ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে সারা দেশে এক হাজার ৫৯৮ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭১ রোগী। তাদের মধ্যে ৭৫৪
গার্মেন্টস শ্রমিকদের মজুরি সাড়ে ১২ হাজার টাকাই চূড়ান্ত করল নিম্নতম মজুরি বোর্ড। আজ রোববার বিকেলে শ্রম মন্ত্রণালয়ে মজুরি বোর্ডের শেষ বৈঠকে এটি চূড়ান্ত অনুমোদন দিয়ে গেজেট প্রকাশের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এ ছাড়া বৈঠকে শ্রমিকদের আরো একটি গ্রেড কমিয়ে ৫টি থেকে ৪টিতে নামিয়ে আনা
ভোলার লালমোহনে বাস চাপায় শিশুসহ দুই পথচারী নিহত হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। উপজেলার পৌরশহরের লাঙ্গলখালী ব্রিজ এলাকায় আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে বিক্ষুদ্ধ জনতা তিনটি বাস ভাঙচুর করে। নিহতরা হলেন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের করম আলীর ছেলে আবদুল
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি ঘোষিত সপ্তম দফা অবরোধের প্রথম দিনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ঢাকা জেলা বিএনপি উদ্যোগে আজ রোববার সকাল ৭টায় রাজধানীর
বিএনপির ডাকা অবরোধে সাধারণ জনগণের কোনো সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি যে অবরোধ ডেকেছে এখানে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, তাদের কর্মীসমর্থকদেরও সম্পৃক্ততা নেই। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত
আওয়ামী লীগ সরকার আরেকটি একতরফার নির্বাচন করতে যাচ্ছে অভিযোগ করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, এই নির্বাচন আওয়ামী লীগকে নির্বাসনে পাঠাবে। জনগণকে এজন্য অপেক্ষা করতে বলেছেন তারা। আজ রোববার দুপুরে একতরফা নির্বাচনের প্রতিবাদে অবরোধের পক্ষে মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তারা এসব কথা
রাজধানীর শাহবাগ এলাকা থেকে ৪৫ কেজি গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ। গ্রেপ্তাররা হলেন- মো. আল আমিন, ওমর ফারুক, শফিকুল ইসলাম, ফারুক মিয়া ও শ্রাবণ আহম্মেদ। গত শনিবার রাতে ঢাকার শাহবাগ থানাধীন ফুলবাড়ীয়ার সেক্রেটারিয়েট রাস্তা থেকে তাদের
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আগামী বুধবার যৌথসভা করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ২২ নভেম্বর ই-মেইলে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে যৌথসভায় বসতে সময় চেয়েছিলেন। তবে তিনি ২৭ নভেম্বর
কুয়েতের সর্বোচ্চ আদালত রোববার দেশটির সাবেক প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ আল-জাররাহ আল-সাবাহকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন। তার বিরুদ্ধে সামরিক তহবিল অপব্যবহারের অভিযোগ ছিল। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-সাবাহও একই ধরনের অভিযোগের মুখোমুখি হয়েছিলেন। তাকে আদালত অপব্যবহার করা তহবিল ফেরত দেওয়ার নির্দেশ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেছে। আজ রোববার বিকেলে কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের নাম ঘোষণা শুরু করেন। এই ঘোষণা এখনও চলছে। এরইমধ্যে জানা গেছে বেশ কিছু