পাবনার সুজানগরের বিভিন্ন রুটের যাত্রীবাহী অটোবাইকে মাত্রাতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এতে ওই সকল রুটের যাত্রীরা দিশেহারা হয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সুজানগর-চিনাখড়া সড়কের দূরত্ব ১১কিলোমিটার। অথচ মাত্র ১১কিলোমিটার ওই সড়কে যাত্রী প্রতি ৪০টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত ঈদের মধ্যে আরো বেশি
পাবনার সাঁথিয়ায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে পরিবারের মধ্যে প্যাকেজ অনুদান হিসেবে ভেড়া বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(১৮মে)দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার(অতিরিক্ত
পাবনার সাঁথিয়ায় জমিজমা বিরোধের জের ধরে ধান কাটা নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আবদুল আওয়াল (৫০)নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাগডেমরা ইউনিয়নের সেলন্দা গ্রামে বাধার বিলে এ
চার দিনের সফর শেষ করে বঙ্গভবনের উদ্দেশ্যে নিজ জেলা পাবনা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১৮ মে) বেলা পৌনে ১২টায় পাবনার অ্যাডভোকেট আমিন স্টেডিয়াম থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হোন। এসময় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা
পানার ঈশ্বরদীতে মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে ১৪টি গরুসহ সজিব হোসেন (২৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ মে) সন্ধার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুরের চরে এ ঘটনা ঘটে। নিহত সজিব লক্ষীকুন্ডার কামালপুর গ্রামের আলহাজ্ব প্রামানিকের ছেলে। স্থানীয়রা জানান, সজিব প্রতিদিন বাবার খামারের গরু
অনির্বাচিত সরকারের সুযোগ নেই, সংবিধান অনুযায়ী স্বাধীন কমিশন নিরপেক্ষ নির্বাচন করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (১৭ মে) দুপুরে পাবনার ডায়াবেটিক সমিতি পরিদর্শনে এসে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, অনির্বাচিত সরকারের বিধান আদালত বাতিল করেছে।রাজনীতির নামে হানাহানি সৃষ্টি না করে, আলোচনার মাধ্যমে
দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, আমি ভেসে আসিনি একেবারে রাজপথ থেকেই বঙ্গভবনে গিয়েছি। পাবনার রাজপথ থেকে বঙ্গভবনে গিয়েছি। আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি। কারাগারে যেতে হয়েছে। চরম অত্যাচারিত হয়েছি। রাতের আঁধারে তুলে নেয়া হয়েছে। হাতকরা পড়ানো হয়েছে। দান্ডাবেড়ি পড়ানো হয়েছে। রাজপথের সক্রিয় হয়ে আমি বঙ্গবন্ধুর
চারদিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় গেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার দুপুর ১২টা ০৮ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান তিনি। এরপর পাবনা সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন। এরপর দুপুর ১টা ৩৫ মিনিটে
দায়িত্ব গ্রহণের পর প্রথম আজ নিজ জেলা পাবনায় এসে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বেলা ১২ টার দিকে তিনি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে পাবনা স্টেডিয়ামে হেলিপ্যাডে পৌঁছান। চারদিনের সফরের আজ প্রথম দিন শহরের আরিফপুর কোবরস্থানে শায়িত নিজের বাবা-মায়ের কবর জিয়ারত, রাষ্ট্রপতি জেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বরের নামফলক
পাবনার সুজানগরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শুক্রবার আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সদের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেককাটা, ক্রেস্ট প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওইদিন সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বের হওয়া ওই