আবহাওয়া এখন বেশ ঠান্ডা। চলে এসেছে শীত। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ কমতে শুরু করে। ঠান্ডা আবহাওয়ায় ত্বক হয়ে পড়ে রুক্ষ। এ কারণে শীতে ত্বক, ঠোঁটসহ পা ফাটার সমস্যায় কমবেশি সবাই ভোগেন। তবে পা ফাটার অন্যতম কারণ হলো নিয়মিত পা পরিষ্কার না রাখা ও যত্ন না
রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার ও সৌদি আরব থেকে ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৩৭২ কোটি ৩৮ লাখ ৮৯ হাজার
নির্বাচনে আসার জন্য সরকার কাউকে চাপ দিচ্ছে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আজ বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘সাংবাদিকতার অ আ ক খ’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বিএনপি নেতৃত্বাধীন জোটের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পেছানো বা নির্বাচনের বিষয়টি নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত। সময়সীমার মধ্যে তারা (ইসি) তাদের যেকোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে বলে। আজ বুধবার দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কমনওয়েলথ প্রি-ইলেকশন
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১৪৩ কোটি ১৮ লাখ ৫৯ হাজার টাকায় ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। আজ বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ৩৯তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া
গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা মডেল থানায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন আসামি ফখরুলের পক্ষে আইনজীবী আসাদুজ্জামান,
রাজধানীর কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) কার্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় কার্যালয়ে এ ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্মেলনকক্ষে পরিচিতি সভায় অংশ নেন সেনাপ্রধান। এসময় ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রধান
বিএনপি জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকে আবারও শুরু হয়েছে ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি। অবরোধের প্রথম দিনে আজ বুধবার সকালে চট্টগ্রামের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। নেতাকর্মীরা মহানগরী বাদেও উত্তর ও দক্ষিণ জেলার বিভিন্ন স্থানে এসব মিছিল নিয়ে বের হন। এছাড়াও মহানগরীর মুরাদপুর এলাকায় মিছিল করেছে
হাজং জাতিগোষ্ঠী থেকে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন গীতিকবি সুজন হাজং। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার মনোনয়ন ফরম কিনেছিলেন তিনি। সুজন হাজং ছাত্রাবস্থায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এখন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটিতে সদস্য হিসেবে কাজ করছেন। ২১ নভেম্বর
বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী আজ ঢাকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর। আজ বুধবার বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। আর সবচেয়ে ভয়াবহ দূষণের কবলে রয়েছে ভারত। বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম ১০টির মধ্যে তিনটিই ভারতের। এদিন সকাল সাড়ে ৯টার