কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন। গত বুধবার দিনব্যাপি অভিযান চালিয়ে উপজেলার মির্জাপুর ও পোড়াবাড়িয়া পৃথক দুটি এলাকা থেকে অবৈধ ৮টি স্থাপনা উচ্ছেদের মাধ্যমে প্রায় ৬ শতাংশ ‘ক’ তফছিল ভুক্ত সরকারি জমি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। কিশোরগঞ্জ জেলা প্রশাসকের
অস্বাস্থ্যকর পরিবেশে ১৫ মেট্টিক টন খেজুর মজুদ রাখার দায়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর কোল্ড স্টোরের মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রমজান মাসে বিক্রয়ের জন্য এসব খেজুর মজুদ রাখা হয়েছিল। বুধবার (১০ মার্চ) দুপুরে এ জরিমানা করেছে র্যাব-১৪ এর ভ্রাম্যমান আদালত। র্যাব-১৪ এর সূত্রে
কিশোরগঞ্জে মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ৯ মার্চ বিকাল ৪ টায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই লীগের উদ্বোধন হয়। শুরুতে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন করার মাধ্যমে লীগের উদ্বোধনী ঘোষণা করেন প্রধান অতিথি
কিশোরগঞ্জ জেলায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত কেনাফের জনপ্রিয় জাত এইচসি-৯৫ বীজের চাহিদা দিন দিন ব্যাপক হারে বেড়েই চলছে। তবে পর্যাপ্ত পরিমাণ বীজের যোগান না থাকায় কৃষকরা খুবই ক্ষিপ্ত। সরেজমিনে তারই প্রতিরূপ দেখা যায় পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র কিশোরগঞ্জ অফিসে। গতকাল প্রায় ২০০০ জন
কিশোরগঞ্জের কটিয়াদী প্রেসক্লাবে গত সোমবার সন্ধার দিকে ঐতিহাসিক ৭ই মার্চ ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার সভাপতিত্ব করেন, কটিয়াদী সমাচার সম্পাদক ও প্রকাশক সারোয়ার হোসেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট দিলীপ কুমার ঘোষ। এ সময় আরও
কিশোরগঞ্জের নিকলী উপজেলা জারইতলা ইউনিয়নের সাজনপুর হাওরের মাটি ডাঙ্গা ব্রীজটিকে একই এলাকার সাবেক চেয়ারম্যানের পুকুর থেকে ভেকু দিয়ে মাটি কাটার পর ট্রাকটি ব্রীজের উপর উঠার সাথে সাথে ব্রীজের একাংশ ভেঙ্গে দিয়েছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রাম বাসী জানান, ট্রাকের
কিশোরগঞ্জের বাজিতপুর থানার ওসি মাজহারুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর রাতে হিলচিয়া নামক স্থান থেকে গরু চোর সন্দেহে দুই যুবক কে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, নিকলী উপজেলা সাজনপুর গ্রামের মেম্বার দ্বীন ইসলামের ছেলে লাদেন মিয়া (২০) ও একই গ্রামের আলতু মিয়ার ছেলে রবিউল্লাহ (২১)।
ভৈরবে বঙ্গ-বন্ধুর জন্মদিন ,জাতীয় শিশু দিবস ও মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে মঙ্গলবার প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় উপজেলা প্রশাসনের আয়োজনে আজ দুপুরে সম্মেলন কক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি
সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি পাওয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কিশোরগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ আবু জাকারিয়ার পদোন্নতিতে রোববার অধিদপ্তরের জেলা কার্যালয়ে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের দ্বিপক্ষীয় পর্যালোচনাসভায় এ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
কিশোরগঞ্জে ৭ মার্চের চেতনা ও দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মার্চ) বিকেলে জজকোর্টের শহীদ সৈয়দ নজরুল ইসলাম ভবনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত সভায় কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। কিশোরগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বেগম খালেদা ইসলামের