পাবনার সাঁথিয়া উপজেলাধীন আর আতাইকুলা ইউনিয়নের রঘুনাথপুর কুটিপাড়া প্রখর গ্রুপ অব কোম্পানির তিন নং কারখানার তৈল রক্ষিত গুদামে ভয়াবহ আগুনে প্রায় ১২ কোটি টাকার তেল পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। কারখানা মালিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার(১১এপ্রিল) রাত সারে ১২ টার দিকে ওই
পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সোলায়মান আলী মোল্লা (৭০) মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যার পর এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,৪ ছেলে,৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
বিশ্ব পানি দিবস উপলক্ষে পাবনার চাটমোহরে মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বেসরকারি সংস্থা হারডো’র হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এস এম মিজানুর রহমান। ধানাপত্র পাঠ করেন এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী
পাবনার চাটমোহরসহ চলনবিল অঞ্চলে শেষ চৈত্রের তাপদাহে অস্থির হয়ে পড়েছে প্রাণিকূল। সকাল ১১টার পর থেকেই প্রর্চড রোদের তাপদাহ আর আগুনের মতো হল্কা বাতাস বইছে। অতি প্রয়োজনীয় কাজ ছাড়া লোকজন বাইরে বের হচ্ছেনা। বিশেষ রোজাদাররা এই গরমে অস্থির হয়ে পড়ছেন। তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে
চৈত্রের প্রচণ্ড তাপদাহ, বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং আর ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক নীচে নেমে যাওয়ায় পাবনার সুজানগরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিশু এবং বৃদ্ধ থেকে শুরু করে সকল বয়সী মানুষ অসহনীয় তাপদাহ, লোডশেডিং আর পানি সঙ্কটের কবলে পড়ে ছটফট করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম
ঢাকা থেকে নিখোঁজ হওয়া দুই শিশুকে উদ্ধার করেছে পাবনার ভাঙ্গুড়া থানা-পুলিশ। উদ্ধার হওয়া দুই শিশুকে মঙ্গলবার বেলা ১১ টার দিকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এর আগে গত সোমবার সকালে বাবার কাছ থেকে ঈদের নতুন জামা কিনে নিতে জামালপুর যাবার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে
শিক্ষাঙ্গনে তথ্য প্রযুক্তি বিকাশের লক্ষে পাবনার সুজানগরে ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জনশুমারী ও গৃহগণনাকারী প্রকল্পের আওতায় উপজেলার ৩৯টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ২৩৪জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ওই ট্যাব বিতরণ
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপির একাংশের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।সোমবার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে এ ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক কাউন্সিলর রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পাবনা জেলা বিএনপির
পাবনার সাঁথিয়া পৌরসভার উদ্যোগে সাঁথিয়ায় কর্মরত সাংবাদিকদের সৌজন্যে সোমবার (১০এপ্রিল) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চুর সভাপতিত্বে পৌর কার্যালয়ে অনুষ্ঠিত ওই মাহফিলে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা শামসুল হক টুকু কলেজের অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া
পাবনার চাটমোহর উপজেলায় ফসলি জমির মাটি কাটা থামছেনা। মাটি কাটার যেন মহোৎসব চলছে। ফসলি জমির এই মাটি যাচ্ছে অবৈধ ইটভাটায়। এলাকার অবৈধ ইটভাটার প্রভাবশালী মালিকরা মাটি ব্যবসায়ীদের সাথে যোগসাজসে ফসলি জমিতে পুকুর খনন করাচ্ছে। স্থানীয় প্রশাসনের সাথে রফাদফা করেই এমনটা চলছে বলে এলাকাবাসীর ধারনা। কারণ