গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে ঐ মার্কেটের ৬ টি দোকান ও সামনে থাকা আরো ছোট ৮টি অস্থায়ী দোকান সহ মোট ১৪টি দোকান পুরে ছাই হয়ে গেছে। শুক্রবার দুপুর আনুমানিক ১ টার দিকে উপজেলার সফিপুর বাজার এলাকায় কাঁচা বাজারে এই ঘটনা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ও মাথাপিছু ঋণ যেভাবে বাড়ছে, এতে বুঝা যাচ্ছে বাংলাদেশ শ্রীলংকার পরিনতির দিকে এগিয়ে যাচ্ছে। শ্রীলংকা আজ বিদেশী ঋণ নিয়ে মেগা প্রকল্প করে দেউলিয়া। এ সরকার উন্নয়নের নামে বিদেশ থেকে ঋণ নিচ্ছে।
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে ৮২ লাখ ৩৪ হাজার ৮২৮ টাকা আত্মসাতের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের উপপরিচালক মো. রাশেদুল ইসলাম বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১- এ মামলা করেন। বিবাদীরা হলেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি’র গাজীপুরের কাপাসিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্’র ঘাগটিয়াস্থ বাড়ি আঙ্গিনায় ইতোমধ্যে বিশাল প্যান্ডেল সম্বলিত সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ৮ এপ্রিল শুক্রবারের
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলাম হেডকোয়াটার্স এর সভাপতিত্বে পুলিশ সুপার, গাজীপুর, কুমিল্লা, সিলেট, মাদারীপুর ও বগুড়া রিজিয়ন এর উপস্থিতিতে বুধবার সকল হাইওয়ে থানা ও ফাড়ীর ওসি আইসিদের জুম কনফারেন্সের মাধ্যমে মিটিং অনুষ্ঠিত হয়েছে। ওই জুম কনফারেন্স মিটিং এ জনাব মল্লিক ফখরুল ইসলাম, অতিরিক্ত
গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।ঢাকাণ্ডটাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী বাইপাস এলাকায় রাস্তা পারাপারের সময়(৬ এপ্রিল) বুধবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি হলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কুড়িপাড়া এলাকার মৃত চন্দ্র মহন পালের ছেলে রমেশ চন্দ্র পাল (৮০)। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি সকালে করোনার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা রেললাইন রমেশের টেক ৮নং ওয়ার্ডের পাবলিক টয়লেট থেকে সোমবার দুপুরে উপজেলা প্রশাসন সরকারি ১০ টাকা কেজি দরে ৭ বস্তা চাউল চাউল উদ্ধার করেছে। ১০ টাকা কেজি দরে বিক্রয় করার জন্য সরকারী গোডাউন থেকে উত্তোলন কৃত চাল বেশি দামে স্থানীয় ডিলার দোকানদারের
গাজীপুরের কালীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষক পরিবারের জমি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভূগী পারিবার। রোববার দুপুরে নাগরী ইউনিয়নের রাথুরা এলাকায় সম্মেলন শেষে গ্রামবাসীর ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এ সময় ভূক্তভোগী ও স্বজনরা অভিযোগ করেন, রাথুরা এলাকায় কৃষক তাইজুদ্দিনের পরিবার ১১.৬৫
স্টেশন বা বাজারের গনশৌচাগারের মত লাইনে দাঁড়িয়ে শৌচাগার ব্যবহার করতে হচ্ছে রোগী ও রোগীর স্বজনদের। এমন অভিযোগ পাওয়া গেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে। শৌচাগারের লাইন ত্রুটির কারণে প্রায় তিন মাস ধরে বন্ধ রয়েছে শৌচাগার। এতে চরম দুর্ভোগে পড়েছে ভর্তি থাকা রোগী ও স্বজনরা।
গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার (১ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার চন্দ্রা এলাকায় তেলবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের। নিহত যুবক, সাভার উপজেলার আশুলিয়া থানার কবিরপুর এলাকার বাহাউদ্দিনের ছেলে মাসুদ রানা (৪৫)। নিহতের পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাসুদ রানা সকালে কালিয়াকৈরের উদেশ্যে নিজ বাড়ি