গর্বের ২১। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে পরিত্যাক্ত কলম দিয়ে ক্ষুদ্রাকৃতি শহীদ মিনার তৈরি করেছে এক শিক্ষার্থী। পরে তা নিয়েই সহপাঠিদের সাথে প্রভাত ফেরিতে যোগ দেয় কুড়িগ্রামের নাগেশ্বরীর সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যা নিকেতনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আশা মনি। সে জানায় স্যারের কথায় অনুপ্রাণিত
কুড়িগ্রামে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার লক্ষ্যে স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে সংলাপ এবং সক্রিয় এলাকাবাসীকে সম্পৃক্তকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলা ও রাজারহাট উপজেলার ৪টি বিদ্যালয়ে সোমবার দুপুরে সভাগুলো অনুষ্ঠিত হয়।আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন’ এর ‘সোশাল এ- বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প’র আওতায়
চিলমারী প্রেসক্লাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে শেষ হয়। সেখানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চিলমারী প্রেসক্লাবের সভাপতি
স্থানীয় শিল্পসামগ্রীর বিকাশে শিল্প ও বাণিজ্য মেলার অনুমোদন দেয়া হলেও কুড়িগ্রামে শিল্প ও বাণিজ্যমেলায় চলছে র্যাফেল ড্র’র নামে রমরমা জুয়া বাণিজ্য। উঠতি বয়সের ছেলেরা এবং সাধারণ মানুষ লোভে পড়ে নিঃস্ব হচ্ছে লটারী নামক জুয়ার খপ্পরে। সাধারণ জুতা, স্যান্ডেল,কাপড় চোপড়, চুরি ফিতা, আচার, চটপটি বেশি দামে
কুড়িগ্রামে ৩ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। আগামী ২০ ফেব্রুয়ারি সারাদেশের ন্যায় এ জেলায়ও ৩ লাখ ২৪ হাজার ৬৬০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় স্বাস্থ্যবিভাগ। শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’
সম্প্রতি প্রকাশিত মুক্তিযোদ্ধা গেজেট থেকে কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য এমএ মতিন ও দেলোয়ার হোসেনের নাম বাতিলের দাবিতে মানব বন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও গেজেটভুক্ত হওয়ায় শুক্রবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধন করেন উলিপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। পরে
কুড়িগ্রাম টু সোনাহাট স্থল বন্দর যাওয়ার সড়কটি নুতন করে সম্প্রসারণের কাজ চলছে। ২০২২ সালে নাগেশ্বরী উপজেলার কিছু অংশ পুরাপুরি কাজ সমাপ্ত হলেও রায়গঞ্জ থেকে ভূরুঙ্গামারী উপজেলার ভিতর সড়কটির যে অংশ আছে, সে সড়কে অবহেলায় ঢিলেঢালা ভাবে কাজ চলছে। এতে ঐ সড়কের যাত্রীদের দূর্ভোগের সীমা নেই।
বিশ্বের দীর্ঘযাত্রার প্রমোদতরি ভারতীয় ‘গঙ্গা বিলাস’ কুড়িগ্রামের চিলমারী নদী বন্দরে নোঙর করেছে। ব্রহ্মপুত্র নদের এই পয়েন্টে নাব্যতা সংকটের কারণে বন্দরের তীরে ভীড়তে না পারায় ব্রহ্মপুত্রের বুকে অবস্থান করছে প্রমোদতরিটি। জানা যায়, বাহাদুরাবাদ ঘাট থেকে বুধবার বেলা ১২টায় চিলমারী বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে গঙ্গা বিলাস। পরে
বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ বন্ধে প্রকল্পের যুবনেতাদেরসহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের সাথে কর্মশালা কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কুড়িগ্রাম আরডিআরএস প্রশিক্ষণ কক্ষে চাইল্ড, নট ব্রাইড প্রকল্পের আয়োজনে কর্মশালার উদ্বোধন করেন কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আলী আর রেজা রাজু। এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম ইসলামিক ফাউন্ডেশনের
কুড়িগ্রামের রাজারহাটে চাকিরপশার বিলকে নদী বানানোর ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সংবাদ সন্মেলন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজারহাট পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, বীর মুক্তিযোদ্ধা