নওগাঁর রাণীনগরে নাহিদ পারভেজ (২৮) নামে এক মাদক সেবিকে ১১মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এই কারাদণ্ড প্রদান করেন। দন্ডিত নাহিদ উপজেলার চক কুতুব গ্রামের মোজাম্মেল হকের ছেলে। আদালত সুত্র জানায়, দীর্ঘ দিন
নওগাঁর মান্দায় ব্যাটারি চালিত অটোরিকশার চালক গোলাম রাব্বানী (৩৫) হত্যাকান্ডের মুলপরিকল্পনাকারী নাহিদ হোসেন ও তার সহযোগী তুহিন ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২৩ আগস্ট) ভোরে টাংগাইল জেলার মির্জাপুর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির
বাঁচতে চায় একটি কিডনি নষ্ট হওয়া নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের পাঁচড়াই গ্রামের জামিল(৩)। সে ওই গ্রামের আবদুল হাকিম ও তাহমিনা বেগমের ছেলে। দরিদ্র পরিবারে জন্ম নেয়া জামিল পাঁচ ভাই-বোনের মধ্যে সবার ছোট। জামিলের বাবা হাকিম জানান, তার ছেলে জন্মের পর থেকে ভাল ছিল। হঠাৎ
নওগাঁর মহাদেবপুরে ১০ জন প্রতিবন্ধী হুইল চেয়ার পেয়েছেন। মঙ্গলবার (২২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত সমাবেশে নওগাঁর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম মওলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব হুইল চেয়ার বিতরণ করেন। পরে জেলা প্রশাসক উপজেলা
নওগাঁর পোরশায় দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হাসান আলী (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। সোমবার জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকা হতে তাকে আটক করা হয়। আটক হাসান আলী পোরশা উপজেলার মশিদপুর ইউনিয়নরে মহরপাড়া গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের
নওগাঁর পোরশায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন এমপিএ ডা: শাহ্ বশিরুল হক চৌধুরীর ৩৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার বিকালে পোরশা বাজার আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন
নওগাঁর আত্রাইয়ে চলতি মৌসুমে পাটের ভালো ফলন হলেও দাম নিয়ে হতাশা পাট চাষিরা। পাট জাগ ও দাম নিয়ে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে পাট চাষি কৃষকের কপালে। এ ছাড়া শ্রমিক ও পানির অভাবে জাগ দিতে না পারায় অনেক কৃষকের পাট এখনও ক্ষেতেই রয়ে গেছে। কয়েকজন কৃষকের
নওগাঁর মান্দায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেছে একটি বসতবাড়ি। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পিড়াকৈর পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ গৃহকর্তা জিয়াউর রহমান পিড়াকৈর পশ্চিমপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। গৃহকর্তা জিয়াউর রহমান বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে আমার
২০০৪ সালের ২১আগষ্ট প্রধামন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদে নওগাঁর রাণীনগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সদরের গোল চত্বর মুক্তিযোদ্ধা ভাস্কর মঞ্চে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের
২১ আগস্ট গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনায় নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার বিকেলে উপজেলার ফেরিঘাট এলাকায় প্রতিবাদ সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি।উপজেলা আওয়ামী লীগের সভাপতি