খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে আটলিয়ার উত্তর গোবিন্দকাঠি গ্রাম এলাকা থেকে ডাকাতির প্রস্তুুতি কালে দলের ৭ জন সদস্যকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া থানা পুলিশের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে থানা অফিসার
খুলনার ফুলতলার দক্ষিণডিহিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শ্বশুরবাড়ি রবীন্দ্র কমপ্লেক্সে শুরু হলো ৩দিন ব্যাপী ১৬২তম রবীন্দ্র জন্মজয়ন্তী ও লোকমেলা। সোমবার বিকাল বেলুন উড়িয়ে ও ফিতা কেটে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। খুলনা জেলা প্রশাসন আয়োজিত রবীন্দ্র কমপ্লেক্সের ছবেদা তলায় মৃণালিনী মঞ্চের উদ্বোধনী
খুলনার পাইকগাছায় অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারের পুর্ণবাসনে উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দেলুটি ইউনিয়নের কালিনগর গ্রামের ক্ষতিগ্রস্ত নিমাই রায় ও সুধা রায় পরিবারকে ২০ হাজার টাকার আর্থিক সহয়তার চেক প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল
খুলনার পাইকগাছায় একটি গরুর মালিকানা দুই শিক্ষক দাবি করায় বিপদে পড়েন দুই ইউনিয়নের চেয়ারম্যান। শনিবার সন্ধ্যায় প্রকৃত মালিকানা নিয়ে উপজেলার গড়ইখালী ও লস্কর ইউনিয়নের মধ্যবর্তী মিনহাজ বাজারে সালিশ বৈঠক হয়। লস্কর খড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দীপক মন্ডল ও গড়ইখালী শান্তা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুদর্শন মন্ডল
খুলনার কয়রায় একটি মাদ্রাসায় অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অধ্যাপককে মারপিটের ঘটনায় মামলা হয়েছে। গত শনিবার রাতে অধ্যাপক নজরুল ইসলাম বাদী হয়ে কয়রার মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদকে প্রধান আসামি করে আট জনের নাম উল্লেখসহ ২০/২৫ জন অজ্ঞাতনামাদের আসামি করে কয়রা থানায়
কয়রায় বেসরকারী উন্নয়ন সংস্থা পরিত্রাণের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ে যুব সমাজের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল ৭ মে বেলা ১১ টায় পরিত্রান কয়রা অফিসে অনুষ্ঠিত হয়। উপজেলা সিএসও কোয়ালিশনের সভাপতি অধ্যাপক আ,ব,ম, আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ
২৮ বছরেও পূর্ণতা পায়নি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহির রবীন্দ্র কমপ্লেক্স। প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এ প্রকল্পের উন্নয়ন কাজ। ভারতের শান্তিনিকেতনের আদলে রবীন্দ্র কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা থাকলেও আজও বাস্তবায়ন হয়নি। বিশ^কবির ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী রবীন্দ্রজন্মজয়ন্তী,
বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচি অনুযায়ী শনিবার বেলা ৩ টায় গাজীরহাট ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোঃ মেহেদী হাসান মিশুর নেতৃত্বে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়। কৃষকের ক্ষেতের ধান কাটার সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, সেনহাটি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোঃ নাসির
খুলনা জেলা জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সন্মেলন উদ্বোধনকালে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এইচ. এম শাহরিয়ার আসিফ বলেছেন বাংলাদেশের গ্রামবাংলার যে উন্নয়ন হয়েছে তার সিংহভাগই জাতীয় পার্টির আমলে হয়েছে। উপজেলা সৃষ্টি করে মরহুম রাস্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের উন্নয়ন ও প্রশাসনকে গ্রাম বাংলার মানুষের দ্বারপ্রান্তে
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ খাশিটানা বন টহল ফাঁড়ির স্টাফরা অভিযান চালিয়ে ১২ মন গেওয়ার জালানী সহ ১ টি নৌকা আটক করেছে। এ সময় বন বিভাগের উপস্থিতি জানতে পেরে কাঠ পাঁচারকারীরা গহীন সুন্দরবনে পালিয়ে যায়। জানা গেছে গতকল শনিবার দুপুর ১ টার দিকে খাশিটানা বন টহল