গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৭৭ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছে ছয় জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৫ হাজার ৮৯৮ জন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে
হাইকোর্টের রায় অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমসহ সাজাপ্রাপ্ত কেউই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে মতামত ব্যক্ত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান আইনজীবী মো. খুরশীদ আলম খান। সোমবার সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে
আগামী ২৮ অক্টোবরের কর্মসূচির তারিখ পরিবর্তনের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত বৌদ্ধ সমাজ। ওইদিন বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই আহ্বান জানান। দিনটিতে বিএনপিসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করেছে। এর কেন্দ্রে বাতাসের গতিবেগ উঠছে ৬০ কিলোমিটার পর্যন্ত। এতে সাগর বিক্ষুদ্ধ হয়ে ওঠায় সব সমুদ্রবন্দরে তোলা হয়েছে তিন নম্বর সতর্কতা সংকেত। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে আগামী ২৮ অক্টোবর তথাকথিত সমাবেশের নামে জনমনে ভীতি সঞ্চার করছে। বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, নির্বাচন ও পূজা-পার্বন এলেই দুটি দল সংখ্যালঘুদের নিরাপত্তার ধোয়া তুলে রাজনীতি করে। পক্ষান্তরে তারা সংখ্যালঘুদের আতঙ্কের মধ্যে রাখে। ভয় দেখিয়ে তাদের কাছে রাখতে নোংরা রাজনীতি চলছে। রোববার রাতে ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সুধীসমাবেশে
সরকারি ষড়যন্ত্রের একচেটিয়া নির্বাচন দেশে আর হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য জনগণ এবার লাঠি, গুলি, টিয়ারগ্যাসের সামনে বুক পেতে লড়াই করবে। সবকিছু মোকাবিলা করেই জনগণ এবার একচেটিয়া নির্বাচন প্রতিহত করবে। রিজভী বলেন, সুষ্ঠু
শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় এবং সামাজিক উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী। এ উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের অব্যাহত সুখ, শান্তি ও
বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেডএস) বিনিয়োগের জন্য সুইস উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকার সুইজারল্যান্ডের সঙ্গে একটি ব্যাপকভিত্তিক অংশীদারিত্ব গড়ে তুলতে চায়। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো সিগফ্রিড রেংগলি তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও দুই হাজার ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে