পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে নওগাঁর মহাদেবপুরে আদিবাসীরা সড়ক অবরোধ ও সমাবেশ করেছে। রোববার (৯ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার চৌমাসিয়া নওহাটার মোড়ে মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখে সমাবেশ করেন তারা। জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে আয়োজিত সমাবেশে সংগঠনের সভাপতি রবীন্দ্রনাথ সরেন সভাপতিত্ব করেন।
নওগাঁর নিয়ামতপুরে ডিপ টিউবওয়েলের (ব্যক্তিগত সেচযন্ত্র) বৈদ্যুতিক লাইন মেরামত করার সময় বিদ্যুতায়িত হয়ে রবিউল ইসলাম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাঁড়ইল ইউনিয়নের গন্ধশাইল গ্রামের বাসিন্দা শরিফুদ্দিনের ছেলে। এছাড়াও তিনি পাঁড়ইল ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ছিলেন। শনিবার দুপুরে নিজ
নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা উদ্বোধন করা হয়েছে। এর ফলে উপজেলাবাসী সরকারি হাসপাতালে স্বল্প ফি’তে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সেবা নিতে পারবেন। রোববার (৯ জুলাই) সকালে এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে বসতবাড়ি ভাঙচুর ও বাঁশের বেড়া দিয়ে সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর গ্রামে হামলা ও ভাঙচুরের এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রকিবুর রহমান বলেন, বসতবাড়ি ও কিছু ফসলি জমি নিয়ে চাচাতো ভাই খিদির বকস মণ্ডল
নওগাঁর মান্দায় সরকারি টেকনিক্যাল স্কুল এ- কলেজ নির্মাণের জন্য তিন ফসলি জমির অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। এ প্রক্রিয়া বাতিলের দাবিতে রোববার বেলা ১১টার দিকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কৃষকেরা। নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ভুক্তভোগী কৃষকেরা এ কর্মসূচি পালন করে। স্থাপনাটি নির্মাণের
নওগাঁর মান্দায় পরিত্যক্ত একটি হিমাগারের দেয়াল ধসে ভটভটি চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া রাস্তায় ‘জ্যোতি হিমাগার’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভটভটি চালকের নাম মকলেছুর রহমান (৪৫)। তিনি উপজেলার কুসুম্বা ইউনিয়নের চককানু গ্রামের মজিবর রহমানের ছেলে। ভটভটিতে গরু নিয়ে চৌবাড়িয়্ াহাটে যাওয়ার পথে দুর্ঘটনা শিকার
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় চারজন এবং বুপ্রেনরফিনসহ একজনকে গ্রেপ্তার করেছে। বৃহম্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা
নওগাঁর মান্দায় উচ্চমাধ্যমিক পর্যায়ে দরিদ্র ও মেধাবি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বেসরকারি সংস্থা পল্লী শিশু ফাউ-েশন অব বাংলাদেশ (পিএসএফ) এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় এ বৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষে শুক্রবার সকালে পিএসএফ সমৃদ্ধি কর্মসূচি গনেশপুর শাখা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে পিএসএফের ঋণ কার্যক্রমের আঞ্চলিক
নওগাঁর মান্দায় ঘাসের একটি খেত থেকে মলিনা বিবি (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ভালাইন ইউনিয়নের আয়াপুর এলাকার পাগলিতলা মণ্ডপের পাশের একটি ঘাসখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মলিনা বিবি উপজেলার মৈনম ইউনিয়নের চকদারপাড়া গ্রামের জিয়ার উদ্দিনের মেয়ে। স্বামী পরিত্যক্তা এই
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে। বুধবার ও বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক ও মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার