কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮ বস্তা অবৈধ শুটকি চিংড়ি আটক করেছে। প্রবেশ নিষিদ্ধ সময় সুন্দরবন থেকে এক শ্রেনীর অসাধু জেলেরা ভারতীয় কীটনাশক প্রয়োগ করে মাছ ধরে তা আবার শুকিয়ে লোকালয়ে নিয়ে বিক্রি করতে যাওয়ার পথে পুলিশের অভিযানে আটক করা হয় এ সকল অবৈধ
কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল ১৫ আগস্ট সকালে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
দাকোপে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তালিকাভুক্ত রাজাকার উপজেলা চেয়ারম্যানের অংশ গ্রহনের প্রতিবাদে বিক্ষুদ্ধ মুক্তিযোদ্ধারা সভা বর্জন করে। অবস্থা বেগতিক দেখে উপজেলা চেয়ারম্যান তড়িঘড়ি করে সভাস্থল ত্যাগে বাধ্য হয়।দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীর জনকের প্রতিকৃতিতে মাল্যদানের
খুলনার পাইকগাছায় ওয়াপদার বেড়িবাঁধ ভেঙ্গে ও পূর্ণিমার জোতে পানি উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ভেসে গেছে শত শত বিঘা চিংড়ি ঘেরের মৎস্য ও আমনের বীজতলা। ভাঙন এলাকার সার্বিক পরিস্থিতি মনিটরিং করছেন স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ড। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি উপজেলা টিম লিডার
খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকীতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে শিক্ষক মো. ময়নুল
খুলনার দিঘলিয়া উপজেলার দক্ষিণ দিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিতে শিক্ষার্থীদের খেলার সামগ্রী স্থাপনে বাধা দিয়েছে অবৈধ দখলদাররা। এমনকি তারা স্কুলের প্রধান শিক্ষককে দেখে নেওয়ারও হুমকি দিয়েছেন। ঘটনায় পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান শনিবার দিঘলিয়া থানায় জিডি করেছেন। জিডিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ
খুলনার পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের ঝুঁকিপূর্ণ ওয়াপদার ভেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ভেসে গেছে কয়েকশত ছোটবড় মৎস্য ঘের। অনেক বাড়িতে পানি ঢুকে পড়েছে। রোববার (১৪আগস্ট) দুপুরে প্রবল জোয়ারে উপজেলার সোলাদানা ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের ২৩নং পোল্ডারের বয়ারঝাঁপা এলাকায় ভাঙ্গাহাড়িয়া নামক স্থানে ওয়াপদার প্রায় ৩০
খুলনার দিঘলিয়া উপজেলার দক্ষিণ দিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিতে শিক্ষার্থীদের খেলার সামগ্রী স্থাপনে বাধা দিয়েছে অবৈধ দখলদাররা। এমনকি তারা স্কুলের প্রধান শিক্ষককে দেখে নেওয়ারও হুমকি দিয়েছেন। ঘটনায় পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান শনিবার দিঘলিয়া থানায় জিডি করেছেন। জিডিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ
গত কয়েক দিনের বৈরী আবহাওয়ার কারণে প্রকৃতিতে গুমোট ভাব। থেমে থেমে হচ্ছে বৃষ্টি, তবে বেড়েছে বাতাসের গতিবেগ। একই সঙ্গে নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাচ্ছে। এতে উপকূলীয় বেড়িবাঁধগুলো রয়েছে চরম ঝুঁকির মধ্যে। আতঙ্কে উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলার মানুষ। কপোতাক্ষ, শাকবাড়িয়া ও কয়রা নদী
খুলনা জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি নর্থ খুলনা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মহিতোষ রায়ের বিদায় সংবর্ধনা কলেজ মিলনায়তনে গতকাল সকাল ১০টায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মনিরুল হক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত কলেজের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের