মরণোত্তর বিচার হয় না জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এ রকম বিচারে দোষীকে সাজা দেওয়া যায় না এবং তার আত্মপক্ষ সমর্থনেরও কোনো সুযোগ থাকে না। আজ শুক্রবার শিল্পকলা একাডেমিতে মায়ের কান্না আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসন আমলে গুম-খুনের শিকার বীর মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডের বিচার দাবিতে
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও ১৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার পর বিগত ৫২ বছরে আমাদের যা কিছু অর্জন তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ শুক্রবার দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পরমতসহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তোলার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন । মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ শুক্রবার দেয়া এক বাণীতে তিনি বলেন, "লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। রাজনৈতিক
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ছয় হাজার ৪০১ জন রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন। তাদের মধ্যে নিহত হয়েছেন ৭০ জন এবং আহত হয়েছেন ছয় হাজার ৩৩১ জন। আজ শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার মাস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড
বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে নয়টি আন্তঃনগর ট্রেনের ৮৭৭ জন যাত্রীর কাছ থেকে ভাড়াসহ ২ লাখ ৯৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছে পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক দপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পাকশী বিভাগীয় রেলওয়ের বিভিন্ন রেলরুটে অভিযান চালানো হয়। পশ্চিমাঞ্চল
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিকদের সাতটি আসনে ছাড়ে দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদকে ৩টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে ৩টি এবং জাতীয় পার্টি জেপিকে দেয়া হয়েছে ১টি আসন। গত বৃহষ্পতিবার রাতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের
৪৩তম বিসিএসের নন-ক্যাডারের ১ হাজার ৩৪২টি শূন্য পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত বৃহস্পতিবার কমিশনের ওয়েবসাইটে নবম থেকে ১২তম গ্রেডের শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া আগ্রহী প্রার্থীরা আগামী রোববার
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্ভয়ে ভোটদানে জাতিসংঘের আহ্বানকে আমরা স্বাগত জানাই এবং এটি বিএনপি-জামায়াত, যারা নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে, তাদের বিরুদ্ধে গেছে। আজ শুক্রবার সকালে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে ঢাকা রিপোর্টারস ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কার্যকরী পরিষদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপি ও তার দোসরদের একদিকে সন্ত্রাস-সহিংসতা, অন্যদিকে গুজব ভয়ংকরভাবে ছড়িয়ে দিচ্ছে। মানবাধিকারের প্রবক্তা টিআইবি (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) বিএনপির ভাবাদর্শের প্রবক্তা হয়ে চোখ থাকতে অন্ধ হয়ে আছে। টিআইবি বিএনপির শাখা সংগঠন হয়ে গেছে। আজ শুক্রবার