ধর্ম মন্ত্রনালয়ের সচিব মোঃ নুরুল ইসলাম বলেছেন, করোনা প্রতিরোধে আমাদের আরো সচেতন হতে হবে। বিশেষ করে সামনে ঈদুল আযহা কোরবানীর হাটগুলোতে স্বাস্থ্য বিধি মেনে বেচা কেনা হয় এজন্য প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানোর তাগিদ দেন। ঈদে যারা বাড়ী আসবেন তাদের হোম কোয়ারিন্টেনে থাকতে হবে। বৃহস্পতিবার বিকেলে জেলা
দিনাজপুরের ঘোড়াঘাটে আইসিটি অভিজ্ঞ সম্পন্ন শিক্ষকদের দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। নির্বাচন অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ঘোড়াঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহজাহান মানিক জানান, তথ্য ও প্রযুক্তির বিষয়ে অভিজ্ঞ সম্পন্ন স্কুল ও কলেজের শিক্ষকদের ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পরিচালনার উপর
দিনাজপুরের ঘোড়াঘাট থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আমিরুল ইসলামের নোভেল করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। ১ জুন বুধবার করোনাভাইরাসের নমুনার ফলাফল পজেটিভ এসেছে। করোনাভাইরাসের নমুনার ফলাফল পজেটিভ আসলেও তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন। ওসি আমিরুল ইসলাম করোনা পজেটিভ বিষয়টির সত্যতা স্বীকার করেছেন। বর্তমানে তিনি থানা কোয়ার্টারে আইসোলেশনে
বর্ষার শুরুতেই দিনাজপুরের বীরগঞ্জে ছাতার কারিগররা ব্যস্ত সময় পার করছেন।বীরগঞ্জ পৌরশহরের ঢাকাণ্ডপঞ্চগড় মহাসড়কের পাশে কেন্দ্রীয় মসজিদের পিছনে এবং দৈনিক বাজার অভিমুখে ঘুরে দেখা যায়, ছাতার কারিগরদের ব্যস্ততা। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার ঘুরে ঘুরে ছাতা মেরামতের কাজ করছেন তারা। ছাতার কারিগর কাহারোল উপজেলার মোহাম্মদপুর গ্রামের
দিনাজপুরের বীরগঞ্জে টেলিভিশনের লাইন দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাত বছরের শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, জগদল গ্রামের অনন্ত রায়ের শিশু সন্তান প্রশান্ত (৭) সকাল ৭টার দিকে সবার চোখ ফাঁকি দিয়ে ঘরে টেলিভিশনের লাইন দিতে গিয়ে
বিরলে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ করোনা ভাইরাস প্রাদর্ভাবের বিরুদ্ধে লড়াই করতে ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করেছে। বাংলাদেশের কোভিড-১৯ প্রতিক্রিয়া প্রচেষ্টায় সহায়তার অংশ হিসাবে সংস্থাটি গুণগত মানসম্পন্ন প্রয়োজনীয় ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) হস্তান্তর করেছে। যা নোভেল করোনাভাইরাসের বিস্তাররোধে ও প্রস্তুতিতে সহায়তা করবে।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাংবাদিক বান্ধব কৃষিবিদ এটিএম হামীম আশরাফকে বৃহস্পতিবার সকাল ১১ টায় ফুলবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনাসহ সম্মাননা প্রদান করা হয়েছে।ফুলবাড়ী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত কৃষি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনাসহ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও
চিরিরবন্দরের রাণীরবন্দরে ঘরের সিলিং ফ্যানের সাথে দড়ি ঝুলিয়ে রাকিবুল ইসলাম (১৪) নামে ৯ম শ্রেণির এক ছাত্র আত্মহত্যা করেছে। ঘটনাটি ১ জুলাই দুপুর ১২ টায় নশরতপুর গ্রামের বালাপাড়ায় ঘটেছে। আত্মহত্যার কারণ হিসেবে জানা গেছে, একটি এন্ড্রোয়েট ফোন থাকার পরও প্রেমিকার জন্য নতুন আরেকটি দামী এন্ড্রোয়েট ফোন
চিরিরবন্দরে ৩০ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল ১ জুলাই দুপুর ১২টায় উপজেলার পুনট্ট্রি ইউনিয়নের চকমূসা গ্রামের ব্রম্মপুর মাজার ডাঙ্গা এলাকায় চিরিরবন্দর থানার এস আই আশরাফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে পরনের লুঙ্গি দিয়ে পেঁচানো অবস্থায় ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায়
চিরিরবন্দরে সাবেক ১ম উপজেলা চেয়ারম্যান ও চিরিরবন্দর সরকারি ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবদুল মান্নান চৌধুরী ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন থাকা অবস্থায় সিরাজগঞ্জের খাজা এনায়েত হোসেন হাসপাতালে গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় ইন্তেকাল করেছেন ( ইন্নলিল্লাাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।