রাজশাহী জেলায় শ্রেষ্ঠ বাঘা উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক শাহ। শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।রাজশাহী জেলা প্রশাসক ও প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি শামীম আহমেদ এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা পদক কমিটির সদস্য
রাজশাহীর বাঘা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রাজ্জাকের রোগমুক্তি কামনা করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই রোগমুক্তি কামনা করা হয়।জানা যায়, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রাজ্জাক বাঘা উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্টাতা সভাপতি এবং বাঘা শাহদৌলা
রাজশাহীর বাঘায় ১০০ পিচ ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পানিকুমড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো-পানিকুমড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে পিতা কায়েম উদ্দিন সরদার ও একই গ্রামের মিলন মালাকারের ছেলে রঞ্জিত মালাকার। এ বিষয়ে তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে
রাজশাহীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’ এবং শ্লোগান হচ্ছে ইন্টারনেটে তথ্য পেলে জনগণের শান্তি মেলে। রাজশাহীর অতিরিক্ত
রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘নির্বাচন আসলে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে অথবা নির্বাচন নানাভাবে বির্তকিত করতে ষড়যন্ত্র করেন, বিদেশীদের হাতে হাত মেলান, দেশী-বিদেশী চক্রান্তের সঙ্গে লিপ্ত হন, সেই তারা আবারো আজকে সক্রিয় হয়েছে। তারা বলে,
রাজশাহীর পুঠিয়ায় ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় ও চতুর্থ শ্রেনির কর্মচারিদের মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হচ্ছে বলে আ.লীগের নেতারা অভিযোগ তুলেছেন। পুঠিয়া-দুর্গাপুর এলাকার একজন প্রভাবশালী ব্যক্তির নিদের্শে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় নেতাকর্মীদের দিয়ে ব্যবস্থাপনা কমিটির গঠন করা হয়েছে। সরকারি নিয়মনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট
ময়মনসিংহে বসবাসরত কথিত সাংবাদিক মামুনুর রশিদ মামুন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকার নিরীহ জনগন ও বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে উপজেলার সাধারন জনগনের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গন্ডাবের
রাজবাড়ীর বালিয়াকান্দিতে চাঁদাবাজি মামলায় জামিনে এসে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা চালিয়েছে। আহত দৈনিক কালবেলা পত্রিকার বালিয়াকান্দি প্রতিনিধি রিয়াদ হোসেন রুবেল (৩০) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ১১ টার সময় বালিয়াকান্দি সাব রেজিষ্ট্রি অফিসে প্রকাশ্যে এ হামলার ঘটনা ঘটে।
“বাংলাদেশে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্প” শীর্ষক কর্মসূচির আওতায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। রাজশাহীতে ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় এসিডি সম্মেলন কক্ষে ইউএসএআইডি’র আর্থিক এবং দ্যা কার্টার সেন্টার এর কারিগরি সহযোগিতায় অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডির আয়োজন করে।