নওগাঁর মান্দায় বাংলা ১৪২৮ সনের জন্য ইজারা দেওয়া হয়েছে আত্রাই নদীর ভাটি অংশের বালুমহাল। কিন্তু নদী থেকে বালু উত্তোলন না করে ইজারাদার অবৈধভাবে কেটে নিচ্ছেন পাড়সংলগ্ন ফসলি জমির মাটি। স্থানীয়দের কোনো বাধাই তোয়াক্কা করা হচ্ছে না।এতে নদীর গতিপথ পরিবর্তন হয়ে ভাঙনের কবলে পড়েছে নদীর পাড়
নিয়ামতপুরে এক কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার চন্দননগর ইউনিয়নের সন্তোষপাড়া তিনমাথার মোড় থেকে তাকে গ্রেপ্তার করে। আটককৃত যুবক আমজাদ হোসেন (২৯) উপজেলার চন্দননগর ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের ইছা মন্ডলের ছেলে। ওই রাতেই তার বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা
নিয়ামতপুরে পাঁচ মাসের অন্তসত্ত্বা অঞ্জলি রানী (২০) নামের এক নারীর বিষ পানে মৃত্যু হয়েছে। তবে কি কারণে সে বিষ পান করেছে তা কেউ বলতে পারেনি। বুধবার সকালে অঞ্জলীর বাবার বাড়ীতে এ ঘটনা ঘটে। অঞ্জলী উপজেলার পাঁড়ইল ইউনিয়নের ধানসা গ্রামের মৃত উদাসীর মেয়ে। এ ঘটনায় থানায়
সময় পেলেই প্রাথমিক বিদ্যালয়ে ছুটে যান নওগাঁর সাপাহারের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। ৩৩ তম বিসিএস প্রশাসনের এই কর্মকর্তা ২০২১ সালের ১২ এপ্রিল সাপাহার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এরপর কোভিড-১৯ পরবর্তী সময় থেকেই নিজ অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম,
নওগাঁর পোরশায় বিজ্ঞান বিষয়ক কুইজ ও বিজ্ঞান সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ইউএনও (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার
নওগাঁর মহাদেবপুরে সন্ত্রাসীদের হাতে নিহত, সারাদেশের আলোচিত ও জনপ্রিয় সাবেক প্রথম উপজেলা চেয়ারম্যান শ্রী বিশে^শ^র দাস দাগুর পরিবারের সদস্যদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় সাবেক এই চেয়ারম্যানের বিধবা স্ত্রী আরতি রাণী দাস (৬০), মেয়ে অনুপ্রিয়া দাস (৪২) ও স্ত্রীর ভাই শ্রী বৈদ্যনাথ সরকার
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ ছাত্রলীগ ধামইরহাট সরকারি এম এম কলেজ শাখার উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর সকাল ১০ টায় কলেজ মাঠে ছাত্রলীগের সরকারি এম এম কলেজ শাখার সভাপতি সৌরভ বাবুর সভাপতিত্বে ও সম্পাদক সুমন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির
নওগাঁর মান্দায় ‘পুথি পল্লব’ নামে উপজেলা গণগ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এর উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার
নওগাঁর ধামইরহাটে নাগরিক অধিকার ও দাবি-দাওয়া নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি প্রতিনিধিদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর বেলা ১১ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ও হেক্স-ইপার সুইজারল্যান্ডের সহযোগিতায় আদিবাসীদের নাগরিক অধিকার ও দাবী দাওয়া বিষয়ক সংলাপ ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। সংলাপে আদিবাসী
নিয়ামতপুরে দিনব্যাপী কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নিয়ামতপুর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ৪ দলীয় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় আরও