প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সফররত সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক স্টেট মিনিস্টার ডায়না জান্স আজ সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো সাতজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ সময়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৭৪২ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৬১২ জন এবং ঢাকা মহানগরীর বাইরে বিভিন্ন হাসপাতালে ২ হাজার ১৩০ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৭৭ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছে নয়জন। সব মিলিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৫ হাজার ৭৮৯ জন। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ দেশের জনগণ আর অন্ধকারে ফিরে যেতে চায়না। আলোকিত বাংলাদেশ দেখতে চায়। এদেশের জনগণ সন্ত্রাস জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করেছে। যারা সন্ত্রাস ও জঙ্গিবাদ তৈরী করার জন্য একটা অস্থিশীল পরিস্থিতি সৃষ্টি ও দেশকে অচল করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন জনগণ তাদের থেকে মুখ
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, পেঁয়াজ ও আলুর দাম বেঁধে দিলেও সরকার তা বাস্তবায়ন করতে পারছে না। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমরা
মশা মারতে গিয়ে মানুষ মেরে ফেলা যাবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, সবাইকে একটি বিষয় বিবেচনায় রাখতে হবে, কীটনাশক যত বেশি ব্যবহার করবেন, ততবেশি পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আমি প্রথম থেকে বলেছি, মশা মারতে গিয়ে মানুষ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সভা-সমাবেশ চলছে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায়। বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ঢাকায় প্রায় প্রতিদিনই রাজনৈতিক সমাবেশ অব্যাহত রেখেছে। এ ছাড়া বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকসহ অনেক সংগঠন মাঠে রয়েছে। কিন্তু এসব সমাবেশ ও বিক্ষোভের নামে কেউ যেন
একটি দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন নতুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। রোববার প্রধান বিচারপতি হিসেবে এজলাসের বিচারিক কার্যক্রমের প্রথম দিনে অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবর্ধনার জবাবে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। সংবর্ধনায় প্রধান বিচারপতির জীবনী
ক্তরাষ্ট্র থেকে ভিসা নিষেধাজ্ঞা আসার গুঞ্জনের মধ্যেই নতুন অনিশ্চয়তা সৃষ্টি করেছে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ। এর সঙ্গে রাজনৈতিক অস্থিরতার শঙ্কা রয়েছে আগে থেকেই। বাংলাদেশ ব্যাংক থেকেও বাড়ানো হয়েছে নীতি সুদের হার। সব মিলে শঙ্কা আর আতঙ্ক সৃষ্টি হয়েছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে। ফলে শেয়ারবাজারে এক ধরনের ক্রেতা সংকট
বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। আর বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান নবম। রোববার সকাল সোয়া ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। আইকিউএয়ার জানায়, তালিকার শীর্ষে অবস্থান করা লাহোরের বায়ুর মানের স্কোর ২১৭ অর্থাৎ সেখানকার বায়ু ‘খুবই