বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বরিশালের গৌরনদীতে শুভাগমন উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি। তারই ধারাবাহিকতায় শনিবার সকালে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে হাসপাতালের হলরুমে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী ব্যারিষ্টার মো. মনির
বরিশালের উজিরপুরে নদীভাঙ্গন রোধে তৈরি অধকোটি টাকার পাথারেন ব্লক ট্রাকে সম্প্রতি নিজ বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক অফিসারে বিরুদ্ধে। অভিযুক্ত অফিসার মো. শাকিল ইসলাম। তিনি বরিশাল পাউবো কার্যালয়ে উপসহকারি প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছে বলে জানাগেছে। স্থানীয় সূত্রে জানাগেছে, বরিশাল পানি উন্নায়ন
বরিশালের আগৈলঝাডায় ইউএনও’র কাছে লিখিত অভিযোগের ৫ ঘন্টার মধ্যে সরকারি জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন। স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার মোল্লাপাড়া গ্রামের মনিশংকর সরকার শনিবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে। লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে মোল্লাপাড়া বাজারের কাছে একটি সাকো ভেঙ্গে একই এলাকার খগেন্দ্রনাথ হালদারের ছেলে
স্থানীয় পর্যায়ে কিশোর-কিশোরীদের যৌণ ও প্রজনন স্বাস্থ্য সেবা সহজলভ্য করাসহ নয় দফা দাবিতে বরিশালে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি প্রতিনিধিদের কাছে যুবকরা নয়টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-স্থানীয় পর্যায়ে কিশোর-কিশোরী ও যুববান্ধব যৌণ ও প্রজনন স্বাস্থ্য সেবা ও তথ্য সরকারি সকল স্বাস্থ্য কেন্দ্রে সহজলভ্য করা। একান্ত
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে মহানগর বিএনপি ও বরিশাল উত্তর জেলা বিএনপির যৌথ আয়োজনে শনিবার বেলা এগারোটার দিকে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। অপরদিকে পৃথকভাবে দক্ষিণ জেলা বিএনপি পদযাত্রা কর্মসূচি পালন করেছে। নগরীর সদররোডস্থ জেলা ও
শোককে শক্তিতে পরিনত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের রুখে দেয়ার অঙ্গীকারের মধ্যদিয়ে জাতীয় শোকদিবসের মাসব্যাপী কর্মসূচির অংশহিসেবে শোকসভা, দোয়া-মিলাদ ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, ইউনিয়ন পরিষদ ও বণিক সমিতির যৌথ আয়োজনে শনিবার বেলা এগারোটায় অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব
বরিশালের মোকামগুলোতে আসতে শুরু করেছে সাগরের ইলিশ। ফলে কিছুটা দাম কমতে শুরু করেছে। শনিবার সকালে বরিশালের খুচরা বাজারে পাঁচশ’ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে নয়শ’ টাকা কেজি দরে। এই সাইজের ইলিশের দাম কয়েকদিন আগেও ছিলো ১২শ’ টাকা কেজি। আড়ৎদাররা জানিয়েছেন, নদীতে মাছ নেই। সাগরের ইলিশ কিছুটা
বরিশালের আগৈলঝাড়া সরকারী শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে কেন্দ্রে বৃহস্পতিবার (১৭আগষ্ট) এইচএসসি পরিক্ষার বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিচ্ছিল এই উপজেলার বাগধা স্কুল এ- কলেজের শিক্ষার্থী ফাতেমা আক্তার। পরীক্ষা হলে দায়িত্বরত শিক্ষক প্রভাষক ওই ছাত্রীর মাথায় থাপ্পর দেওয়ায় সে অসুস্থ হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি
প্রেমিকাকে ভিডিও কলে রেখে শ্রীরুপ সিকদার (৩৪) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে নগরীর রূপাতলীস্থ লিলি পেট্রোলপাম্প সংলগ্ন নুর জাহান মঞ্জিল নামের একটি ভবনের পঞ্চমতলার ফ্লাটে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করা শ্রীরূপ সিকদার জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠির চর বাগদিয়া গ্রামের গকুল সিকদারের ছেলে।
আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বিএনপি ও তার সহযোগী সংগঠনের ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৯ নেতাকর্মীর নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলার গৌরনদী মডেল থানা সূত্রে জানা গেছে, আসামিরা হলেন-গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল