সারা দেশের ন্যায় বরগুনার আমতলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৪৮তম মহান বিজয় দিবস পালিত হচ্ছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসেন শুভ সূচনা করা হয়। সকাল ৮টায় স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, উপজেলা আওয়ামী লীগ,
আমতলী উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় আমতলী সরকারী একে হাই স্কুল মাঠে বিজয় দিবসে এ সংবর্ধনা দেয়া হয়।আমতলী ইউএনও মনিরা পারভীনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম
বরগুনার আমতলীতে প্রেসক্লাবের উদ্যোগে মুক্ত দিবস পালিত হয়েছে। আমতলী মুক্তদিবস (১৪ ডিসেম্বর) পালন উপলক্ষে আমতলী প্রেসক্লাবের উদ্যোগে ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, উদীচী শিল্পীগোষ্ঠী, এনএসএস, পিভিএ’র সহযোগীতায় সাকিব প্লাজা চত্বরে আমতলী উদীচী শিল্পগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় সমবেত কন্ঠে জাতীয় সংগীত ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। আমতলী প্রেসক্লাবের
বরগুনার তালতলীতে উপমহাদেশের সবচেয়ে বড় জোছনা উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর।মুজিববর্ষ উপলক্ষে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের স্নিগ্ধ বেলাভূমি ‘শুভ সন্ধ্যার’ বিস্তীর্ণ বালুচরে পঞ্চমবারের মত এ উৎসবের আয়োজন করা হচ্ছে।শুভ সন্ধ্যার বেলাভূমিতে একদিকে সাগরের সীমাহীন জলরাশি আরেক দিকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট। একদিকে দীর্ঘ ঝাউ
আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র মো: মতিয়ার রহমান ও আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মজিবুর রহমানের পিতা বীর মুক্তিযোদ্ধা মো: মোহন খলিফা রোববার বিকেল সাড়ে ৪টার সময় ঢাকার ইবনে সিনা হাসপাতালে বার্ধক্য জনিত চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান। (ইন্নালিল্লাহি ........ রাজিউন)।
বরগুনার আমতলী উপজেলার গাজীপুর বন্দরের জসিম উদ্দিন হাওলাদার নামের এক ভুয়া চিকিৎসককে এক মাসের কারাদন্ড ও বিশ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন এ আদেশ দেন।জানাগেছে, উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দরের অর্পিতা মেডিকেল হলে
বরগুনার আমতলী উপজেলার ৬৬ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় কোন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় নেয়নি। সম্প্রতিক সমাপনী পরীক্ষায় ৬৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছে। কিন্তু বার্ষিক পরীক্ষায় একজনও নেই। কাগজে কলমে এ সকল মাদ্রাসা থাকলেও বাস্তবে ঘর নেই ও শিক্ষার্থী নেই। সমাপনী পরীক্ষায় মাদ্রাসা প্রধানরা ধার
আমতলী উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ( স্কুল) হিসেবে নির্বাচিত হয়েছেন চিলা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। ২০১৭ সনেও জাতীয় শিক্ষা সপ্তাহে তিনি আমতলী উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। মোয়াজ্জেম হোসেন
আমতলীর চারটি আয়রন ব্রীজ এখন মরন ফাঁদে পরিনত হয়েছে। তিন উপজেলার দের লক্ষ মানুষ চরম দূর্ভোগে পরেছে। প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা। স্থানীয় প্রকৌশল বিভাগ পাঁচ বছরেও ব্রীজ নির্মাণের কোন পদক্ষেপ নেইনি। স্থানীয়রা নিজেদের উদ্যোগে ব্রীজের ভাঙ্গা অংশে কাঠের পুল দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। দ্রুত
ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুরছে কোমড়ে বিশাল আকৃতির টিউমার নিয়ে দুই মাসের শিশু সানাউল। শিশুটির ব্যথায় ছটফট করছে। শিশুটিকে বাঁচানোর জন্য দ্রুত চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু টাকার অভাবে দরিদ্র বাবা রিয়াজ শরীফের পক্ষে চিকিৎসা করানো সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ