মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। গত রোববার উৎপাদন শুরু হয়। পরদিন আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়, গত রোববার দুপুর ১২টার দিকে বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যেই বাণিজ্যিক
রাজধানীর খিলগাঁওয়ে গাছ থেকে আবু মো. আলাউদ্দিন (৪৭) নামে এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টার দিকে নন্দীপাড়া এলাকায় গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ রুহুল আমিন বলেন, আমরা খবর পেয়ে নন্দীপাড়া এলাকায় একটি রেইনট্রি গাছে
মেঘ কেটে যাওয়ায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার অধিদপ্তর জানিয়েছে, এদিন সকালে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে দেশের অন্যান্য জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসের উপরে।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, এই ৯২ হাজার কোটি টাকা কোথায় গেল, সেটা একটু জানতে চাই। এই টাকাগুলো কোথায় আছে? আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। একজন গণমাধ্যমকর্মী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিশাল মন্ত্রণালয়। বাইরের লোকেরা বোঝে না, সাংবাদিকরাও বোঝে না। তিনি বলেন, দেশের লোকেরাও বোঝে না যে, এটা কত বড় মন্ত্রণালয়। এটা চাল-ডাল বেচাকেনা না, রড-সিমেন্টের বিষয় না। আজ সোমবার মানিকগঞ্জে করোনাভাইরাস নিয়ে ১০০টির বেশি গবেষণাপত্র সংবলিত সংকলনের প্রকাশনা
পাকিস্তানের করাচির ইসলামিক প্রতিষ্ঠান জামিয়া বিনোরিয়া টাউন, জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে হারাম ঘোষণা করে ফতোয়া জারি করেছে। অ্যাপটি আধুনিক সময়ের সবচেয়ে বড় প্রলোভন আখ্যা দিয়ে এর ব্যবহারকে অবৈধ বলেও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। ফতোয়া নং ১৪৪২১১২০০৪০৯-এ প্রতিষ্ঠানটি নিজেদের দাবির পক্ষে পক্ষে দশটি যুক্তি দিয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০২৪ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ১৫ জানুয়ারির আগে শুরু হচ্ছে না। ১৫ জানুয়ারি মেলা শুরুর সম্ভাব্য তারিখ ধরে কার্যক্রম পরিচালনা করছে মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। ইপিবি’র সচিব বিবেক সরকার আজ সোমবার এ তথ্য জানিয়েছেন। তবে ১৫ জানুয়ারি থেকে
গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসসহ চার কর্মকর্তা বাংলাদেশের শ্রম আইন লঙ্ঘন করেছেন কি না, তা জানা যাবে নতুন বছরের প্রথম দিন। গ্রামীণ টেলিকমের ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করা, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেয়ার অভিযোগে তাদের দোষী
খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে আজ সোমবার সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে সরকারি ছুটির কারণে আজ সোমবার সারাদিন আমদানি-রপ্তানি
৪৩তম বিসিএসে নন-ক্যাডারে পদ সংখ্যা বাড়িয়ে নতুন করে পছন্দক্রম (চয়েজ) নেওয়ার দাবি জানিয়ে প্রার্থীরা আন্দোলন করছেন। একই সঙ্গে তারা নন-ক্যাডারের ফল পৃথকভাবে প্রকাশের দাবি জানিয়ে আসছেন। তবে প্রার্থীদের সেই দাবি পূরণ করা হবে কি না, তা নিয়ে এখনো টু শব্দও করেনি সরকারি কর্ম কমিশন (পিএসসি)।