, সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে ছাত্র-ছাত্রীদের করোনার টিকা প্রদানসহ ১৫ দফা দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বেলা এগারোটায় বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্র,
ভৈরবে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টা ৪০মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেন ভৈরব স্টেশন পার হয়ে জগনাথপুর ও নরসিংদী রায়পুরা উপজেলার রামনগর রেলওয়ে সেতুর কাছাকাছি পৌছলে ট্রেনটির একটি বগির ২টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। সাথে সাথে ভৈরব-ঢাকা রেলপথের আপলাইনে
ভৈরবে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপে ট্রেনের চালক কাউসার আহমেদ গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ভৈরব পৌর শহরের লক্ষীপুর এলাকা অতিক্রম করার সময় কে বা কারা চলন্ত ট্রেনে আচমকা পাথর নিক্ষেপ শুরু করে।