নওগাঁর মান্দায় নিখোঁজের সাড়ে ৮ ঘন্টা পর চানাচুর বিক্রেতা মনসুর রহমানের (৪০) মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে। নিহতের বাবা বদের আলী কবিরাজ রওফে বুদু কবিরাজ বাদী হয়ে বুধবার রাতে মান্দা থানায় মামলাটি দায়ের করেন।মামলায় উপজেলার চককালিকাপুর গ্রামের সাহেব আলীর ছেলে জাহাঙ্গীর আলমের নাম উল্লেখসহ
নওগাঁর মান্দায় মাদক বেচাকেনায় বাধা দেওয়াকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের মারধরে আহত হয়েছেন এক দম্পতি। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের নবগ্রাম স্কুলপাড়া গ্রামে মারধরের এ ঘটনা ঘটে।আহতরা হলেন মোজাহার আলী (৩৬) ও তাঁর স্ত্রী রুবিনা পারভীন
নওগাঁর নিয়ামতপুরে চলতি রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৮ ইউনিয়নের কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়। বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায়
নওগাঁর মান্দায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত বসার স্থানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টেলিকনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি।এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা
নওগাঁর মান্দায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অফিসার্স ক্লাব জিমনেসিয়াম হলরুমে এ মেলার উদ্বোধন করা হয়।এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত
নওগাঁর পোরশায় শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. জাকির হোসেন। এ সময় মৎস কর্মকর্তা মনিরুজ্জামান, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ সালাউদ্দিন রশিদ, অফিসার ইনচার্জ তদন্ত শাহ
নওগাঁর সাপাহারে অভিভাক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা সদরে অবস্থিত সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও পাইলট উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোতাহার হোসেন এতে সভাপতিত্ব করেন। বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, ঝরে পড়া রোধে
নওগাঁর মহাদেবপুরে দাদন ব্যবসায়ীর দায়ের করা মিথ্যা মামলা থেকে বাঁচতে দুজন ব্যবসায়ী সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের ইসলামি ব্যাংক এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন গ্রামের আবদুল আজিজের ছেলে ইউপি মেম্বার ভূক্তভোগি শামীম হাসান। লিখিত বক্তব্যে
নওগাঁর মান্দায় শিক্ষক দম্পতিকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফার বিরুদ্ধে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বানডুবি এলাকায় মারধরের এ ঘটনা ঘটে। মারধরের শিকার শিক্ষক দম্পতিরা হলেন, আবুল কাসেম শাহিন (৩০) ও তাঁর স্ত্রী লিপি পারভীন (২৫)। তাঁরা ভালাইন ইউনিয়নের বানডুবি
রাজশাহী বিভাগের "প্রাথমিক শিক্ষা পদক-২০২২" শ্রেষ্ঠ ইউএনও নওগাঁর সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে রাজশাহী বিভাগীয় পর্যায়ে "প্রাথমিক শিক্ষা পদক-২০২২" এর ২১ টি ক্যাটাগরির মধ্যে