বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে ৩ সেপ্টেম্বর শুক্রবার বগুড়ার গাবতলী পৌর বিএনপির আয়োজনে ৯নং ওয়ার্ডে উঞ্চুরকি মধ্যপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় পৌর বিএনপির আহ্বায়ক ডাঃ ছাবেদ আলী, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক আহ্বায়ক কমিটির ১নং সদস্য গাবতলী পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ সাহিদুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আবদুর রহিম পিন্টু, জুলফিকার আলী ভোটো, আফছার আলী মিজু, এস্কান্দার আলী ময়না, আবু হাসনাত শাহীন, খোরশেদ আলম জুয়েল, কামরুল হাসান, আবদুল গফুর, তাজুল ইসলাম, বিএনপিনতো নুরুল্লাহ আকন্দ, তরিকুল ইসলাম, সোহেল, সবুজ, রফিকুল ইসলাম, আবু, কাউন্সিলর ওবায়দুলর রহমান জ্যাক, যুবদলনেতা মোঃ আনোয়ার হোসেন, মোঃ তাজুল ইসলাম, মোঃ দৌলতজ্জামান, পলাশ, সেলিম রেজা, সাব্বির, শিলু, শহিদুল, আব্দুল্লাহ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল গনী, পৌর ছাত্রদলনেতা মোস্তফা কামাল মিঠু, রাকিব, রতন, চয়ন, হৃদয়, মিনার, জিহাদ, আতিক, শাওন, পৌর শ্রমিকদলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনছার রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।