রাজশাহীর বাগমারায় ৬৪ জেলা অভ্যন্তরস্থ ছোট নদী খাল এবং জলাশয় পুনঃখনন (১ম পর্যায়) ২য় সংশোধিত শীর্ষক প্রকল্পের মাধ্যমে উপজেলার ফকিরনী নদীর সাড়ে ১৬ কিলোমিটার ও বারনই নদীর ১৪ কিলোমিটার পুনঃখনন কাজ করা হচ্ছে। রোববার (৫মার্চ) দুপুর ১২ টায় ভবানীগঞ্জ স্লুইসগেট এলাকায় নদী পুনঃখনন কাজ পরিদর্শন
রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাঘা শাহদৌলা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেনের স্ত্রী নওটিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসনা বানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।হাসনা বানু (৬২) দীর্ঘদিন
রাজশাহীর বাঘা উপজেলার খোর্দ্দ বাউসা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে আড়াই বছর থেকে বরখাস্ত করে রাখা হয়েছে। তারপর থেকে প্রধান শিক্ষক চরমভাবে মানবেতর জীবন যাপন করছেন। জানা যায়, চেক জালিয়াতির অভিযোগে উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দ বাউসা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমানকে ২০২০ সালে ১৫ অক্টোবর সাময়িকভাবে বরখাস্ত করেন
রাজশাহীর বাঘায় ৩ কন্যা সন্তানের জননী তরিনা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৫ মার্চ) সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ। তরিনা বেগম (৪০) বাঘা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাকুড়িয়া কারিগরপাড়া গ্রামের রাজদুল ইসলামের স্ত্রী। জানা যায়, তরিনা বেগমের স্বামী
রাজশাহীর বাঘায় মনিগ্রাম ইউনিয়ন পরিষদে উপকারভোগীদের মাঝে ভিডব্লিউবি কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার (৪ মার্চ) মনিগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে বাছাইকৃত ৪৬৮ জন উপকারভোগীদের মাঝে এই ভালনরেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্ড বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মহিলা অধিদপ্তরের বাস্তবায়নে
রাজশাহীর তানোর পৌর এলাকার আরো ২ টি নতুন রাস্তা নির্মান (পাকা করণ) কাজের উদ্বোধন করলেন মেয়র ইমরুল হক। পৃথক পৃথক রাস্তা ২টি হলো তালন্দ বালিকা বিদ্যালয় থেকে মুসলিমের বাড়ি পর্যন্ত ৬ শ' মিটার এবং বেলপুকুরিয়া স্কুল থেকে বগুড়া মাস্টারের বাড়ি পর্যন্ত ৬ শ' ৫০ মিটার।
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৮ টি স্বর্ণের বারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাকৃত স্বর্ণ ব্যবসায়ী হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর এলাকার আবদুল মান্নানের ছেলে কামরুজ্জামান (২৭) শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গোদাগাড়ী থানা
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১ কেজি হিরোইনসহ মাদক ব্যবসায়ী বাবু হোসেন আসমত (৩৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫। শুক্রবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে অভিযানে চালিয়ে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে র্যাব-৫ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোল্লাপাড়া ক্যাম্পের অপারেশন দল গোদাগাড়ী উপজেলার চর ভূবনপাড়া গ্রামের
প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে রিজওয়ানা জামান রোজা। বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২২ সালে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফলে এই বৃত্তি লাভ করেন। বাবা-মা’র অনুপ্রেরণা এবং শিক্ষকদের যথার্থ শিক্ষাদানের কারণে বৃত্তি সে পেয়েছে। ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করার ইচ্ছে প্রকাশ করেছে। বাবা পূর্ব চকরাজাপুর সরকারি প্রাথমিক
ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’ প্রতিপাদ্য নিয়ে সারা দেশের মত নানা আয়োজনে বিভাগীয় শহর রাজশাহীতেও ৫ম জাতীয় ভোটার দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ৯টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে একটি র্যালি বের হয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে