রংপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেলা যুবলীগ শাখার উদ্যোগে তীব্র দাবদাহে তৃষ্ণার্ত সাধারণ মানুষের মাঝে ফ্রি সুপেয় পানি বিতরণ অনুুষ্ঠিত হয়েছে। নগরীতে ঘনঘন লোডশেডিং ও দাবদাহের কারণে মানুষের জীবন নাজেহাল। তৃষ্ণা নিবারণের জন্য সাধারণ জনগণ, শিক্ষার্থী, ও বিভিন্ন পেশার মানুষের মাঝে বরফ দেয়া ঠান্ডা পানি, শরবত ও
রংপুরের পীরগাছায় তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হক সুমন। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের
রংপুরের পীরগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হক সুমন। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও জানো প্রকল্পের সহযোগিতায় জাতীয় পুষ্টি সপ্তাহ বাস্তবায়ন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলামকে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। স্ত্রীকে নির্যাতন করা মামলায় গ্রেপ্তার হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অভিযুক্ত আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত
রংপুরের পীরগঞ্জ উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন ইকবাল হাসান। গত মঙ্গলবার তিনি বিরোদা রানী রায় এর স্থলাভিষিক্ত হন। উল্লেখ্য,বিরোদা রানী রায় নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন দীর্ঘ ৮ মাস পুর্বে। তার পরেও তিনি অজ্ঞাত কারণে নানা অযুহাতে কালক্ষেপন করছিলেন। অবশেষে মঙ্গলবার
রংপুর নগরীর কামারপাড়া এলাকায় অবস্থিত ঢাকা কোচ ষ্টান্ডে নাইট কোচের যাত্রীর কাছ থেকে দেড় কোটি টাকা মুল্যের ১৫টি সোনার বার উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের রংপুর কার্যালয়ের পরিদর্শক আসলাম আলী মন্ডল। গ্রেপ্তারকৃত আসামীর নাম ফয়সাল মৃধা পিতামৃত
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এবং রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে রংপুরে বিক্ষোভ করেছে সাবেক ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। সোমবার দুপুরে নগরীর বেতপট্টি দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে
বাংলাদেশে বছরে পাঁচ হাজার শিশু ক্লাবফুট (বাঁকা পা) সমস্যা নিয়ে জন্ম নিচ্ছেন। তবে এটি এখন আর কোনো সমস্যা নয়। অভিভাবকরা একটু সচেতন থাকলে সহজেই চিকিৎসার মাধ্যমে বাঁকা পায়ের সমস্যা সমাধান করা সম্ভব। জন্মের পর যত দ্রুত সম্ভব পনসেটি পদ্ধতিতে চিকিৎসা শুরু করা উচিত। গত পনোরো
রংপুরে পিছিয়ে থাকা জনগোষ্ঠির স্বাস্থ্যসেবা নিশ্চিতে দু’দিনব্যাপী মোবাইল মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেছে স্বাস্থ্য বিভাগ। সোমবার দুপুরে নগরীর সিটি উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে চিকিৎসাসেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির, ডেপুটি সিভিল সার্জন ডাঃ রুহুল আমিনসহ অন্যরা।স্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা হেলথ কেয়ারের (আরবান হেলথ
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে আওয়ামী লীগ কর্মী সোনা মিয়াকে হত্যার ঘটনায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আবদুর রাজ্জাককে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক শহীদুল ইসলাম জামিন নামঞ্জুর করেছেন।বিষয়টি নিশ্চিত