নড়াইলের কালিয়ায় কলেজ ছাত্রীর শ্লীলতাহানি ঘটানোর দায়ে সোমবার দুপুরে দুলাল (২২) নামে এক লম্পট বখাটে যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন কালিয়ার ইউএনও ও ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.নাজমুল হুদা। দন্ডপ্রাপ্ত ওই যুবককে ওইদিন বিকালে নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, খুলনা জেলার তেরখাদা
পৌরসভা নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত নড়াইলের কালিয়া পৌর নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ওয়াহিদুজ্জামান হীরা। তিনি নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ১২ হাজার ২২০ ভোট পেয়ে নির্বাচিত হন। বিএনপির মনোনীত প্রার্থী এস এম ওয়াহিদুজ্জামান মিলু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন
আজ ৩০ জানুয়ারি। নড়াইল ও কালিয়া পৌরসভা নির্বাচন। এই দু’টি পৌরসভায় কারা হবেন পরবর্তী মেয়র তা নিয়ে চলছে সর্বত্র আলাপ-আলোচনা। কে পরবেন বিজয়ের মালা, সেই অপেক্ষায় ভোটাররা। দলীয় নেতাকর্মীরা জানান, নড়াইল ও কালিয়া পৌরসভায় দুই বিদ্রোহী মেয়র প্রার্থী নির্বাচন থেকে সরে যাওয়ায় আওয়ামী লীগ প্রার্থীদের
নড়াইলের কালিয়া পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মুশফিকুর রহমান লিটন। শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে কালিয়া উপজেলা আওয়ামী লীগ অফিসে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। লিটন বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নির্বাচন থেকে সরে
নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হক এবং কালিয়া পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মুশফিকুর রহমান লিটনসহ ৬৫ জনের নামে মামলা দায়ের হয়েছে। আগামীকাল (৩০ জানুয়ারি) কালিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। মামলার বিবরণে জানা যায়, গত ২৩ জানুয়ারি রাতে নৌকার
নড়াইলের লোহাগড়ায় ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৮০পিস ইয়াবা এবং নগদ টাকাসহ মাদক কারবারি নাজমুল হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-৬। এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। নাজমুলের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী থানার তামারহাজী গ্রামে। গত বুধবার রাতে র্যাব-৬ এর সদস্যরা গোপন সংবাদের
মুজিববর্ষ উপলক্ষে নড়াইলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে চারদিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা শেষ হয়েছে। নড়াইল অফিসার্স ক্লাবের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গতকাল রাতে সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বের খেলায় কর্মকর্তা পর্যায়ে জেলা ও দায়রা জজ মুন্সি মোঃ মশিয়ার রহমান ও চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদী আল মাসুদের
নড়াইল পৌরসভা নির্বাচনে ভোটারদের ভয়ভীতি ও টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ ৪৯ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছেন আওয়ামী লীগের এক নেতা। বুধবার (২৭ জানুয়ারি) রাতে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু। তবে
তারা একে-অপরের প্রতিবেশি। প্রায় ২০ গজের মধ্যে দুই প্রতিদ্বন্দ্বীর বাড়ি। গাঁ ঘেষাঘেষি করে দাঁড়িয়ে আছে দুইজনের বাড়ি। এদের মধ্যে একজন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। অপরজন বিএনপি মনোনীত প্রার্থী। আগামী ৩০ জানুয়ারি নড়াইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বি তারা। এখানে নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা।
নড়াইলে জেলা পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কওমি মাদরাসা ও এতিমখানায় মঙ্গলবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন-মাদরাসা কমিটির সভাপতি মতিয়ার শেখ, হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ এলাহী, চন্ডিবরপুর