কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূর্ব শত্রুতার জেরে এক অসহায় পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায় উপজেলার রামখানা ইউনিয়নের কলোনীটারী এলাকার আবদুল বারেকের স্ত্রী রাবেয়া বেগমের (৪৩) সাথে প্রতিবেশি আতা শেখের ছেলে মিলন মিয়া ওরফে চাঁন মিয়ার (৩২) পরিবারের দ্বন্দ্ব চলে আসছে। দ্বন্দ্বের জেরে
নকল সীমানা পিলারসহ এক নারী প্রতারককে গ্রেপ্তার করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা পুলিশ। গ্রেপ্তার ওই নারী উপজেলার কেদার ইউনিয়নের গোলের হাট এলাকার নজরুল ইসলাম ওরফে চেংটু মিয়ার স্ত্রী বেলী বেগম। পুলিশ জানায়, বেলী বেগম তার সহযোগী আপেল মিয়াসহ অজ্ঞাত আরও চার-পাঁচজন মিলে নকল সীমানা পিলারে
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি, কুড়িগ্রাম জেলা শাখা গত ২৭ নভেম্বর রোববার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধন করেছে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।ইট প্রস্তুত ও ভাঁটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এবং ইট প্রস্তুত ও ভাঁটা স্থাপন
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালাতো ভাই। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের কে পুকুরের পানি থেকে খুজেঁ পায়। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের বড়াইডাঙ্গী গ্রামে।স্থানীয় সুত্রে জানা গেছে, শিশু ২টি বাড়ির পাশে পুকুরে বরশী দিয়ে মাছ
ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম পাঁকা সড়কের সম্প্রসারনের কাজ চলছে। ইতঃপূর্বে কুড়িগ্রাম থেকে রায়গঞ্জ পর্যন্ত এক পর্যায়ের কাজ শেষ হয়েছে। এখন রায়গঞ্জ থেকে ভূরুঙ্গামারীর কাজ চলছে। সওজ বিভাগের এ সড়কের কুড়িগ্রাম সদর উপজেলা ও নাগেশ্বরী উপজেলার অংশে কাজের মান ভালো ছিল। তখন দেশে দ্রব্য মূল্য বর্তমানের চেয়ে কম ছিল।
আর্থিক সংকটে অনিশ্চয়তা দেখা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া গরিব মেধাবী শিক্ষার্থী মাফিজুল ইসলামের লেখাপড়া। সে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের নতুন চরের দিনমজুর ইজ্জত আলীর ছেলে। মেধাবী হলেও আর্থিক দৈন্যতা ও দারিদ্রতা তার স্বপ্ন বিসর্জনের অসহায় আত্মসমর্পণ করতে হতে পারে তাকে। দিন মজুর বাবার
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি।বৃহস্পতিবার(২৪নভেম্বর) দুপুরে উপজেলার নাজিমখান, তালতলা ও ডাংরারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ফটো সেশনে মিলিত হয়ে বলেন, আমি রাজারহাট মীর ইসমাইল হোসেন কলেজের ছাত্র
গত মাসে ঘূর্নিঝড় সিত্রাং এর প্রভাবে থোরমুখী আমন ধানের ক্ষতি হওয়ায় জেলার চর রাজিবপুর কৃষকদের আমন ধানে লোকসান গুনতে হচ্ছে।মাঠে আমন ধান পেঁকে গেলেও কৃষকদের মুখে যেন হাসি নেই। রয়েছে হতাশার ছাপ। বৃহস্পতিবার রাজিবপুর সদর উপজেলার বিভিন্ন আমন ধানের ক্ষেতে গিয়ে কৃষকদের হতাশার ছাপ দেখা
ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সাধারণ মানুষের সেবা প্রাপ্তিতে ভীতি দূর করার লক্ষ্যে কুড়িগ্রাম সদর উপজেলার ভূমি অফিসকে ‘ভূমি যাদুঘর’ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় ভূমি যাদুঘর উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো.সাবিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ
কুড়িগ্রামে জনতা ব্যাংকের প্রকাশ্যে ঋণ বিতরণ ও ঋণ আদায় কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঋণ বিতরণ ও আদায় কর্মসূচি জনতা ব্যাংক লিমিটেড ত্রিমোহনী বাজার শাখার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।উক্ত ঋণ বিতরণ ও ঋণ আদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল