" নিরাপদ হোক রক্ত দান, আমার রক্তে বাঁচুক প্রাণ"- এ শ্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ভাঙ্গুড়া ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সকাল ১০ টায় উপজেলার নৌবাড়িয়া গ্রামে দিনব্যাপি এ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। বিশিষ্ট শিল্পপতি রাজিউল হাসান বাবু ও
পানবার চাটমোহরে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মৎস্য দপ্তরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি,বর্ষা প্লাবিত ধান খেত ও প্লাবন ভূমিতে মাছের পোনা অবমুক্তকরণের অংশ হিসেবে উপজলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদোগে ডিবিগ্রাম ইউনিয়নের সানকিডাঙ্গা বিলে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা
করোনা মহামারীর কারণে দীর্ঘদিন কন্ধের পর খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। চাটমোহরের স্কুলগুলোতে এখন চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। বেশির ভাগ স্কুলের আসবাবপত্রের পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন বিদ্যালয়ের আশেপাশের ঝোপঝাড় পরিস্কার করা হচ্ছে। চলছে স্কুল সজ্জিতকরণের কাজ। তবে উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান বন্যা কবলিত। এগুলোতে ক্লাস শুরু
পাবনার সুজানগরে ইঁদুরের উপদ্রব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সুজানগর পৌর শহরসহ উপজেলার অধিকাংশ গ্রামাঞ্চলের মানুষ ইঁদুরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন। ইঁদুর বাড়ি-ঘর অফিস-আদালত এবং দোকান-পাটে রাখা বিভিন্ন মূল্যবান মালা-মাল এবং কাগজপত্র কেটে ক্ষতি সাধন করছে। সেই সঙ্গে ইঁদুর ছাত্র-ছাত্রীদের বইপুস্তক কেটেও ব্যাপক ক্ষতি করছে। ইঁদুর সব
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় বর্ধিত সভা শুরু হয়ে বেলা ৩ টায় শেষ হয়। ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অষ্টমনিষা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই। ইউনিয়ন আওয়ামী লীগের
পাবনার সুজানগরে বুধবার দুপুরে পুকুরের পানিতে ডুবে শামীম হাসাস (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চর খলিলপুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে। স্থানীয় বাসিন্দা শামছুল ইসলাম জানায়, ঐদিন দুপুর ১২টায় ওই শামীম বাড়ির সবার অজান্তে বাড়ি সংলগ্ন একটি পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানায়
সারা দেশের ন্যায় পাবনার সুজানগরেও বুধবার সকালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। এতে অন্যান্যের
বেড়া-পাবনা- বারো মাসে ছয় ঋতুর দেশ বাংলাদেশ। প্রকৃতির পালা বদলের খেলায় একের পর এক ঋতু আসে যায়। বর্ষা শেষে এখন বাংলায় বিরাজ করছে শরৎ। বসন্ত ঋতুরাজ হলেও শরৎ ঋতুর সৌন্দর্য রুপে গুণে কম নয়। শরতের আকাশ ভিন্নতা এনে দেয় অন্যসব ঋতু থেকে। দিনে তুলার মত
পাবনার সুজানগরে গো-খাদ্যের সঙ্কট দেখা দিয়েছে। এতে উপজেলার গবাদিপশু লালন-পালনকারী কৃষকরা বেকায়দায় পড়েছেন। অনেক কৃষক গো-খাদ্যের অভাবে তাদের হালের বলদ পর্যন্ত বিক্রি করতে বাধ্য হচ্ছেন। উপজেলার ঘোড়াদহ গ্রামের কৃষক মামুন হোসেন জানায়, অতি বৃষ্টি এবং বন্যার কারণে চরাঞ্চল এবং বাড়ির আশপাশের মাঠে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া ঘাস
করোনা মহামারী ও লকডাউনের কারণে পাবনার সুজানগরের শতাধিক সিএনজি চালক কিস্তির ভারে জর্জরিত হয়ে পড়েছে। এদের মধ্যে অনেকে আবার সময় মতো কিস্তির টাকা পরিশোধ করতে নাপারায় সিএনজি হারাতে বসেছে। উপজেলার মানিকহাট গ্রামের সিএনজি চালক নজহরুল ইসলাম জানায়, শতাধিক বেকার যুবক বে-সরকারি সংস্থা ওসাকা, উদ্দীপন, সিদীপ এবং