ক্র্যাচ কার্ডে বাড়ি, গাড়ি, স্বর্নের গহনার কথা বলা হলেও বাস্তবে এর উল্টোটা। অথচ ক্র্যাচ কার্ড ঘষে মিলছে ছাতা, মোবাইল অথবা একটি নাকফুল। এমনই চটকদার বিজ্ঞাপন দিয়ে ও চমকপ্রদ কথা বলে গ্রাহকদের কাছে ফ্রিজ বিক্রি করছে দুর্গাপুর উপজেলার আলীপুর বাজারের সাদিয়া ইলেকট্রনিক্সের স্বতাধিকারী বাচ্চু সরকার। কয়েকজন
রাজশাহীর চারঘাটে ভরণ পোষণ না করায় একমাত্র ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে মামলা করেছেন শ্রীমতি স্বরসতী প্রামাণিক নামের এক মা। বৃহস্পতিবার চারঘাট মডেল থানায় এ মামলা দায়ের করা হয়েছে। পিতা-মাতার ভরণ পোষণ আইনে চারঘাট থানায় হওয়া প্রথম মামলা এটি। মামলার বাদীর নাম শ্রীমতি স্বরসতী প্রামাণিক। তিনি
রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নাজিম উদ্দিন (৪৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছে। পরিবারের পক্ষ থেকে পদ্মায় জাল দিয়ে ৩৩ ঘন্টা ব্য্যপি খোঁজ করে তার সন্ধান করতে পারেনি। চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী আজিজুল চেয়ারম্যানের বাড়ির পশ্চিমে মুল পদ্মায় বৃহস্পতিবার (১৬ জুলাই)
রাজশাহী জেলার চারঘাট পৌরসভার অধিকাংশ ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। এতে পথচারীদের পোহাতে হচ্ছে ভোগান্তি। বছরের পর বছর এ অবস্থা চললেও পৌর কর্তৃপক্ষ ফুটপাত দখলমুক্ত করার কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর। চারঘাট পৌরসভা সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে চারঘাট পৌরসভা গঠন
রাজশাহীর বাগমারায় বিদেশ ফেরৎ স্থানীয় এক যুবকের তৈরী জৈবসার উৎপাদনের শুভ উদ্বোধন কারা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার মাড়িয়া ইউনিয়নের কিসমত বিহানালী গ্রামে বিদেশ ফেরৎ যুবকের তৈরী জৈবসার উৎপাদন ও প্রস্তুতের শুভ উদ্বোধন করা হয়। ওই সময় তার তৈরী সার গুলো কৃষকদের মাঝে বিতারণ করা
রাজশাহীর বাগমারায় দ্বীপপুর ইউনিয়নের জুলাতলা বাঁধ ভেঙ্গে ২৫টি গ্রাম নতুন ভাবে প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার দিকে উজানের বন্যার পানি চাপে বাঁধটি ভেঙ্গে যায় বলে এলাকার লোকজন জানান। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদসহ উপজেলা প্রশাসনের
রাজশাহীর বাঘায় ২৪টি বিষধর (গোখরা) সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে একই জায়গা থেকে আড়ানী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হামিদকুড়া গ্রামের খবির উদ্দিনের বাড়ির গোলাঘর থেকে এই সাপ উদ্ধার করা হয়।জানা যায়, উপজেলার আড়ানী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হামিদকুড়া গ্রামের খবির উদ্দিন বৃহস্পতিবার সকালে ঘোয়ালঘরে
শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফের দাবিতে মহানগরীতে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ ছাত্রমৈত্রী রাজশাহী জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১২টার দিকে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন নেতৃবৃন্দ। এর আগে শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফের দাবিতে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে, লাগাই গাছ বাড়াই বন’, প্রতিপাদ্য সামনে রেখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সারাদেশে ১ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে আলোচনা শেষে রাজশাহীর বাঘা উপজেলা চত্বরে উপজেলায় বনজ, ঔষধি ও ফলদ
করোনা দূর্যোগ মোকাবেলায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কৃষকদের মাঝে সেচ প্রণোদনার সেচ কার্ড বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তে সেচ কার্ড বিতরণের শুভ উদ্বোধন করেন রাজশাহী-১ আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। উপজেলা নির্বাহী