পাবনার সাঁথিয়ায় কুপিয়ে জখমের ১১ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় জীবন প্রদীপ নিভে গেল রিপন (২৩) নামের এক যুবকের। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোববার (২৩ জুলাই) ভোর পাঁচটার দিকে মারা যান তিনি।রিপন উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামর খোরশেদ মোল্লার ছেলে।
পাবনার সুজানগরের সাতবাড়ীয়া ইউনিয়নের উপকারভোগীদের লাইফ ভেরিফিকেশন ও সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এবং খাদ্য নিরাপত্তা কর্মসূচীর আওতায় সাতবাড়ীয়া ডিগ্রী কলেজ মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বাহাদুর বেপারি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস ও নৈরাজ্যহীন ক্ষুদামুক্ত স্মার্ট বাংলাদেশ। কোন অপশক্তিই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন তথা সরকারের উন্নয়ন ও অগ্রগতিকে বাঁধাগ্রস্ত করতে পারবেনা। বাংলাদেশ ছাত্র লীগের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ
পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়ীয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খাল দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য স্বপন হোসেন ও তাঁর লোকজনের বিরুদ্ধে। এখন সেখানে তাঁরা অবৈধভাবে বালু ফেলে ভরাটের কাজ করছেন। স্থানীয়রা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের
পাবনার সাঁথিয়ার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শামসুল বারী কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের প্রথম স্থান অধিকার করেছে।জানা গেছে,গত শুক্রবার(২১জুলাই)রাজশাহী শিশু একাডেমিতে(রাজশাহী রিভার ভিউ কালেক্টরেট স্কুলে) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত এ জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২-২৩ উপলক্ষে কবিতা আবৃত্তি একক "ক"
পানির অভাবে পাট পচানো নিয়ে বিপাকে পড়েছেন পাবনার সুজানগরের পাট চাষীরা। আষাঢ় মাস শেষে শ্রাবণ মাস আসলেও উপজেলায় তেমন বৃষ্টিপাতের দেখা নেই। আর বৃষ্টিপাত না হওয়ার কারণে উপজেলার অধিকাংশ খাল,বিল, ডোবা এবং জলাশয়ে তেমন পানি নেই। যেটুকু পানি আছে তা পাট পচানের জন্য যথেষ্ট নয়।
পাবনার ভাঙ্গুড়ায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে পৌরশহরের বকুলতলা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ সাইদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ
পাবনার সুজানগরের গাজনার বিলে অভিযান চালিয়ে ৬০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। এ সময় আরো একজন মৎস্যজীবীকে ১৫দিনের কারাদ- দেওয়া হয়। গত মঙ্গলবার বিকালে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ওই অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, বিলে বর্ষার নতুন পানি আসার পর পর কতিপয় অসাধু
পাবনার সাঁথিয়ায় ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় এবং উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে স্থাপিত বিল নার্সারির পোনা মাছ বুধবার (১৯জুলাই) উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ ছোট বিলে অবমুক্ত করা হয়েছে। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পোনা মাছ অবমুক্ত করেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান
প্রেমের টানে পাবনার সুজানগরের সাতবাড়ীয়া ইউনিয়নের তারাবাড়ীয়া গ্রামে এসে ঘর বাঁধলেন সুদূর মালয়েশিয়ার তরুণী সাহিদা খাতুন (২৭)। গত সোমবার রাতে ওই গ্রামের আবদুস সামাদ প্রামাণিকের ছেলে মালয়েশিয়া প্রবাসী রায়হান উদ্দিন প্রামাণিকের (৩০) সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সাহিদা খাতুন মালয়েশিয়ার তেরেঙ্গা শহরের সিরাজ উদ্দিনের