আমতলীতে দুই সন্তানের জননী রাবেয়াকে (২৪) যৌতুকের জন্য পিটিয়ে হত্যা করে তার ভাইকে লাশ নিয়ে যাওয়ার জন্য ঘাতক স্বামী দেয়ায় আমতলীতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার সকাল ৮ টায় এ ঘটনা ঘটেছে আমতলী পৌর শহরের ১ নং ওয়ার্ডের সিকদার বাড়ী সড়কের নিজ বাড়িতে। শিশু কন্যার
বরগুনা পৌরসভা নির্বাচনে মেয়রপদে আওয়ামীলীগের নৌকা প্রতীকে অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজবেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৯হাজার২’শ ৯৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগের বিদ্রোহীসতন্ত্রপ্রার্থী মো. শাহাদাত হোসেন পেয়েছেন ৬ হাজার ৯’শ ৩ভোট।তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে বরগুনা পৌরসভা নির্বাচনে এবারমেয়র পদে ৯, সংরক্ষিত মহিলা
শনিবার (৩০ জানুয়ারি ) বরগুনা পৌরসভার ভোট। তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনের অংশ হিসেবে বরগুনা পৌরসভা নির্বাচনে এবার মেয়র পদে ৯, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৪ এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জনসহ মোট ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। ভোট দেবে ২৬ হাজার ভোটার। সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন
গাঙ্গের বালি গাঙ্গেই হালাইতেছে। এ্যাতে কয়দিনের জন্যে উহকার অইলেও বেশী দিন থাকবে না। আবার চর পইর্যা ভইর্যা যাইবে। খালি খালি সরকারের কোটি কোটি টাহা গচ্চা গ্যাছে। আইজ তিন বচ্ছর ধইয়্যা এইরোহোম হরতে আছে। এই বালি উপরে উডাইলে আর চর পরতো না। মোরা কইলে কিছু অইবে
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাই একজন শিশুকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারে। নৈতিক শিক্ষায় শিক্ষিত শিশুরাই হবে দেশ গড়ার কারিগড়। সোমবার বিকেলে বরগুনার আমতলী উপজেলার খোন্তাকাটা বেগম নুরজাহান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন স্কুল টিনশেট ঘর উদ্বোধনী অনুষ্ঠানে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন,
বরগুনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ নির্বাচিত হলে পৌরবাসীর সকল প্রত্যাশা পূরণের দায়িত্ব গ্রহণ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। সোমবার রাতে বরগুনার সিদ্দিক স্মৃতি মঞ্চে আয়োাজিত নৌকা প্রতীকের পথসভায় এ ঘোষণা দেন তিনি।নানক বলেন, বরগুনার প্রতি মাননীয়
মান ইজ্জাত দিয়া আর কি অইবে প্যাডে যদি ভাত না থাহে। কাম হরি চুরিতো হরি না। চুরি হরলে মানে মোরে মোন্দ কইবে, মারবে আর কাম হরলে কেডা কি কইবে। কাম না হইর্যা ঘরে বইয়্যা থাকলে মোরোতো কেউ ভাত দিয়াইবে না। জীবনে ধান ক্ষেতের বীজ উডাইনাই,
দু’দপ্তরের ঠেলাঠেলিতে বরগুনার আমতলী ও তালতলী সড়কের আড়পাঙ্গাশিয়া নদীর বেইলি ব্রীজের সংস্কার কাজ বন্ধ রয়েছে। দেবে যাওয়া ষ্টীলের পাটাতনের উপর কাঠের পাটাতন দিয়েছে স্থানীয়রা। ঝুঁকিপূর্ণ ব্রীজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে দুই উপজেলার দুই লক্ষ মানুষ ও ঢাকাগামী পরিবহনসহ যানবাহন চলাচল করছে। গত এক মাস ধরে
বর্তমান শিক্ষা বছরের ২১ দিন পেরিয়ে গেলেও এখনো আমতলী উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার তিন শ্রেনীর সরকারী পাঠ্য বই পায়নি শিক্ষার্থীরা। করোনাকালিন সময়ে লেখাপড়ায় পিছিয়ে থাকলেও বই না পাওয়ায় উপজেলার ২৩ হাজার ৮’শ শিক্ষার্থী আরো পিছিয়ে পড়ার সঙ্কায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে
বরগুনায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ বরাদ্দ কার্যক্রম নিয়ে বরগুনা জেলা প্রশাসনের সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসক সন্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জালাল উদ্দীন, সদর