নির্বাচন থেকে সরে দাড়ালেন মণিরামপুরের হরিদাসকাটী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (বিএনপি অনুসারি) অধ্যাপক মো: নিছার আলী। মঙ্গলবার সন্ধ্যায় মণিরামপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষনা দেন। উপেজলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক নিছার আলী হরিদাসকাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছিলেন।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট রাজনীতিবিদ শহীদ মোল্যা ওলিয়ার রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে প্রেসক্লাবের সভাকক্ষে ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া
শীত আগমনে যশোরের যশ খেঁজুরের খেঁজুরের রস সংগ্রহের জন্য কর্মব্যস্ত হয়ে পড়েছেন কেশবপুরের গাছিরা। হেমন্তের শুরুতেই তারা রস সংগ্রহের জন্য ঠিলে, খুংগি, দড়া, গাছি দাঁ ও বালিধরাসহ প্রয়োজনীয় উপকরণ তৈরীর পাশাপাশি মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন।সরেজমিনে জানা গেছে, প্রকৃতিতে শীতের আমেজ শুরু হতেই কেশবপুরের ঐতিহ্য
স্বাধীনতা বিরোধী পিস কমিটির একজন সদস্যেরে নামের সাথে মিল থাকায় কেশবপুরের গৌরিঘোনা ইউনিয়নে বিপাকে পড়েছেন শেখ সিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তি। জীবনের শেষ বয়সে এসে নানাবিধ বিড়ম্বনায় পড়ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কেশবপুরের গৌরিঘোনা ইউনিয়নের ইউসুফ শেখের ছেলে শেখ সিদ্দিকুর রহমান। সোমবার দুপুরে কেশবপুর প্রেসক্লাবের
রোববার সন্ধ্যায় যশোরের ঝিকরগাছায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এর সাথে ঝিকরগাছা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময়কালে নবাগত ওসি সুমন ভক্ত বলেন- মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজমুক্ত ঝিকরগাছা গড়তে সাংবাদিক ভাইদের সহযোগিতা প্রয়োজন। একইসাথে ঝিকরগাছার সাধারণ মানুষের পাশে থেকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে
যশোরের অভয়নগর উপজেলায় বার্ধক্যজনীত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী শেখ এর জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে নওয়াপাড়া রেল স্টেশন প্রাঙ্গণে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজা শেষে মরদেহ নওয়াপাড়া রেলস্টেশন সরকারী কবরস্থানে দাফন করা
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ যশোরের অভয়নগর উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করেছেন। রোববার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের পক্ষে থেকে উপজেলার ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের চুড়ন্ত নামের তালিকা ঘোষনা করা হয়। কেন্দ্রীয় আওয়ামীলীগেরে দপ্তর সম্পাদক ব্যারিষ্টার
বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ৪ মাসে রেলপথে আমদানি হয়েছে ১ লাখ ২০ হাজার মে: টন বিভিন্ন ধরনের পণ্য। রেলের ভাড়া বাবদ ৮ কোটি ২৬ লাখ টাকা আয় হয়েছে রেল কর্তৃপক্ষের।বেনাপোল রেলওয়ে সুত্র জানায়, জুলাই থেকে অক্টোবর মাসে ভারত থেকে বেনাপোলে পণ্য বহন করে রেলওয়ে এ
শার্শায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হওয়া ১৫ নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য
যশোরের মণিরামপুরে আড়পাতা বিলের একটি মাছের ঘের থেকে প্রকাশ চন্দ্র মল্লিক (৪০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার নেহালপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক আতিকুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে ঘের মালিক কালিবাড়ি গ্রামের অদুদ শেখ