পাবনার চাটমোহরে রোববার সকালে সিএনজি চালিত টেম্পু (থ্রি হুইলার) ও বাইসাইকেলের সংঘর্ষে বাইসাইকেল চালক এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চাটমোহর উপজেলা প্রশাসনের ৫ কর্মকর্তা ও কর্মচারী। নিহত বৃদ্ধ হলেন উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালীপুর গ্রামের মৃত আনসার আলী মুন্সির ছেলে মজিবর রহমান মুন্সি
নদী ও বিল বিধৌত পাবনার বেড়া উপজেলা মাছ উৎপাদনের জন্য বিখ্যাত। বর্ষা এলেই তাই স্থানীয় বাজারগুলিতে চাঁই ও বুছনা বিক্রির ধুম পরে যায়। তাই চাঁই তৈরিতে ব্যাস্ত হয়ে পরে সংশ্লিষ্টরা। বাড়ির নারীরাই মূলত এসব চাঁই তৈরি করেন। উপজেলার বেড়া বাজার সংলগ্ন স্থানে বসে চাঁইয়ের হাট।
এক সময়ে পাবনার সুজানগরের মানুষের প্রধান অর্থকরী ফসল ছিল পাট। ঐ সময় উপজেলার মাঠে মাঠে কেবল পাট আর পাট শোভা পেত। তবে মাঝে পাটের বাজারে ধস নামায় উপজেলার কৃষকরা পাট আবাদ প্রায় ছেড়েই দিয়েছিল। কিন্তু বর্তমানে সোনালী আঁশ পাটের সুদিন ফিরে আশায় সর্বস্তরের কৃষক আবার
মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। প্রথম দেখাতেই চোখ আটকে যায়। সড়ক থেকে শে^তপাথরের ঝকঝকে সিঁড়ি উঠে গেছে দোতলায়। পাশেই সুউচ্চ মিনার। মূল ভবনের সাথে আলাদা করে লাগানো হয়েছে নকশা করা সাদা গ্রিল। চার কোনায় চারটি গম্বুজ। সব মিলিয়ে প্রথম দেখাতেই চোখ আটকে যায়।জেলা-উপজেলায় নির্মিত
পাবনার সুজানগরে আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি বিষয়ক এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের উদ্যোগে এবং সুজানগর থানার সহযোগিতায় পৌরসভার মানিকদীর এলাকায় ঐ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত সহকারী পুলিশ সুপার ( সুজানগর সার্কেল)
পাবনার সুজানগরের চরাঞ্চলে এ বছর চিনাবাদামের বাম্পার ফলন হয়েছে। তবে হাট-বাজারে বাদামের বাজার মন্দা হওয়ায় চাষীরা হতাশ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ভায়না, সাতবাড়ীয়া, নাজিরগঞ্জ এবং সাগরকান্দী ইউনিয়নের সাড়ে ৫‘শ হেক্টর চরাঞ্চলের জমিতে চিনাবাদাম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু প্রতিকূল
পাবনায় বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বাচ্চু মিয়া (৪০), শাকিল আহমেদ (৩৫) নামে বিদ্যুত বিভাগের দুই লাইনম্যান ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) দুপুর ১২টার দিকে পাবনা পৌর এলাকার দিলালপুর ইউনিভার্সাল ফুড লিমিটেডের সামনে ও ঈশ্বরদী ইপিজেডের স্টিল হেয়ার প্রডাক্টে এ ঘটনা ঘটে।নিহত বিদ্যুৎকর্মী সদর উপজেলার
পাবনার সুজানগরের খয়রান গ্রাম থেকে মার্জিয়া খাতুন (৪) নামে বিক্রি করা এক শিশুকে উদ্ধার করতে গিয়ে দু®কৃতিকারীর ছুরিকাঘাতে সুজানগর থানা পুলিশের দুই সদস্য আহত হওয়া মামলার ৪জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার সকালে সুজানগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার দুলাই গ্রাম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাবনার চাটমোহরে ১শ’ পরিবারের মাঝে ৩শ’টি ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার চড়ইকোল উচ্চবিদ্যালয় চত্বরে এএলআরডি’র সহায়তায় চাটমোহরস্থ বেসরকারি সংস্থা এলডিও’র উদ্যোগে এই চারা বিতরণ করা হয়। এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জুর সভাপতিত্বে ও মোঃ ইসরাইল
জ্যৈষ্ঠের প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এই গরমে কদর বেড়েছে তালা পাখার। কিন্তু পাবনার চাটমোহর উপজেলার পাখা গ্রাম বলে খ্যাত মূলগ্রাম ইউনিয়নের মহেষপুর গ্রামে এখন পাখা কারিগরদের ব্যস্ততা নেই। উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের মহেষপুর গ্রামে আগে ৫০টির অধিক পরিবার তালপাখা তৈরি