নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী বলেছেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সে লক্ষ্যে স্থানীয় ভাবে আমরা কাজ করে যাচ্ছি। এই উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালে কর্মরত সকলকে পারস্পারিক সহযোগীতা থাকতে হবে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র জোর প্রচেষ্ঠা
নওগাঁর ধামইরহাটে আন্তঃউপজেলা ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রামনারায়নপুর একতা ক্লাবের উদ্যোগে ২০ সেপ্টেম্বর বিকেল পৌনে ৫ টায় রামনারায়নপুর ফুটবল মাঠে ৮টিমের এ খেলার উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল। ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী কমলের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় সাপাহার বরেন্দ্র ফুটবল
নওগাঁর পোরশায় লীমা আক্তার(১৮) নামে এক সৈনিকের স্ত্রী আত্মাহত্যা করেছেন। সে শিশা খরপা গ্রামের আবদুর রশিদের মেয়ে এবং পতœীতলা উপজেলার আমন্ত গ্রামের সেনাবাহিনীতে কর্মরত সৈনিক রায়হান কবিরের স্ত্রী। লিমার বাবা আবদুর রশিদ জানান, বিগত ছয়মাস আগে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর লীমা স্বামীর বাড়িতে
নওগাঁর মান্দায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত চারজনসহ পাঁচ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পাকুড়িয়া গ্রামের আবদুস সোবহান (৭০), ঘাটকৈর গ্রামের মনোরঞ্জন মন্ডল (৫০) ও কাঞ্চন চন্দ্র মন্ডল (৫২), বানিসর গ্রামের সোহেল রানা (২২) এবং
নওগাঁর মহাদেবপুরে আয়োজিত চক্ষুশিবিরে বিনামূল্যে ৭৮ জনের চোখে অস্ত্রোপচার করা হয়েছে। এ ছাড়া ৬০০ জনের চোখের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সরবরাহ করা হয়েছে প্রয়োজনীয় ওষুধ। শনিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার চাঁন্দাশ ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে ইসপাহানী ইসলামীয়া চক্ষু ইন্সটিটিউট এবং হাসপাতাল নওগাঁ শাখার সহযোগিতায়
নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীর শিমুলতলী ব্রিজের নিচে মাছ ধরতে গিয়ে এক যুবক পানির নিচে তলিয়ে যান, অনেকেই ধারনা করছে পানিতে তলিয়ে যাওয়া ওই যুবকের মৃত্যু হয়েছে। ১৯ সেপ্টেম্বর সন্ধার ৬ টার দিকে শিমুলতলী ব্রিজের উত্তর পশ্চিম কোনায় রসপুর গ্রামের শ্রী শুকরা পাহানের ছেলে ৩ সন্তানের
নওগাঁর ধামইরহাটে ইউপি চেয়ারম্যান হিসেবে ৫ বছর পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন সম্পন্ন করেছেন ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান। ২০ সেপ্টেম্বর দুপুর ১২ টায় ধামইরহাট বাজারস্থ মেসার্স রাইহান চাউলকলে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল লতিফ মাস্টারের সভাপতিত্বে ৫ বছর সফলভাবে দায়িত্ব পালন উপলক্ষে এই পূর্তি উৎসবে প্রধান
নওগাঁর রাণীনগর থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫জনকে গ্রেফতার করেছে। রোববার দিনগত রাতে উপজেলার পারইল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান,একটি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামিরা বাড়ীতে এসেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার
নওগাঁর মান্দায় অপহরণের শিকার এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ৭ দিন পর রোববার সন্ধ্যায় জেলার ধামইরহাট উপজেলা সদরে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়। এ সময় রুমন হোসেন (২৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রুমন ধামইরহাট উপজেলা সদরের মিনারুল ইসলামের ছেলে।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে নওগাঁর সাপাহারে চলছে প্রতিমা তৈরীর কাজ। দূর্গাপূজার আরো বেশ কিছুদিন বাঁকী থাকলেও প্রতিমা তৈরীতে কোন অবহেলা নেই উপজেলার হিন্দু ধর্মবলম্বীদের মাঝে। এ যেন দুর্গোৎসবের আগেই মহোৎসবের আমেজ!চলতি বছরে এই উপজেলায় মোট ১৭টি মন্দিরে